📘 ওপারের সুখগুলো 📄 জান্নাতীদের কাপড়সমূহের সৌন্দর্য

📄 জান্নাতীদের কাপড়সমূহের সৌন্দর্য


[১৭০] কাব রাদিয়াল্লাহু আনহু বলেন-জান্নাতবাসীদের কাপড়সমূহ হবে অনেক সুন্দর ও উজ্জল। যদি সেখান থেকে একটি কাপড় দুনিয়ায় বিছিয়ে দেয়া হয়, তাহলে দুনিয়ার সকল মানুষ জান্নাতের কাপড়ের দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে যাবে।
[১৭১] ইকরিমা রাহিমাহুল্লাহু বলেন—জান্নাতী ব্যক্তি কাপড় পরিধান করার সাথে সাথে সেই কাপড়টি সত্তর রঙে রঙ্গায়িত হবে।
[১৭২] বাশির ইবনু কাব রাহিমাহুল্লাহু বলেন-জান্নাতী স্ত্রীদের একজনের শরীরে সত্তর জোড়া কাপড় থাকবে। তা তোমাদের পাতলা কাপড় থেকেও অধিক নরম পাতলা ও মিহিন হবে। এসব কাপড়ের সৌন্দর্যের কারণে গোশত ভেদ করে হুরদের পায়ের নলার মজ্জা পর্যন্ত দেখা যাবে।
[১৭৩] ইমাম শাবী রাহিমাহুল্লাহু বলেন-একজন গ্রাম্য ব্যক্তি এসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসুলুল্লাহ! জান্নাতে কি আমরা আমাদের কাপড় নিজ হাতে বানাতে হবে? গ্রাম্য ব্যক্তির এমন প্রশ্ন শুনে অনেকেই হেসে দিল। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন— তোমরা হাসছো কেন? একজন অজ্ঞ ব্যক্তি একজন আলিমকে জিজ্ঞাসা করছে তাই? (নবিজি গ্রাম্য ব্যক্তিকে বলল) তুমি যেমনটা বলছ তেমনটা নয়। বরং জান্নাতীদের পোষাক বৃক্ষসমূহের গুচ্ছ থেকে তৈরী করা হবে।
[১৭৪] আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকাইদুর ইবনু দুমাহ নামক একজন ব্যক্তি একটি রেশমী জুব্বা হাদিয়া দিল (অথচ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমী কাপড় ব্যবহার করতে নিষেধ করতেন)। রেশিমী কাপড়টির সৌন্দর্য দেখে সাহাবারা অবাক হল। নবিজি তখন সাহাবাদেরকে বললেন, لَمَنَادِيلُ سَعْدٍ فِي الْجَنَّةِ أَحْسَنُ مِنْهَا সেই সত্তার কসম! যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, জান্নাতে সাদ ইবনু মুআজের রুমালগুলো এর চেয়েও উৎকৃষ্ট হবে।

টিকাঃ
[১৭১] আয যুহদ, ইবনুল মুবারক: ৪১৭।
[১৭২] আল মুসনাদ, আহমাদ ইবনু হাম্বাল: ২/২০০, ২২২; আস-সুনান, দারিমী: ২/৭৫।
[১৭৩] সহিহ মুসলিম: ১৯১৬।

ফন্ট সাইজ
15px
17px