📄 শারাবান তাহূরা
[১৫০] আবু কিলাবা রাহিমাহুল্লাহু বলেন-জান্নাতবাসীদের জন্য পানাহার বস্তু নিয়ে আসা হবে, এরপরে বিশুদ্ধ শরাব নিয়ে আসা হবে। জান্নাতীরা সেখান থেকে পান করবে, এতে তাদের পেট শুকিয়ে যাবে ও দেহের লোমকূপ থেকে কস্তুরীর সুঘ্রাণের ন্যায় ঘাম ঝরে পড়বে। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন 'শরাবান-তহুরা'।
[১৫১] আল্লাহ তাআলার বাণী: كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো। এই আয়াত প্রসঙ্গে নযর ইবনু শুমাইল রাহিমাহুল্লাহু বলেন-তারা সেখানে মৃত্যুবরণ করবে না।
টিকাঃ
[*] আয যুহদ, ইবনুল মুবারক: ২৭৬১।
[*] সুরা আল মুতাফফিফীন: ২৬।
[***] সুরা আল ইনসান: ২, আয যুহদ, ইবনুল মুবারক: ২৭৪।
📄 তাসনিমের পানি
[১৫২] আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন-জান্নাতবাসীরা যখন শরাবের আকাঙ্ক্ষা করবে, তখন শরাবের পাত্র নিজে নিজেই তার হাতে চলে আসবে। অতঃপর তা আবার নিজ স্থানে ফিরে যাবে।
[১৫৩] আল্লাহ তাআলার বাণী: وَمِزَاجُهُ مِنْ تَسْنِيمٍ তার মিশ্রণ হবে তাসনিমের পানি। এই আয়াত প্রসঙ্গে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন-তা এমন একটি নহর যা বালাখানার উপর দিকেও উঠবে।
টিকাঃ
[১৫৩] সুরা আত তুর: ১৯।
[১৫৪] আদ দুররুল মানসুর, সুয়ূতী: ২/২৬৬।
[১৫৫] সুরা আল মুতাফফিফীন: ২৭।
📄 রাহিকুম মাখতুম
[১৫৪] আল্লাহ তাআলার বাণী: يُسْقَوْنَ مِنْ رَحِيقٍ تَخْتُو তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে। এ আয়াত প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন- 'রহিক' হল শরাব তথা বিশুদ্ধ পানীয় আর মাখতুম হল, তাতে অতিথি ব্যক্তি মিশকের সুঘ্রাণ পাবে।
টিকাঃ
[১৫৬] সুরা আল মুতাফফিফীন: ২৫।
📄 বিশুদ্ধ শরাব
[১৫৫] আল্লাহ তাআলার বাণী: عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ এটা একটা ঝর্ণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ। এ আয়াত প্রসঙ্গে মালিক ইবনুল হারিস রাহিমাহুল্লাহ বলেন-জান্নাতের একটি ঝর্ণা, যা থেকে নৈকট্যশীলগণ বিশুদ্ধ শরাব পান করবে।
টিকাঃ
১৫৭. সুরা আল মুতাফফিফীন: ২৮।
১৫৮. আয-যুহদ, ইবনুল মুবারক: ২৭৫।