📄 জান্নাতের বাসন-পত্র
[৯৮] আবদুল্লাহ ইবনু কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-ফেরদাউস জান্নাত চারটি, দু'টি জান্নাত এমন যে, এগুলোর বাসনপত্র ও সমুদয় সামগ্রী স্বর্ণের তৈরী। অন্য দু'টি জান্নাত এমন, যেগুলোর পাত্রাদি ও সমুদয় সামগ্রী রূপার তৈরি। 'আদন' নামক জান্নাতে জান্নাতীগণ আল্লাহর দর্শন লাভ করবেন। এ সময় তাঁদের ও আল্লাহর মাঝে তাঁর মহিমার চাদর ব্যতীত আর কোন অন্তরায় থাকবে না। এই নহরগুলোর প্রবাহমান জান্নাতে 'আদন' থেকেই, এরপর এগুলো ছড়িয়ে নহরে রূপান্তরিত হয়।
[৯৯] ইয়াহইয়া ইবনু আবি কাসির রাহিমাহুল্লাহু বলেন-প্রত্যেক জান্নাতী ব্যক্তির জন্য দু'জন অনুগত গায়িকা থাকবে, যারা রহমানের পবিত্রতা ও প্রশংসা এমন সুরেলা স্বরে শোনাবেন। যে স্বর সৃষ্টি জগতের কেউ ইতিপূর্বে শোনেনি। তারা বলবে, আমরা চির কুমার শ্রেষ্ঠ রমণী, সম্মানিত ব্যক্তির স্ত্রী। তারা স্ত্রীদের ডাগর ডাগর চোখের দিকে তাকিয়ে থাকবে। হুর রমণীরা বলতে থাকবে-সুসংবাদ তাদের জন্য, আমরা যাদের জন্য। আর তারা আমাদের জন্য।
[১০০] সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-ফিরদাউস হল সর্বোচ্চ (জান্নাত) ও জান্নাতের কেন্দ্রভূমি এবং সর্বশ্রেষ্ঠ উদ্যান।
টিকাঃ
[১০০] সহিহ মুসলিম: ১/১৬৩।
[*] এ হাদিসের সনদে ইসমাঈল ইবনু মুসলিম যয়িফ।
[১০২] আস সুনান, তিরমিযি: ২৫৩১।