📄 চারটি নহর
[৯৫] আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, أَرْبَعَةُ أَنْهَارٍ فُجَّرَتْ مِنَ الْجَنَّةِ، نَهْرَانِ ظَاهِرَانِ وَنَهْرَانِ بَاطِنَانِ، النِّيلُ وَالْفُرَاتُ، وَسَيْحَانُ وَجَيْحَانُ চারটি নহর জান্নাত থেকে প্রবাহিত হয়েছে, তন্মধ্যে দু'টি নহর প্রকাশ্য ও দু'টি নহর অপ্রকাশ্য। প্রকাশ্য নহরদ্বয় হল নীল ও ফুরাত আর অপ্রকাশ্য নহরদ্বয় হল—'সাইহান ও জাইহান।'
অন্য বর্ণনায় আছে-তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-সাইহান, জাইহান (দু'টি নদ) এবং ফুরাত ও নীল (দু'টি নদ) এসবের প্রত্যেকটিই জান্নাতের নহরসমূহেরই অন্তর্ভুক্ত হবে।
টিকাঃ
[*] সহিহ মুসলিম: ৪/২১৮৩।
["] সহিহ মুসলিম: ৭০৫৩।
📄 জান্নাতের স্তর
[৯৬] উবায়দা ইবনুল জাররা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-জান্নাতে একশত স্তর রয়েছে, প্রত্যেক দু'স্তরের মাঝে আসমান-জমিন সমান ব্যবধান। সর্বোচ্চ জান্নাত হচ্ছে-জান্নাতুল ফেরদাউস। আর ফেরদাউসের উপরই আরশ রয়েছে। তা থেকেই জান্নাতের নহরগুলো প্রবাহিত হয়, সুতরাং তোমরা প্রার্থনা করার সময় আল্লাহ তাআলার নিকট ফেরদাউসের প্রার্থনা করবে।
টিকাঃ
[*] তুলনীয় হাদিস নং: ১৮, ৭৭।
📄 পানি, মদ ও শরাবের সমুদ্র
[৯৭] হাকিম ইবনু মুআবিয়া তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, إِنَّ فِي الْجَنَّةِ بَحْرَ الْمَاءِ وَبَحْرَ الْعَسَلِ وَبَحْرَ اللَّبَنِ وَبَحْرَ الْخَمْرِ ثُمَّ تُشَقَّقُ الأَنْهَارُ بَعْدُ জান্নাতের মধ্যে পানি, মধু, দুধ ও মদের সমুদ্র আছে। এগুলো থেকে আরো ঝর্ণা বা নদীসমূহ প্রবাহিত হবে।
টিকাঃ
[**] সহিহ। মিশকাত তাহকিক সানী (৫৬৫০)।
📄 জান্নাতের বাসন-পত্র
[৯৮] আবদুল্লাহ ইবনু কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-ফেরদাউস জান্নাত চারটি, দু'টি জান্নাত এমন যে, এগুলোর বাসনপত্র ও সমুদয় সামগ্রী স্বর্ণের তৈরী। অন্য দু'টি জান্নাত এমন, যেগুলোর পাত্রাদি ও সমুদয় সামগ্রী রূপার তৈরি। 'আদন' নামক জান্নাতে জান্নাতীগণ আল্লাহর দর্শন লাভ করবেন। এ সময় তাঁদের ও আল্লাহর মাঝে তাঁর মহিমার চাদর ব্যতীত আর কোন অন্তরায় থাকবে না। এই নহরগুলোর প্রবাহমান জান্নাতে 'আদন' থেকেই, এরপর এগুলো ছড়িয়ে নহরে রূপান্তরিত হয়।
[৯৯] ইয়াহইয়া ইবনু আবি কাসির রাহিমাহুল্লাহু বলেন-প্রত্যেক জান্নাতী ব্যক্তির জন্য দু'জন অনুগত গায়িকা থাকবে, যারা রহমানের পবিত্রতা ও প্রশংসা এমন সুরেলা স্বরে শোনাবেন। যে স্বর সৃষ্টি জগতের কেউ ইতিপূর্বে শোনেনি। তারা বলবে, আমরা চির কুমার শ্রেষ্ঠ রমণী, সম্মানিত ব্যক্তির স্ত্রী। তারা স্ত্রীদের ডাগর ডাগর চোখের দিকে তাকিয়ে থাকবে। হুর রমণীরা বলতে থাকবে-সুসংবাদ তাদের জন্য, আমরা যাদের জন্য। আর তারা আমাদের জন্য।
[১০০] সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-ফিরদাউস হল সর্বোচ্চ (জান্নাত) ও জান্নাতের কেন্দ্রভূমি এবং সর্বশ্রেষ্ঠ উদ্যান।
টিকাঃ
[১০০] সহিহ মুসলিম: ১/১৬৩।
[*] এ হাদিসের সনদে ইসমাঈল ইবনু মুসলিম যয়িফ।
[১০২] আস সুনান, তিরমিযি: ২৫৩১।