📘 ওপারের সুখগুলো 📄 সুসংবাদ জান্নাতীদের জন্য

📄 সুসংবাদ জান্নাতীদের জন্য


[৪১] কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ তাআলা জান্নাতের দিকে দৃষ্টি দিয়ে বলবেন, তোমার অধিবাসীদের সুসংবাদ। তখন তাদের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে।৪২
[৪২] সাদ আত তাঈ রাহিমাহুল্লাহ বলেন-আমার কাছে এই বর্ণনা পৌঁছেছে যে, আল্লাহ তাআলা জান্নাতকে বলবেন, তুমি সুসজ্জিত হও। ফলে জান্নাত সুসজ্জিত হবে। অতঃপর তিনি বলবেন, 'তুমি কথা বলো' জান্নাত এ কথা বলবে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার প্রতি আপনি সন্তুষ্ট।৪৩
[৪৩] কাতাদা রাহিমাহুল্লাহ বলেন-আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করে তাকে বললেন, 'তুমি কথা বলো', জান্নাত বলল, মুত্তাকীনদের জন্য সুসংবাদ। সুসংবাদ সৎকর্মশীলদের জন্য।

টিকাঃ
[*] হিলইয়াতুল আউলিয়া, আবু নুআইম: ৫/৩৭৯।
[*] আয যুহদ, ইবনুল মুবারক: ৫২৪।

[৪১] কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ তাআলা জান্নাতের দিকে দৃষ্টি দিয়ে বলবেন, তোমার অধিবাসীদের সুসংবাদ। তখন তাদের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে।
[৪২] সাদ আত তাঈ রাহিমাহুল্লাহ বলেন-আমার কাছে এই বর্ণনা পৌঁছেছে যে, আল্লাহ তাআলা জান্নাতকে বলবেন, তুমি সুসজ্জিত হও। ফলে জান্নাত সুসজ্জিত হবে। অতঃপর তিনি বলবেন, 'তুমি কথা বলো' জান্নাত এ কথা বলবে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার প্রতি আপনি সন্তুষ্ট।
[৪৩] কাতাদা রাহিমাহুল্লাহ বলেন-আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করে তাকে বললেন, 'তুমি কথা বলো', জান্নাত বলল, মুত্তাকীনদের জন্য সুসংবাদ। সুসংবাদ সৎকর্মশীলদের জন্য।

টিকাঃ
[*] হিলইয়াতুল আউলিয়া, আবু নুআইম: ৫/৩৭৯।
[*] আয যুহদ, ইবনুল মুবারক: ৫২৪।

📘 ওপারের সুখগুলো 📄 জান্নাতের নরম বাতাস

📄 জান্নাতের নরম বাতাস


[৪৪] ইবনু কায়েস রাহিমাহুল্লাহ বলেন-জান্নাতের বাতাস হবে অত্যন্ত সুখময়। তীব্র ঠান্ডা কিংবা প্রচন্ড উত্তাপিত হবে না। জান্নাতীরা যা চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে তা দিয়ে-ই সন্তুষ্ট করবেন।

টিকাঃ
[*] আয যুহদ, ইবনুল মুবারক: ১৫২৫।

[৪৪] ইবনু কায়েস রাহিমাহুল্লাহ বলেন-জান্নাতের বাতাস হবে অত্যন্ত সুখময়। তীব্র ঠান্ডা কিংবা প্রচন্ড উত্তাপিত হবে না। জান্নাতীরা যা চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে তা দিয়ে-ই সন্তুষ্ট করবেন।

টিকাঃ
[*] আয যুহদ, ইবনুল মুবারক: ১৫২৫।

📘 ওপারের সুখগুলো 📄 জান্নাতুল ফেরদাউস

📄 জান্নাতুল ফেরদাউস


[৪৫] আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খَلَقَ اللهُ ثَلَاثَةَ أَشْيَاءَ بِيَدِهِ خَلَقَ آدَمَ بِيَدِهِ وَكَتَبَ التَّوْرَاةَ بِيَدِهِ وَغَرَسَ الْفِرْدَوْسَ بِيَدِهِ ثُمَّ قَالَ وَعِزَّتِي وَجَلَالِي لَا يَدْখُلُهَا مُدْمِنُ خَمْرٍ وَلَا الدَّيُّوثُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ قَدْ عَرَفْنَا مُدْمِنَ الْخَمْرِ فَمَا الدَّيُّوثُ قَالَ الَّذِي يُقِرُّ السُّوءَ فِي أَهْلِهِ. আল্লাহ তাআলা তিনটি জিনিস নিজ হাতে সৃষ্টি করেছেন। (১) আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। (২) তাওরাত কিতাব নিজ হাতে লিখেছেন। (৩) জান্নাতুল ফেরদাউসকে নিজ হাতে সজ্জিত করেছেন। অতঃপর তিনি বলেছেন, আমার বড়ত্ব ও মহত্বের শপথ, নেশাদার দ্রব্য পানকারী ও দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবাগণ বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমরা নেশাদার দ্রব্য পান করার বিষয়টি বুঝেছি, কিন্তু দাইউস বিষয়টি কি? তিনি বললেন, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়।

টিকাঃ
[*] সিফাতুল জান্নাহ, আবু নুআইম: ১২৭১।

[৪৫] আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, خَلَقَ اللهُ ثَلَاثَةَ أَشْيَاءَ بِيَدِهِ خَلَقَ آدَمَ بِيَدِهِ وَكَتَبَ التَّوْرَاةَ بِيَدِهِ وَغَرَسَ الْفِرْدَوْسَ بِيَدِهِ ثُمَّ قَالَ وَعِزَّتِي وَجَلَالِي لَا يَدْخُلُهَا مُدْمِنُ خَمْرٍ وَلَا الدَّيُّوثُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ قَدْ عَرَفْنَا مُدْمِنَ الْخَمْرِ فَمَا الدَّيُّوثُ قَالَ الَّذِي يُقِرُّ السُّوءَ فِي أَهْلِهِ. আল্লাহ তাআলা তিনটি জিনিস নিজ হাতে সৃষ্টি করেছেন। (১) আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। (২) তাওরাত কিতাব নিজ হাতে লিখেছেন। (৩) জান্নাতুল ফেরদাউসকে নিজ হাতে সজ্জিত করেছেন। অতঃপর তিনি বলেছেন, আমার বড়ত্ব ও মহত্বের শপথ, নেশাদার দ্রব্য পানকারী ও দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবাগণ বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমরা নেশাদার দ্রব্য পান করার বিষয়টি বুঝেছি, কিন্তু দাইউস বিষয়টি কি? তিনি বললেন, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়।

টিকাঃ
[*] সিফাতুল জান্নাহ, আবু নুআইম: ১২৭১।

ফন্ট সাইজ
15px
17px