📘 ওপারের সুখগুলো 📄 জান্নাতের স্তর

📄 জান্নাতের স্তর


[২২] উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—জান্নাতে একশ'টি স্তর রয়েছে। প্রতি দু'স্তরের মাঝখানে একশত বছরের ব্যবধান রয়েছে। আর ফেরদাউস হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত। সেখান থেকে জান্নাতের চারটি ঝর্ণা প্রবাহিত হয়েছে। আর এর উপরই আল্লাহ তাআলার আরশ স্থাপিত। সুতরাং তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা সময় জান্নাতুল ফিরদাউসের প্রার্থনা করবে।
[২৩] ফুযাইল ইবনু ইয়ায রাহিমাহুল্লাহু বলেন, তোমরা কি জানো, জান্নাতকে কেন সুসজ্জিত ও সুন্দরতম করা হয়েছে? কেননা তার ছাদের উপর সকল সৃষ্টি জগতের রবের আরশ।
[২৪] ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতবাসীগণ যখন জান্নাতে বসবাস করবে, রবের আরশের নূরে তাদের বাসস্থানের ছাদ ঝলমল করবে। জান্নাতীদের নুর চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়তে থাকবে।

টিকাঃ
[*] আস সুনান, তিরমিযি: ২৫৩১; আস সুনান, ইবনু মাজাহ: ৪৩৩১।

ফন্ট সাইজ
15px
17px