📘 অলসতার বিরুদ্ধে যুদ্ধ > 📄 হিসাব-নিকাশের ফল-১ - অগ্রগতির সংশোধন

📄 হিসাব-নিকাশের ফল-১ - অগ্রগতির সংশোধন


হিসাব-নিকাশের ফল-১
অগ্রগতির সংশোধন
হিসাব-নিকাশের মাধ্যমে অতীতকে আমরা ভবিষ্যতের কাছে পরাভূত করব। আমাদের জমে থাকা অভিজ্ঞতাগুলো রাখব দাড়িপাল্লায়, যাতে লাভের পাল্লা হয় ভারী এবং ক্ষতির পাল্লা হয় হালকা। গন্তব্যে পৌঁছার এই প্রতিরক্ষামূলক পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ; যা ভুলের পুনরাবৃত্তি থেকে বাঁচিয়ে রাখে। একই ফাঁদে দুবার পা দেওয়া তৃতীয়বারে কঠিন সতর্কতা ও অপরিহার্য সচেতনতার সৃষ্টি করে। এর ধরন নিম্নরূপ-

📘 অলসতার বিরুদ্ধে যুদ্ধ > 📄 আপনার ঈমানি লক্ষ্য - আপনার জীবন লক্ষ্য

📄 আপনার ঈমানি লক্ষ্য - আপনার জীবন লক্ষ্য


> আপনার ঈমানি লক্ষ্য
আপনার অতীতের খুঁটিনাটি নিয়ে তালাশ করেন। লক্ষ্য করেন, কোন দরজা দিয়ে শয়তানের অনুপ্রবেশ ঘটে? কীসের মাধ্যমে সে আপনাকে প্রবঞ্চিত করে? কীভাবে মিশে যায় আপনার সাথে? যাতে করে একই পথে আপনাকে দ্বিতীয়বার যেতে না হয়। নিশ্চয়ই এই উত্তম ভূমিকা আপনাকে উত্তম ফলাফলের দিকে নিয়ে যাবে। আর বের হবার পথের পরিবর্তনই প্রবেশপথ পরিবর্তনকে আবশ্যক করে। নয়তো পাপের দরুন আপনার অবস্থা হবে সেই ব্যক্তির মতো, যাকে জিজ্ঞাসা করা হলো, আপনার দ্বীন পালনের কী অবস্থা? জবাবে সে ঠাট্টা করে বলে, আমি তাকে পাপের মাধ্যমে ছিঁড়ে ফেলেছি এবং ইস্তিগফারের মাধ্যমে জোড়া লাগিয়েছি।
> আপনার জীবন লক্ষ্য
লক্ষ্যে পৌঁছার জন্য গৃহীত পদক্ষেপ কখনো কখনো ঠিক হয় না। বয়ে আনে না কাঙ্খিত ফলাফল। তাই আপনার গৃহীত পদক্ষেপের দিকে পুনরায় দৃষ্টি ফেরান। লক্ষ্যপানে পৌঁছে দেওয়ার পদক্ষেপগুলো স্থির করেন।

📘 অলসতার বিরুদ্ধে যুদ্ধ > 📄 হিসাব-নিকাশের ফল-২ - অলসতার উৎস

📄 হিসাব-নিকাশের ফল-২ - অলসতার উৎস


হিসাব-নিকাশের ফল-২
অলসতার উৎস
ভবিষ্যত অগ্রযাত্রাকে বিশুদ্ধ করতে অলসতার উৎস ও কারণ সম্পর্কে জানা থাকা আবশ্যক। যথা-

📘 অলসতার বিরুদ্ধে যুদ্ধ > 📄 অপচয় - ক্লান্তি

📄 অপচয় - ক্লান্তি


• অপচয়
অলসতার একটি উৎস হলো মুবাহ ৭৬ কাজে ডুবে থাকা। তৃপ্তিদায়ক খাবার মাত্রাতিরিক্ত আহার করা মুবাহর অন্তর্ভুক্ত। আর এই মাত্রাতিরিক্ত আহার ঘুমের বার্তাবাহক এবং অলসতার মিত্র। আবু আব্দুর রহমান আস-সুলামি বলেন—
অলসতা হচ্ছে তৃপ্তি ভরে আহারের উত্তরাধীকারী। ৭৭
অলসতার কাদামাটি গায়ে মেখে কীভাবে ইলমের সম্মান লাভ করা যায়! এজন্যই সিহনুন বলেছেন—
যে পেটপুরে আহার করে সে কখনো ইলম অর্জন করতে পারে না। ৭৮
• ক্লান্তি
ক্লান্তি অলসতার সর্বপ্রথম রাস্তা। আনুগত্যের কাজ করে গেলে বিভিন্নভাবে আপনার ক্লান্তি দূর হবে। যখনই আপনার আনুগত্যের মাত্রা বেড়ে যাবে তখনই ক্লান্তি দৌড়ে পালাবে এবং অলসতা দূরে সরে যাবে। একই ইবাদতে একঘেয়েমি মনোভাবের সুযোগ নিয়ে ক্লান্তি যদি আপনাকে ঘায়েল করতে চায় তবে অন্য ইবাদতে মনোনিবেশ করেন। ইবাদতে সর্বদা লেগে থাকেন। নৈকট্য ও নেককাজের রঙেরই জীবন কাটিয়ে দেন।
বান্দার উচিত অলসতা আগমনের গন্ধ পেলেই তার সবচে প্রিয় আমলের শরণাপন্ন হয়ে যায়। যে ইবাদত সে বেশি বেশি করে এবং যাতে সবচেয়ে বেশি মনোযোগ আসে। যেন এর মাধ্যমে দুর্বলতার হামলাকে প্রতিহত করা যায়।

টিকাঃ
৭৬ মুবাহ: যা হারাম নয়, তবে করাও কোনো সওয়াবের কাজ না চাইলে করার অনুমতি আছে তবে তা তাকওয়া পরিপন্থী
৭৭ উয়ুবুন নাফস: ১৪, আবু আব্দুর রহমান আস-সুলামী, মাকতাবাতুস সাহাবা।
৭৮ কিমাতুজ জমানি ইনদাল উলামা: ১১০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00