📄 লক্ষ্য পরিষ্কার না থাকা - লক্ষ্যের স্থবিরতা
◆ লক্ষ্য পরিষ্কার না থাকা
প্রতিটি লক্ষ্যে সময় নির্ধারণ কঠিন ব্যাপার এবং এক্ষেত্রে অগ্রগতির অনুমান করা লক্ষ্য পর্যন্ত পৌঁছাকে অসম্ভব করে তোলে। লক্ষ্যের ছক আঁকা এবং তা সুনির্দিষ্টকরণে আমরা লক্ষ্য অর্জনের পথে বিরাট একটি সময় নষ্ট করে ফেলি।
এন্থনি রবিন্স লক্ষ্য স্থিরকারী এবং লক্ষ্যহীন ব্যক্তির উপমা দিয়েছেন এমন শিশুর সাথে, যে পাজল মেলানোর খেলা খেলে। প্রথমে বড়ো ছবিটি দেখে, এরপর এক এক করে পাজল মেলাতে থাকে। সুতরাং, যার জীবনের কোনো লক্ষ্য নেই, সে হলো সেই শিশুর মতো, যে মূল ছবিটি না দেখেই পাজল মেলানো শুরু করে। তখন তার কাছে কাজটি কঠিন মনে হয়। যদিও তা অসাধ্য কিছু নয়।
◆ লক্ষ্যের স্থবিরতা
লক্ষ্য যদি চলমান না হয়ে মন্থর হয়ে যায় তবে তা খুব জটিল হয়ে দাঁড়াবে এবং ভারী বোঝায় পরিণত হবে। প্রেরণা জোগানোর বদলে তা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। ফলে উপহার দেয় ব্যর্থতা। তুমি লক্ষ্যপানে চলার পথে যে কোনো একটি পথ বেছে নিতে হবে। হয়তো পুরোপুরি ধরে রাখবে, নয়তো একেবারে ছেড়ে দেবে। যদি লক্ষ্য চলমান থাকে; তাহলে এর সর্বনিম্ন ও সর্বোচ্চ দিক—দুটোই আছে। যেন তা আমাদের এভাবে নির্দেশনা দিয়ে দেয়—
তুমি প্রতিদিন একপারা বা আধপারা কুরআন পড়বে। সপ্তাহে এক বা দু রাত কিয়ামুল লাইল করবে। প্রতি এক বা দু মাসে একটি করে বই পড়বে। এই পদ্ধতি তোমার লক্ষ্যের সকল জটিলতা ভারসাম্যপূর্ণভাবে সহজ করে তুলবে; যা হীনম্মন্যতার পরিবর্তে দৃঢ়মনোবলের অধিকারী করে তুলবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই হাদিসের আড়ালে কী আছে খেয়াল করেন—
যে সালাতে দাঁড়িয়ে দশ আয়াত তিলাওয়াত, তার নাম উদাসীনদের তালিকা থেকে মুছে যায়। যে একশ আয়াত তিলাওয়াত তার নাম অনুগতদের তালিকায় লেখা হয়। যে হাজার আয়াত পড়ে তাকে ভান্ডারের অধিপতিদের মাঝে গণ্য করা হয়। ৬২
নববী তরবিয়তের চমৎকারিত্বের প্রতি লক্ষ্য করেন। নফল বিধানে সমন্বয়সাধনের ধারাবাহিকতায় মনোযোগী হন। সর্বশ্রেষ্ঠ অভিভাবকের কাছ থেকে নেন চমৎকার প্রেরণা ও আকর্ষক দাওয়াতের শিক্ষা। সবাই তো আর সর্বোচ্চ লক্ষ্য তথা রাতের বেলা হাজার আয়াত পড়তে পারবে না। তবে এরচেয়ে ছোট লক্ষ্য তথা একশ আয়াত তো পড়া যেতেই পারে। আর এর নীচের দশ আয়াত পাঠে লক্ষ্য তো আরও সহজ। সবার সক্ষমতার বিচারে এই পার্থক্য পরিলক্ষিত হবে; বরং মানুষের হিম্মতের তারতম্য এর মাঝে পার্থক্যরেখা গড়ে দেবে।
হাদিসে সর্বনিম্ন লক্ষ্যের ব্যাপারেও উৎসাহিত করা হয়েছে এবং এব্যাপারে কিছুটা জোর দেওয়া হয়েছে। যেন কেউ অলসতায় অভ্যস্ত হয়ে না পড়ে। 'কিয়ামুল লাইল' (তাহাজ্জুদ বা) রাতের (অন্যান্য) ইবাদাতে যদি কারও অবহেলা পেয়ে বসে, তবে আমরা তাকে বলব, সর্বনিম্ন যতটুকু সম্ভব হয় পাঠ করেন। খামখেয়ালি করে দূরে সরে থাকবেন না। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন。
টিকাঃ
৬২. হাদিসের মান : সহিহ, ইবনু আমরের সূত্রে আবু দাউদ ও ইবনু হিব্বানে বর্ণিত; সহিহুল জামে : ৬৪৩৯
📄 ছোট্ট লক্ষ্য - লক্ষ্যহীনতা
♦️ ছোট লক্ষ্য
সবসময় বড়ো লক্ষ্য নির্ধারণ করবেন। কারণ, অধিকাংশ ক্ষেত্রেই আপনি আপনার নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। তাছাড়া, আমাদের জীবনে সর্বোচ্চ ছাদ অনুসন্ধানে সাফল্য বলতে কেবল আমাদের মস্তিস্কে আমাদের নির্মিত এই নকল ছাদই পাওয়া যায়! আমরা যার নির্দেশনা পেয়েছি আমাদের নবীজির নসিহত থেকে—
আল্লাহর কাছে চাইলে ফিরদাউস-ই চেয়ো। ৬৩
কাফুর আল-ইখশিদি এবং তার বন্ধু দুজনই ছিল কৃষ্ণাঙ্গ ক্রীতদাস। তাদের দুজনকে তৎকালীন মিশরের রাজা আহমদ বিন তুলুনের বিক্রয় দলে নেওয়া হয় বাজারে বিক্রি করার জন্য। কাফুরের বন্ধুর আকাঙ্খা ছিল, তাকে একজন বাবুর্চি ক্রয় করুক। যেন সারা দিন মনের মতো করে খেয়ে দেয়ে পেট ভরা রাখতে পারে। তবে কাফুরের মনের আশা এই শহরের মালিক হবে। অতঃপর দুজনই যার যার পরিকল্পনা ও আশানুরূপ অবস্থানে পৌঁছে যায়। কাফুরের বন্ধু বিক্রীত হয় বাবুর্চির কাছে আর কাফুরকে কিনে নেয় মিশরের এক নেতা। অতঃপর সে নিজের সক্ষমতা ও যোগ্যতার প্রদর্শন করে যায় অবিরাম। পরিশ্রম ও সাধনা করতে করতে সে একসময় মিশর ও শামের রাজা বনে যায়।
কাফুর একবার তার সেই বন্ধুর পাশ দিয়ে যাচ্ছিল। তখন তাকে সেই বাবুর্চির কাছে খুব করুণ অবস্থায় দেখতে পায়। এই অবস্থা দেখে সে তার সফরসঙ্গীকে বলে, ভীরুতার কারণেই আজ তার এই শোচনীয় পরিণতি। আর আমার মনোবল আমাকে নিয়ে উড়েছে। তাই আজ আমি এ অবস্থায় উন্নীত হতে পেরেছি। আমার আর তার ভেতরে যদি একই হিম্মত থাকত তবে দুজনের অবস্থা একই থাকত।
• লক্ষ্যহীনতা
এক বিশ্ববিদ্যালয়ে বিগত দশ বছরে স্নাতক সম্পন্ন করা ছাত্রদের মধ্যে গবেষণা চালনো হয়। গবেষণার ফলাফল ছিল এমন—
> ৮৩% ছাত্রের কোনো লক্ষ্য নেই। তারা বেঁচে থাকার তাগিদে কাজ করে। ভবিষ্যতের কোনো পরিকল্পনা তাদের নেই।
> ১৪% ছাত্রের লক্ষ্য তো আছে, তবে তা তারা লিখে রাখে না। তারা লক্ষ্যহীনদের চেয়ে তিন গুণ বেশি অর্জন করতে পারে।
> ৩% ছাত্রের কাছে লিখিত লক্ষ্য ও ভবিষ্যত পরিকল্পনার ছক আঁকা আছে। তারা লক্ষ্যহীনদের চেয়ে দশ গুণ বেশি অর্জন করতে পারে।
টিকাঃ
৬৩. হাদিসের মান: সহিহ, ইরবাজ রা. এর সূত্রে তবরানীতে বর্ণিত; সহিহুল জামে: ৫৯২
📄 অলসোর গতি - সার নির্যালের নোট
অলসের প্রতি
আপনার জীবনের একটি লক্ষ্য নির্ধারণ করেন। তবেই আপনারা পৌঁছতে পারবেন গন্তব্যে এবং অন্যদেরকে ছাড়িয়ে যেতে সক্ষম হবেন। আপনাদের অক্ষমতাকে ছুড়ে ফেলে দেন না ফেরার দেশে।
সার নির্যাসের নোট :
লক্ষ্য নির্ধারণ
অলসতামুক্তি সাফল্য জান্নাত