📄 দুআ - অলসতা থেকে আশ্রয় প্রার্থনা
প্রথম পদক্ষেপ
দুআ
প্রথম পদ্ধতি : অলসতা থেকে আশ্রয় প্রার্থনা
ইমাম বুখারি রাহিমাহুল্লাহু আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু তালহা রাজিয়াল্লাহু আনহু-কে বলেন—
ভালো দেখে একজন ছেলেকে ডেকে আনো; যে খায়বারে যাওয়া পর্যন্ত আমার খেদমত করবে।
আবু তালহা রাজিয়াল্লাহু আনহু আমায় (আনাস ইবনু মালিক রা.-কে) নিয়ে বের হলেন। (তিনি বলছেন,) আমি তখন প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি ছিলাম। খায়বার পর্যন্ত আমি তার খেদমত করেছি; আমি তাকে প্রায়ই বলতে শুনতাম, তিনি বলছেন—
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ।
হে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, কৃপণতা, ভীরুতা, ঋণের ভার এবং (আমার ওপর) মানুষের প্রভাব বিস্তার থেকে। ২৩
টিকাঃ
২৩ হাদিসের মান: সহিহ, আনাস ইবনু মালেক রা. এর সূত্রে সহিহ বুখারিতে বর্ণিত, ২৮৯৩ নং হাদিস
📄 নবীজির সকাল-সন্ধ্যার দুআ - শক্তির অনুপস্থিতি দুই প্রকার
নবীজির সকাল-সন্ধ্যার দুআ
নবীজির খাদেম আনাস ইবনু মালিক রা. থেকে বর্ণিত, তিনি সকাল সন্ধ্যা নিয়মিত এই দুআটি পড়তেন—
رَبِّ أَسْأَلُكَ خَيرَ ما في هذا اليوم وَخَيرَ ما بَعْـدَه ، وَأَعـوذُ بِكَ مِنْ شَرِّ ما في هذا اليوم وَشَرِّ ما بَعْـدَه، رَبِّ أَعـوذُبِكَ مِنَ الْكَسَلِ وَسوءِ الْكِبَر ، رَبِّ أَعـوذُ بِكَ مِنْ عَـذابٍ في النَّارِ وَعَذابٍ في القبر।
হে আল্লাহ, আমি আপনার কাছে এই দিন রাতের কল্যাণ চাই এবং এরপর যেই কল্যাণ আছে তা-ও। এই দিন রাতের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং এরপর যেই অনিষ্ট আছে তা থেকেও। হে আমার রব, আপনার কাছে আশ্রয় চাই অলসতা ও বার্ধক্যের মন্দত্ব থেকে। হে আমার পালনকর্তা, আপনার কাছে আশ্রয় চাই কবর ও জাহান্নামের আজাব থেকে। ২৪
শক্তির অনুপস্থিতি দুই প্রকার
• এক. সাধ্যাতীত শক্তির অনুপস্থিতি; যা প্রতিরোধ করার কোনো উপায় নেই। আর তা হলো বার্ধক্যের মন্দত্ব, বৃদ্ধ
টিকাঃ
২৪ হাদিসের মান: সহিহ, আব্দুল্লাহ ইবনু মাসউদ রা. এর সূত্রে ইমাম তিরিমিজি রহ. আল-কালিমুত-তইয়্যিব, ৩২২৮
📄 শক্তির অনুপস্থিতি দুই প্রকার - আশ্রয় চাওয়ার অর্থ দুটি
বয়সের প্রতিক্রিয়া এবং বয়স বাড়তে থাকা।
• দুই. অর্জিত শক্তির অনুপস্থিতি। তা হলো অলসতা; যা উদ্যমতাকে ব্যাহত করে এবং উদাসীনতা ও শিথিলতায় উৎসাহী করে তোলে।
এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুই ধরনের সমস্যা থেকেই পানাহ চাইতেন। সকালবেলা এই দুআ করে তিনি দিনের কাজ তথা দাওয়াত, জিহাদ এবং শত্রুর মুখোমুখি হওয়া ইত্যাদিতে ত্রুটি-বিচ্যুতির শিকার হওয়া থেকে সাহায্য প্রার্থনা করতেন। আর রাতের বেলা এই দুআ করে সালাত, জিকর এবং মুনাজাতসহ রাতের অন্যান্য আমলে ভুল-ত্রুটি হওয়া থেকে সাহায্য চাইতেন।
আশ্রয় চাওয়ার অর্থ দুটি
• এক. অন্য কারও সাথে একজোট হওয়া এবং অন্যের সাথে যুক্ত হয়ে বিপদ থেকে আত্মরক্ষা করা।
• দুই. মিলিত হওয়া।
📄 সবচেয়ে সুস্বাদু গোশত - দৃঢ়তা ও সাহায্য প্রার্থনা
সবচেয়ে সুস্বাদু গোশত
এক বেদুইন ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো—সবচেয়ে সুস্বাদু গোশত কোনটি? সে বলল, عوذة (উওয়াজুহু)। অর্থাৎ, হাড়ের সাথে লেগে থাকা গোশত। কোনো মহিলা সন্তান প্রশব করলে আরবের লোকেরা তাকে عائذ 'আয়িজ' বলে। তাকে এই নামে ডাকা হয় তার সন্তান তার সাথে মিলে থাকার কারণে। এখানে এর অর্থ হলো-
বিপদ ঠেকাতে আল্লাহর প্রশস্ততা ও উদারতার রাজ্যে রওয়ানা হওয়া।
আমর ইবনু আফফান আল-মাক্কি রাহিমাহুল্লাহ বলেন—
আল্লাহ তাআলা তার নবীকে রোগের আরোগ্যলাভ, ব্যাপক সাহায্য ও ইবাদত সূচনার পদ্ধতি শিখিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন—
وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ।
তোমাকে যদি শয়তানের কোনো চক্র পেয়ে বসে তবে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। নিশ্চয়ই তিনি সর্বশ্রুত ও সর্বজ্ঞ।২৫
সুতরাং পানাহ চাওয়ার মানে হলো—আপতিত ক্ষতি প্রতিরোধে দুআ করা। এর সাথে যদি তোমার কলবের উপস্থিতি পাওয়া যায় তাহলে এই ঔষধের কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং সুস্থতা তরান্বিত হবে। ঔষধের মাত্রা যত বাড়বে, প্রতিক্রিয়া হবে তত বেশি এবং সমস্যার সমাধান হবে তত দ্রুত। এজন্যই হুজাইফা ইবনুল ইয়ামান রাজিয়াল্লাহু আনহু আপনাকে দুআর সময় অন্তরের উপস্থিতি এবং ভয়ের আদেশ দিয়েছেন; যেন তা কবুলের নিকটবর্তী হয় এবং উদ্দেশ্যপূরণে আশা বেড়ে যায়। তিনি বলেছেন—
তোমরা একসময় এমন এক যুগে উপনীত হবে যখন একমাত্র সেই ব্যক্তিই বাঁচতে পারবে, যে পানিতে ডুবতে থাকা ব্যক্তির মতো করে অনবরত দুআ করতে থাকবে। ২৬
দৃঢ়তা ও সাহায্য প্রার্থনা
দৃঢ়তার দুআ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলাইহিস সালাম উপদেশ দিয়েছেন-
শাদ্দাদ ইবনু আউস, শোনো, যখন তুমি লোকদের স্বর্ণ-রূপা জমা করে রাখতে দেখবে, তখন এই কথাগুলো স্মরণে রেখো-
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ، وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ، وَأَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ، وَعَزَائِمَ مَغْفِرَتِكَ، وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ قَلْبَا سَلِيماً، وَلِسَانَا صَادِقَاً، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ، إِنَّكَ أَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ
হে আল্লাহ, আপনার কাছে চাই কাজের দৃঢ়তা, সঠিক পথে অবিচলতা। চাই আপনার নিয়ামতের শুকরিয়া এবং উত্তম পন্থায় ইবাদতের তাওফিক। চাই আপনার রহমতের নিশ্চয়তা এবং ক্ষমা লাভের দৃঢ়সংকল্প। চাই প্রশান্ত অন্তর এবং সত্যবাদী জবান। চাই কল্যাণকর জ্ঞান। আর পানাহ চাই অকল্যাণকর জ্ঞান থেকে। পানাহ চাই যা শিখেছি তার ভুলত্রুটি থেকে। নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয়সমূহ সম্পর্কে সর্বজ্ঞ।২৭
টিকাঃ
২৫ তারিখু বাগদাদ : ১৪/১৩৬, আবু বকর আল-বাগদাদী, দারুল আরাবিল ইসলামী, বৈরুত।
২৬ সিলাহুল মুমিন ফিদ-দুয়া ওয়ায-যিকর: ৩৯, তাকিউদ্দীন ইবনুল ইমাম, দারু ইবনি কাসীর, দামেস্ক, বৈরুত।
২৭ হাদিসের মান: সহিহ, আস-সিলসিলাতুস সহিহাহ : ৩৮৮৮