📘 অধিকাংশ নারী জাহান্নামী কেন > 📄 জানাযার ইমামতি ও দাফন

📄 জানাযার ইমামতি ও দাফন

সুন্নত মুতাবিক গোসল ও কাফন পরানোর পর জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে ইমামতি কে করেছিলেন- এ সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। অনেকের মতে হযরত আলী (রাঃ), অনেকের মতে হযরত আব্বাস ইমামতি করেন। কিন্তু অসংখ্য রেওয়াতের দ্বারা হযরত আবু বকর ইমামতি করেন বলে মনে করেন। ইবনে সা'আদ, বাইহাকী, কানযুল উম্মাল, রিয়াজুন্নসরা, হিলিয়া ইত্যাদি কিতাবেও হযরত আবু বকর (রাঃ)-এর ইমামতির কথা উল্লেখ আছে। অতঃপর হযরত ফাতেমার অসীয়ত মুতাবিক রাতের আধারে জান্নাতুল বাকীতে দাফন করা হয়। হযরত আব্বাস (রাঃ), হযরত আলী (রাঃ) ও ফজলে ইবনে আব্বাস কবরে অবতরণ করেন।

📘 অধিকাংশ নারী জাহান্নামী কেন > 📄 শোক ছায়া

📄 শোক ছায়া

হযরত ফাতেমা (রাঃ)-র মৃত্যুতে রাসূল পাকের পর আর একবার সমগ্র মুসলিম বিশ্বে নেমে আসে শোকের ছায়া। হযরত ফাতেমা মৃত্যুবরণ করেছেন বটে, কিন্তু তিনি মুসলিম মিল্লাতের হৃদয়পটে অমর হয়ে আছেন এবং থাকবেন চিরকাল। হযরত ফাতেমা (রাঃ)-র প্রতি সালাম। তার সন্তান হযরত হাসান, হযরত হুসাইন, হযরত মুহসিন, তার কন্যা হযরত যয়নব, হযরত উম্মে কুলসুম ও রুকিয়্যাহর প্রতি সালাম, তার স্বামী হযরত আলী (রাঃ)-র প্রতি সালাম, তার পিতা বিশ্ব রাসূলের প্রতি সালাম।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00