📄 হযরত আয়েশার অসীয়ত
মৃত্যুর পূর্বে অসীয়ত করা শরিয়তসম্মত বিধান। এ সময় অসীয়ত হয় হৃদয়স্পর্শী এবং সঠিক-সুন্দর। রাসূলে পাক (স.) মৃত্যুর পূর্বে অসীয়ত করার জন্য বিশেষ করে তাগিদ করেছেন। স্বয়ং তিনি মৃত্যুর প্রাক্কালে অসীয়ত করার জন্য বিশেষ করে তাগিদ করেন। তোমরা আমার কবরকে সিজদাহ করো না, লোক সমাগমের স্থানে পরিণত কর না। হযরত আয়েশা (রাঃ) ছিলেন অত্যন্ত পর্দানশীল মহিলা ও লাজুক প্রকৃতির নারী। নিজেকে অত্যন্ত নগণ্য মনে করতেন। তাই তিনি মৃত্যুর সময় অসীয়ত করেছিলেন। তোমরা আমাকে উত্তম কাপড়ে দাফন করো না। আমার উপর উত্তম কাপড় ধারণ করো না। রাত্রিবেলায় কবরস্থানে নিয়ে যেও। যাওয়ার সময় আলো জ্বালিও না। অধিক লোকের সমাগম করো না। আমার নিচে কাপড় দিও না। আমাকে রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যান্য স্ত্রীদের সাথেই দাফন করো।
📄 হযরত আয়েশা (রা.)-এর মৃত্যু
হযরত আয়েশা (রাঃ) রাসূলের সান্নিধ্যে মিলিত হওয়ার আশা পূরণ হয় হিজরী সাতান্ন অথবা আটান্ন সনে সতর রমজান মঙ্গলবার রাত্রে মৃত্যুবরণ করে। মৃত্যুকালে হযরত আয়েশা (রাঃ)-এর বয়স হয়েছিল সাতষট্টি বছর। বেতেরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। অসংখ্য সাহাবী ও তাবেয়ী জানাযার নামাযে অংশগ্রহণ করেন। হযরত আবু হুরাইরা (রাঃ) জানাযার নামাযে ইমামতি করেন। আর জান্নাতুল বাকীতে সমাহিত করেন। আল্লাহ পাক হযরত আয়েশা (রাঃ)-কে যথাযথ পুরস্কারে পুরস্কৃত করুন এবং জান্নাতে উচ্চ মর্যাদার অধিকারী করুন।