📘 অধিকাংশ নারী জাহান্নামী কেন > 📄 হযরত খাদিজা (রা.)-এর গুণাবলী

📄 হযরত খাদিজা (রা.)-এর গুণাবলী


হযরত খাদিজা (রা.) ছিলেন অনন্যা গুণাবলী সম্পন্ন মহিলা। তিনি ছিলেন বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.)-এর সর্বপ্রথম স্ত্রী। প্রথম ইসলাম কবুলকারী নারী। মহানবী (সা.) নবুয়তপ্রাপ্ত হওয়ার পর হযরত খাদিজা (রা.)-কে বললে তিনি সাথে সাথে তা কবুল করেন। তাছাড়াও তিনি ছিলেন নবী কারীম (সা.)-এর কলিজার টুকরা, জান্নাতী মহিলাদের প্রধান হযরত ফাতেমা (রা.)-এর মা জননী। মহানবী (সা.) নিজে তাঁর প্রশংসা করেছেন। তিনি বলেন, আসমান ও জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমতী রমনী হযরত খাদিজা (রা.)। তিনি নিজের সমস্ত সম্পত্তি স্বচ্ছায় মহানবী (সা.)-এর কাছে দান করেন। তিনি ইসলামের জন্য তাঁর সমস্ত ধন-সম্পদ দান করে দিয়েছিলেন। তিনি মহানবী (সা.)-এর বিপদে ছায়ার মত থাকতেন। তিনি নিজে মহানবী (সা.)-এর জন্য হেরাগুহায় খাবার নিয়ে যেতেন। আর আল্লাহ পাক নিজে হযরত খাদিজা (রা.)-কে সালাম জানিয়েছেন।

📘 অধিকাংশ নারী জাহান্নামী কেন > 📄 হযরত খাদিজা (রা.)-এর ইন্তেকাল

📄 হযরত খাদিজা (রা.)-এর ইন্তেকাল


সুদীর্ঘ পঁচিশ বৎসর যাবৎ বিবি খাদিজা (রা.) মহানবী (সা.)-এর সেবা-যত্ন করে আসছিলেন। যে কোনো বিপদে-আপদে, সুখে-দুঃখে তিনি নবী কারীম (সা.)-এর পাশে ছিলেন। ইসলাম প্রচারের প্রাথমিক সময়ে হযরত খাদিজা (রা.) ও চাচা আবু তালেব ছিলেন। যাঁরা একই বৎসরে মারা যান। তাই এই বৎসরটিকে বলা হয় আ-মূল হুযন বা শোকের বৎসর। মৃত্যুকালে হযরত খাদিজার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি রমজান মাসের ১০ তারিখে ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালে আরবে শোকের ছায়া নেমে আসে। আল্লাহ হযরত খাদিজা (রা.) ও তাঁর অনুসারীদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমীন

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00