📘 অধিকাংশ নারী জাহান্নামী কেন > 📄 ইবাদতগাহ নির্মাণ

📄 ইবাদতগাহ নির্মাণ


মরিয়ম যখন উপযুক্ত ও বয়স্কা হয়ে উঠেন তখন মহিলাসুলভ প্রয়োজনীয়তা দেখা দিলে হযরত যাকারিয়া (আ.) তাঁর জন্য বাইতুল মুকাদ্দাসের পাশে উপযুক্ত স্থানে একটি ঘর তৈরি করে দেন। মরিয়ম সেখানে ইবাদতে নিমগ্ন থাকতেন। হযরত যাকারিয়ার বাইরে কোথাও যেতে হলে তিনি মরিয়মকে ভিতরে রেখে তালাবদ্ধ করে যেতেন এবং স্বয়ং এসে তালা খুলে রাত্রিবেলায় বিশেষত ঋতুস্রাবের সময় স্বীয় বাড়িতে খালার নিকট নিয়ে যেতেন। সেখানে রাত্রি যাপনের পর সকালে পুনরায় ইবাদত গাহে রেখে যেতেন।

📘 অধিকাংশ নারী জাহান্নামী কেন > 📄 মরিয়মের ইবাদত-রিয়াজত

📄 মরিয়মের ইবাদত-রিয়াজত


স্বয়ং রাসূল (স.) বলেন, পুরুষদের মধ্যে অনেকেই জীবন-সাধনায় পরিপূর্ণতা অর্জন করেছেন। আর মহিলাদের মধ্যে যারা সক্ষম হয়েছিলেন মরিয়ম তাদের অন্যতম। বাইতুল মুকাদ্দাসের উপযোগী খেদমত আঞ্জাম দেয়া এবং রাত-দিন ইবাদত রিয়াজতে নিমগ্ন থাকাই ছিল তাঁর জীবনের প্রাত্যহিক কর্মসূচী। ইবাদত রিয়াজত এবং মুজাহাদার দিক দিয়ে সে যুগে হযরত মরিয়মের কোনো নজীর ছিল না। ইবাদত রিয়াজত ও আল্লাহ পাকের আনুগত্যের প্রশ্নে বনী ইসরাইলের মধ্যে মরিয়মকে উপমা হিসেবে পেশ করা হত। সে যুগের বিশিষ্ট নবী হযরত যাকারিয়া (আ.) ও তাঁর প্রতি মুগ্ধ ছিলেন।

📘 অধিকাংশ নারী জাহান্নামী কেন > 📄 মরিয়মের মাকামে মারিফাত

📄 মরিয়মের মাকামে মারিফাত


হযরত মরিয়ম ইবাদত ও রিয়াজতের মাধ্যমেই আল্লাহর মারিফাতের উচ্চ স্তরে সমাসীন হতে সক্ষম হয়েছিলেন। তাঁর মহত্ব ও মারিফাতের উচ্চ মর্যাদা লক্ষ্য করে অনেকেই তাকে নবীয়া বলে মন্তব্য করেন। কেননা একজন নবীর জন্য এত উচ্চ স্তরে উন্নতি হওয়া সম্ভব। সাধারণ লোকের জন্য তো সম্ভব নয়। তবে অধিকাংশের মতে তিনি নবী ছিলেন না। বরং আল্লাহর মারিফতের অসাধারণ উঁচু স্তরে সমাসীন হতে সক্ষম হয়েছিলেন। তাঁর প্রতি আল্লাহ পাকের বিশেষ রহমত নাযিল হয়।

📘 অধিকাংশ নারী জাহান্নামী কেন > 📄 মরিয়মের প্রতি রহমত

📄 মরিয়মের প্রতি রহমত


মরিয়মের খালু ও তত্ত্বাবধায়ক যাকারিয়া (আ.) অনেক সময় খোঁজ খবর নেয়ার জন্য তাঁর ইবাদতগাহে প্রবেশ করতেন। তারা দেখতেন তাঁর কাছে ভিন্ন মৌসুমের তাজা সুন্দর বিভিন্ন ফল-মূল, খাদ্য-দ্রব্য রয়েছে এবং আশ্চর্য হতেন। অবশেষে তিনি মরিয়মে প্রশ্ন করলেনঃ
يا مريم انى لك هذا قالت هو من عند الله ان الله يرزق من يشاء بغیر حساب۔
'হে মরিয়ম! কোথা থেকে এসব তোমার কাছে এলো? তিনি বললেন, এসব কিছু আল্লাহর কাছ থেকে। আল্লাহ যাকে ইচ্ছা বে-হিসাব রিযিক দান করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00