📘 অধিকাংশ নারী জাহান্নামী কেন > 📄 কয়েকজন জান্নাতের সুসংবাদপ্রাপ্তা নারী

📄 কয়েকজন জান্নাতের সুসংবাদপ্রাপ্তা নারী


১. হযরত সারা
হযরত সারা ছিলেন অনন্য বৈশিষ্ট্যে মন্ডিত একজন সৌভাগ্যশীলা মহিলা। তিনি নিজেকে সফলতার চরম ও পরম আসনে সমাসীন করতে সক্ষম হয়েছিলেন। তাঁর স্বামী ছিলেন হযরত ইব্রাহীম আলাইহিস সালাম। হযরত ইব্রাহীম আলাইহিস সালাম ছিলেন বিশিষ্ট নবী। তাঁরই বংশে জন্মগ্রহণ করেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপর দিকে হযরত সারা ছিলেন অনেক নবী-রাসূলের মা জননী। যদি সাধারণ একজন নেক স্বামী লাভ করা এবং নেক সন্তানের মা জননী হওয়া সৌভাগ্যের কারণ হয়ে থাকে, তাহলে যে মহিলার স্বামী কিংবা সন্তান হাফেজ, ক্বারী, আলেম, মুফতী, মুহাদ্দিস অথবা সাহাবী ও নবী-রাসূল, সে মহিলা কত মহান-কত অধিক সৌভাগ্যশীলা তা বর্ণনার অপেক্ষা রাখে না।
অপরদিকে হযরত সারা আলাইহিস সালাম-এর জীবন হয়েছে ধন্য এবং মহিলাদের জন্যে আদর্শ পাথেয়। হযরত সারার জীবন একটি আদর্শ জীবন। ইতিহাসের একটি আলোকময় অধ্যায়। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। স্বামীর প্রতি আনুগত্য, ত্যাগ-তিতিক্ষা, ইবাদত, মুজাহাদা, সংযমশীলতা, সততা, সতীত্ব হযরত সারার জীবনের অনন্য বৈশিষ্ট্য।

📘 অধিকাংশ নারী জাহান্নামী কেন > 📄 উম্মে মারিয়াম

📄 উম্মে মারিয়াম


পৃথিবীর ইতিহাসে একজন ঐতিহাসিক মহিলা উম্মে মরিয়ম হযরত হান্না। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ইবাদত-রিয়াজত, চারিত্রিক পবিত্রতা, ধৈর্য-সহ্য, মারিফত লাভ ইত্যাদি গুণাবলি উম্মে মরিয়মের অন্যতম বৈশিষ্ট্য। পবিত্র কুরআন ও হাদিসে তাঁর এ সমস্ত বৈশিষ্ট্য ও গুণাবলির সন্ধান পাওয়া যায়।

📘 অধিকাংশ নারী জাহান্নামী কেন > 📄 হযরত আয়েশা

📄 হযরত আয়েশা


রাসূলে পাক (স.)-এর সর্বাধিক মুহসিন, সাহায্যকারী, বিশ্বস্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) এর অত্যন্ত আদরের কন্যা হযরত আয়েশা। হযরত আয়েশা রাসূলের সর্বাধিক প্রিয়তমা স্ত্রী। রাসূল স্বয়ং তার প্রশংসা করেছেন। ওহীর মাধ্যমে বিবাহের হুকুম লাভ করেছেন। তাঁর শানে কুরআন নাযিল হয়েছে। তিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ লাভ করেছেন। জান্নাতে তিনি রাসূলের স্ত্রীর মর্যাদা লাভ করবেন বলেও রাসূল ঘোষণা দিয়েছেন। তিনি রাসূলের নবুওত লাভের ৪র্থ বছর জন্মগ্রহণ করেন। ছয় বছর বয়সে রাসূলের সাথে বিবাহ হয়। অতি আনন্দ ও গৌরবের জীবন আয়েশার। সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহ তাঁর প্রতি শ্রদ্ধাশীল। হযরত আয়েশার প্রতি শ্রদ্ধা ভক্তি ইমানের প্রতীক এবং রাসূলের প্রতি আনুগত্যের নিদর্শন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00