📄 জাহান্নামের অস্থায়ী বাসিন্দা
মানুষ এবং জ্বিন জাতীর মধ্যে বিপুল পরিমাণ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। কিন্তু তারা তাদের পাপের শাস্তি ভোগ করার পর জাহান্নাম থেকে বের হয়ে আসবে এবং জান্নাতে প্রবেশ করবে। আর তারা হলেন, তাওহীদপন্থীগণ যারা আল্লাহ তা'আলার সাথে কোন ব্যক্তি বা বস্তুকে শরীক করেন না। কিন্তু তাদের নেকীর চেয়ে পাপের পরিমাণ বেশী হওয়ার কারণে তারা জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর রাসূলুল্লাহ (সা.)-এর শাফা'আতের মাধ্যমেও আল্লাহ তা'আলার বিশেষ রহমতে জাহান্নাম থেকে শক্তি লাভ করে জান্নাত লাভ করবেন। কিন্তু তাদেরকে জাহান্নামী নাম করণ করে এই নামেই ডাকা হবে।
হাদীস শরীফে এসেছে- ইমরান ইবনে হুসাইন (রহ.) রাসূলুল্লাহ (সা.)- এর সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, উম্মতের একটি সম্প্রদায় আমার শাফা'আতের মাধ্যমে জাহান্নাম হতে বের হবে। তাদেরকে জাহান্নামী নামে নাম করণ করা হবে। অর্থাৎ, তাদেরকে জাহান্নামী বলে ডাকা হবে। আল্লাহ আমাদের সকলকেই জান্নাত লাভ করার তাওফীক দান করুন। আমীন। (তিরমিযী, হাদীস নং-২৬০০)
📄 জাহান্নামবাসীদের অধিকাংশই নারী
উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, মানব জাতির বেশির ভাগই হবে জাহান্নামী। আর জাহান্নামবাসীদের অধিকাংশই হবে নারী। যেমন বুখারী শরীফে বর্ণিত হয়েছেঃ আবু সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত, একবার ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের নামায আদায়ের জন্য আল্লাহর রাসূল (সা.) ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন-
হে নারী সমাজ! তোমরা সদক্বাহ করতে থাক। কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক।
তাঁরা জিজ্ঞাসা করলেন, কী কারণে, হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাক আর স্বামীর অকৃতজ্ঞ হও। বুদ্ধি ও দ্বীনের ব্যাপারে ঘাটতি থাকা সত্ত্বেও একজন সদাসতর্ক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চেয়ে পারদর্শী আমি আর কাউকে দেখিনি।
তাঁরা বললেন, আমাদের দ্বীন ও বুদ্ধির ত্রুটি কোথায়, হে আল্লাহর রাসূল? তিনি বললেন, একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? তাঁরা উত্তর দিলেন হ্যাঁ।
তখন তিনি বললেন, এ হচ্ছে তাদের বুদ্ধির ঘাতি। আর হায়েয অবস্থায় তারা কি নামায ও রোযা থেকে বিরত থাকে না? তাঁরা বললেন হ্যাঁ। তিনি বললেন, এ হচ্ছে তাদের দীনের ঘাটতি (বুখারী, হাদীস নং ৩০৪)
অন্য হাদীসে এসেছে,
ইমরান ইবনে হুসাইন (রা.) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'জান্নাতের অধিবাসীদের মধ্যে সংখ্যায় কম হবে মহিলাগণ'। (মুসলিম, হাদীস ২৭৩৬)
অন্য হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'জান্নাতের অধিবাসীদের মধ্যে মহিলাদের সংখ্যা 'কম' বলে জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি বুঝিয়েছেন। আল্লাহ আমাদের সকলকেই জাহান্নামের শাস্তি হতে হেফাযত করুন। আমীন।