📘 অধিকাংশ নারী জাহান্নামী কেন > 📄 অহংকারের শোচনীয় পরিণাম

📄 অহংকারের শোচনীয় পরিণাম


বনি ইসরাইলদের মধ্যে এক দরবেশ দিবারাত্রি খোদার বন্দেগীতে নিমগ্ন থাকতেন। একদা ঘটনাক্রমে কোন এক গুনাহগার ব্যক্তি দরবেশের সংশ্রবে উপকৃত হওয়ার উদ্দেশ্যে তাঁহার নিকট গিয়া বসিল। গুনাহগার ব্যক্তিকে নিকটে বসিতে দেখিয়া দরবেশ মনে মনে ভাবিলেন, “এই নরাধম কেন এখানে আসিল? আমার সঙ্গে তাহারত কোনই সংস্রব নাই”। অতঃপর তিনি লোকটিকে বলিলেন, “ওহে! তুমি এখানে কেন? যাও, দূরে সরিয়া যাও!” সেই কালের পয়গাম্বরের নিকট আল্লাহর পক্ষ হতে উক্ত ব্যক্তির সম্বন্ধে ওহী আসল : "অমুক দরবেশকে বলে দাও, তাহার সমস্ত ইবাদত-বন্দেগী বরবাদ হইয়া গেছে। আর অমুক গুনাহগারকেও বল তাহার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়েছে।”
আর এক দরবেশ নামায পড়তেছিলেন। এমন সময় একটি দুষ্ট লোক আসিয়া সেজদার সময় তাঁর ঘাড়ে চাপিয়া বসল। দরবেশ রাগান্বিত হইয়া বললেন, "দূর হও পাপিষ্ঠ! খোদা তা'আলা তোমাকে কখনও ক্ষমা করবেন না।” তৎক্ষণাৎ আল্লাহর প্রত্যাদেশ আসিল, “হে অহংকারী দরবেশ! আমার ক্ষমা সম্বন্ধে মতামত প্রকাশ করার তোমার কি অধিকার আছে? আমার বান্দাকে আমার রহমত হতে নিরাশ করিবার মত অনধিকার চর্চা তুমি কোন্ সাহসে করতেছ? যাও, আমার দরবারে তোমার অহংকারের ক্ষমা নাই।”
অহংকারী বা অহংকারীনি উভয় জাহান্নামের নমুনা হওয়ার বেলায় বরাবর। অহংকার এমন একটি বিষয় যাকে না আল্লাহ ও আল্লাহর রাসূল (সা.) ভালবাসেন, না লোক সমাজ তাকে ভালোবাসে। অহংকারী ব্যক্তিকে সবাই ঘৃণার চোখে দেখে, কারণ অহংকারী সে নিজে নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করে।
হুযুর (সা.) ইরশাদ করেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে, আল্লাহ তা'আলা তাকে উপুড়মুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন। (আদদারা কুতনী)
অহংকার কথা, কাজ এবং কীর্তি সব কিছু দ্বারা হয়, অহংকার ঘৃণার জিনিস, যদিও তা কণা পমিাণ হয়, মানুষ অহংকার করবে কেন? যখন সে এক ফোঁটা নাপাক দুর্গন্ধযুক্ত পানি থেকে সৃষ্টি হয়েছে।
কবির ভাষায়: اولك نطفة قذرة : واخدك جيفة مدرة + وانت فيما بينهما تحمل عذرة .. অর্থাৎ, হে মন! তুমি কী নিয়ে বড়ায়ী করতে চাও? তোমার মধ্যে বড়ায়ী করার মত কী আছে? শুরুতে তুমি ছিলে এক ফোঁটা নাপাক দুর্গন্ধযুক্ত পানি, তোমার শেষ ফল হল মরে পঁচে দূর্গন্ধময় লাশ হয়ে যাবে। আর মাঝখানে নাপাক দূর্ঘন্ধময় কিছু ময়লা পেটের মধ্যে বহন করে চলছ। কাজেই বড়ায়ী বোধ ছাড়, অহংকার বোধ ছাড়, বিনয়ী হতে শিখ, তোমার মানসিকতা দোরস্ত কর।
প্রিয় মুসলিম বোনেরা!
অন্তরের রোগগুলির মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ হল তাকাব্বুর বা অহংকার। তাকাব্বুর বা অহংকারকে বলা হয় “উম্মুল আমরায” অর্থাৎ সমস্ত রোগের মা। মা থেকে যেমন সন্তানাদির জন্ম হয়, সেই সন্তানাদির আরও সন্তানাদি হয়। এভাবে এক মা থেকে বহু মানুষের সৃষ্টি হয়, একজন মা থেকে বহু মানুষের বিস্তার ঘটে। তদ্রুপ এক অহংকারের কারণে মনের বহু রোগ সৃষ্টি হয়। মা যেমন বহু মানুষের মূল, অহংকারও তদ্রুপ বহু রোগের মূল। হাদীসে রাসূল দ্বারা জানা যায় যে, জান্নাতে অহংকারী মানুষ প্রবেশ করবে না, বরং জাহান্নামে প্রবেশ করবে, চাই সে পুরুষ হউক বা মহিলা। আল্লাহ পাক আমাদেরকে অহংকারমুক্ত জীবন গড়ার তাওফীক দান করুন। আমীন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00