📘 অধিকাংশ নারী জাহান্নামী কেন > 📄 নারী-পুরুষ একে অন্যকে স্পর্শ করা হারাম

📄 নারী-পুরুষ একে অন্যকে স্পর্শ করা হারাম


রাসূলে কারীম (সা.) বলেছেন, وَزِنَا الْيَدِ اللَّمْسُ অর্থাৎ, হাতের যিনা হলো কোন গাইরে মাহরামকে স্পর্শ করা। (মুসনাদে আহমদ)
রাসূলে কারীম (সা.) বলেছেন, তোমাদের কারো মাথায় লোহার সুই ফুটিয়ে দেয়া কোন গাইরে মাহরাম মহিলাকে স্পর্শ করার চেয়ে সাংঘাতিক নয়। (তিবরানী, বায়হাকী)

📘 অধিকাংশ নারী জাহান্নামী কেন > 📄 দাইয়ূসের জন্য জান্নাত হারাম

📄 দাইয়ূসের জন্য জান্নাত হারাম


রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'দাইয়ূস বেহেশতে যাবে না। সাহাবীগণ জিজ্ঞেস করেলেন, দাইয়ূস কে? তদুত্তরে মহানবী সাল্লাল্লাহু (আ.) বললেন, দাইয়ূস ঐ পুরুষ ব্যক্তি, যে এটা লক্ষ্য রাখে না যে, তার বাড়িতে (পরপুরুষ) কে আসলো, আর কে গেলো। অন্য হাদীসে এসেছে, দাইয়ূস সে ব্যক্তি, যে তার স্ত্রীর বেপর্দাভাবে চলাফেরাকে সমর্থন করে।

📘 অধিকাংশ নারী জাহান্নামী কেন > 📄 চোখ, কান, জিহ্বা, হাত ও পায়ের যিনা

📄 চোখ, কান, জিহ্বা, হাত ও পায়ের যিনা


রাসূলে কারীম সাল্লাল্লাহু (আ.) বলেন, “চোখ” যিনা করে, চোখের যিনা হলো পরপুরুষ কিংবা পরনারীর প্রতি তাকানো, কর্ণ যিনা করে, কর্ণের যিনা হচ্ছে- কামভাব সহকারে পরপুরুষ বা পরনারীর আওয়াজ শুনা, জিহ্বা যিনা করে, জিহ্বার যিনা হলো কামাসক্তি নিয়ে অন্যের সাথে কথা বলা, হাত যিনা করে, হাতের যিনা হলো গাইরে মাহরাম পুরুষ কিংবা নারীকে স্পর্শ করা। অনুরূপ পা যিনা করে, পায়ের যিনা হলো কোন গাইরে মাহরামের দিকে অসৎ উদ্দেশ্যে রওয়ানা হওয়া। সর্বোপরি অন্তরে এ জাতীয় কামনা করে যিনা করে। আর লজ্জাস্থান উক্ত মনস্কামনার চূড়ান্ত রূপ দেয় অথবা অস্বীকার করে।” (মুসলিম, ২/৩৩৬)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00