📄 ইসলামী শরীআতে ন্যায়পরায়ণতা
ইসলামী শরী'আতের মূলনীতিগুলোর মধ্যে ন্যয়পরায়ণতা একটি গুরুত্বপূর্ণ নীতি। এতে কোনো ধরণের তারতম্য বা অবহেলার সুযোগ নেই। এটি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ও তাঁর সকল উম্মতের জন্য আল্লাহ প্রদত্ত নির্দেশ। আল্লাহ তা'আলা বলেন,
﴿إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَايِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ﴾ [النحل: ٩٠]
"আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয়-স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখ।" [সূরা আন-নাহল, আয়াত: ৯০]
অন্য এক আয়াতে আল্লাহ তা'আলা বলেন:
﴿إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُم بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ ۚ﴾ [النساء: ٥٨]
"নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে। আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ন্যায়ভিত্তিক ফয়সালা করবে।" [সূরা আন-নিসা, আয়াত: ৫৮]
এ আয়াতে আল্লাহ তা'আলা 'আদল' শব্দটির পাশাপাশি 'আমর' (আদেশমূলক) শব্দেরও ব্যবহার করেছেন। কেননা ন্যয়পরায়ণতা কোনো ঐচ্ছিক বিষয় বা শুধু ফযীলতপূর্ণ আমল নয়; বরং এটি একটি অত্যাবশ্যকীয় আদেশ, যা ছাড়া শরী'আতের বিধান প্রতিষ্ঠিত হতে পারে না। কোনো মুমিনের জন্য কখনোই ন্যায়পরায়ণতা ছাড়া কোনো ফয়সালা সম্পাদন করা যথাযথ হতে পারে না।
ন্যায়নিষ্ঠা, ন্যায়ভিত্তিক ফয়সালা ও নিরপেক্ষতার গুরুত্ব হৃদয়ঙ্গম করার জন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচারই হলো প্রকৃত বাস্তব নমুনা। কারণ তাঁর প্রতিটি কথা ও কাজে ন্যায়পরায়ণতার পুঙ্খানুপুঙ্খ চিত্র ফুটে উঠেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু বর্ণনা করেন,
«سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ تَعَالَى فِي ظِلَّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ إِمَامٌ عَدْلٌ»
"যেদিন আল্লাহর ('আরশের) ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তা'আলা সাত শ্রেণির মানুষকে সে ছায়ায় আশ্রয় দিবেন। (তাদের মধ্যে এক প্রকার হিসেবে উল্লেখ করেছেন) ন্যায়পরায়ণ শাসক।"
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ আরেকটি হাদীস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন,
«مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنْ الْأَرْضِ طُوَّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»
"যে ব্যক্তি এক বিঘত জমি অন্যায়ভাবে নিয়ে নেয়, কিয়ামতের দিন এর সাত তবক জমি তার গলায় লটকিয়ে দেওয়া হবে।"
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«مَنْ أَعَانَ عَلَى خُصُومَةٍ بِظُلْمٍ أَوْ يُعِينُ عَلَى ظُلْمٍ لَمْ يَزَلْ فِي سَخَطِ اللهِ حَتَّى يَنْزِعَ»
"যে ব্যক্তি কোনো অন্যায় ঝগড়া বা যুলুমের ব্যাপারে অন্যকে সহযোগিতা করে ততক্ষণ পর্যন্ত তার ওপর আল্লাহর লা'নত বর্ষিত হতে থাকে যতক্ষণ ঐ যুলুমের অবসান না হয়।"
এ ক'টি হাদীসে ব্যাপক অর্থবোধক শব্দাবলী ব্যবহৃত হয়েছে, যা মুসলিম ও অমুসলিম সকলকেই অন্তর্ভুক্ত করে। কাজেই সর্বাবস্থায় যুলুম প্রত্যাখ্যাত এবং যে কোনো প্রেক্ষিতেই যুলুম নিষিদ্ধ। অতএব, ধর্মীয় বিশ্বাস, জাতি, বংশ, এলাকা বা গোত্রীয় সম্পর্কের ভিন্নতায়ও সর্বাবস্থায় যুলুম বা অন্যায় নিষিদ্ধ। ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠায় কোনো তারতম্য প্রদর্শন করা যাবে না।
এ সকল কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সম্প্রদায়ের জন্য এ কথা বিশ্বাস করার পথ চিরতরে রূদ্ধ করে দিয়েছেন যে, অমুসলিমদের ওপর সামান্যতম হলেও যুলুমের বৈধতা রয়েছে। এ বিষয়ে তিনি অতি চমৎকার ও অনুপম কয়েকটি কথা বলেছেন, যেগুলো ভূপৃষ্টের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব, যেন সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ সম্পর্কে জ্ঞাত হতে পারে। তিনি বলেন,
«أَلَا مَنْ ظَلَمَ مُعَاهِدًا أَوِ انْتَقَصَهُ أَوْ كَلَّفَهُ فَوْقَ طَاقَتِهِ أَوْ أَخَذَ مِنْهُ شَيْئًا بِغَيْرِ طِيبٍ نَفْسٍ فَأَنَا حَجِيجُهُ يَوْمَ الْقِيَامَةِ ».
“যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমের ওপর যুলুম করে অথবা তার কোনো প্রকার ক্ষতিসাধন করে অথবা সাধ্যের বাইরে তার ওপর কোনো কিছু চাপিয়ে দেয় অথবা তার সম্মতি ছাড়া তার নিকট থেকে কোনো কিছু নিয়ে নেয় তাহলে কিয়ামত দিবসে আমি সে চুক্তিবদ্ধ অমুসলিমের পক্ষে তার প্রতিপক্ষ হয়ে দাঁড়াব।”
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব চমৎকার বাক্যাবলি ও তার মহত্ত্ববোধক অর্থ শুধুমাত্র ক'টি তাত্ত্বিক নীতিই নয় যে, মানব জীবনে এর কোনো কার্যকারিতা নেই; রবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সম্মতি ও কর্মকাণ্ডে এর পরিষ্কার প্রতিফলন ঘটেছে। তিনি নিজ সকল সম্পৃক্ততা ও চুক্তিসম্পাদনে নিরপেক্ষতা ও ন্যয়পরায়ণতার চেতনাটিকে আরো বেশি সমোজ্জ্বল করে তুলতেন এবং পূর্ণাঙ্গ ন্যায়পরায়ণতা বাস্তবায়নে সহায়ক কর্মকাণ্ডের ব্যবস্থা গ্রহণে সদা সচেষ্ট থাকতেন।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইয়াহুদীদের সাথে সম্পাদিত চুক্তিসমূহে ‘আদল’ এর নমুনা দৃষ্টিগোচর হয়। যেমন, মদীনার উদ্দেশ্যে হিজরতের সময় কৃত চুক্তিপত্রে তিনি এ বিষয়টিকে স্পষ্টাকারে তুলে ধরেছেন। তন্মধ্যে একটি হচ্ছে,
«وإنه لم يأثم امرؤ بحليفه وإن النصر للمظلوم»
"নিশ্চয় কোনো ব্যক্তিকে তার সাথীর কারণে অপরাধী সাব্যস্থ করা হবে না এবং অবশ্যই মযলুমকে সহযোগিতা করা হবে।"
চুক্তিনামায় সম্পাদিত এ ধারা/নীতিটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ মর্মে প্রকাশ্য বিবৃতি যে, যুলুম সাধারণভাবেই অগ্রহণযোগ্য এবং সাহায্য হবে সর্বদা নিপীড়িতের পক্ষে। নিপীড়িত মুসলিম হোক বা ইয়াহূদী হোক। পরবর্তী সময়ে এ ঘোষণার যথাযথ বাস্তবায়ন ন্যায়পরায়ণতার দাবীতে আরো দৃঢ়তা এনে দিয়েছে। শুধু এ একটিই নয়; বস্তুত চুক্তিপত্রের প্রতিটি ধারাই ছিল ন্যায়নিষ্ঠার বাহক।
অনুরূপ ইয়াহূদীদের সাথে কৃত অনেক চুক্তি রয়েছে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতার দাবীটিকে আরো আলোকময় করেছেন। তদ্রুপ খ্রিস্টানদের সাথে কৃত চুক্তিপত্রেও তিনি ন্যায়পরায়ণতার পারাকাষ্টা প্রদর্শন করেছেন। যেমন, নাজরানের খ্রিস্টানদের সাথে সম্পাদিত চুক্তিনামায় তিনি বলেন:
«ولا يؤخذ رجل منهم بظلم آخر» "একের অন্যায়ে অন্যকে পাকড়াও করা হবে না"।
মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক চলমান রাখার স্বার্থে রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানের খ্রিস্টানদের সাথে এমন এক ব্যক্তিকে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করলেন, যে ব্যক্তি খ্রিস্টান ও মুসলিমগণের মধ্যে সম্পাদিত চুক্তিপত্রে উল্লিখিত ঐক্যমতের বিষয়াদির বাস্তবায়ন প্রত্যক্ষ করবে এবং ঐ ব্যক্তির সবচেয়ে বড় গুণ হবে বিশ্বস্ততা। বস্তুত বিশ্বস্ততা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীরই অত্যাবশ্যকীয় একটি গুণ। তদুপরি তিনি এ ক্ষেত্রে এমন একজনকে বেচে নিলেন যার মধ্যে এ গুণটি চুড়ান্ত মাত্রায় অর্জিত হয়েছিল। এমনকি রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঐ ব্যক্তির প্রসংশায় বলেন,
«لأبعثن إليكم رجلا أمينا حق أمين»
"আমি তোমাদের মাঝে একজন আমীন (বিশ্বস্ত) লোককে পাঠাবো, তিনি সত্যই আমীন, সত্যই আমীন।"
এমতাবস্থায় সাহাবীগণ প্রত্যেকেই আকাঙ্ক্ষা করছিলেন যে, তিনি হবেন ঐ সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি। তখন রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
«قُمْ يَا أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ» "হে আবু উবাইদা ইবনুল জাররাহ! তুমি দাড়াও” অতঃপর আবু উবায়দা রাদিয়াল্লাহু 'আনহু যখন দাড়ালেন, তখন রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
«هَذَا أَمِينُ هَذِهِ الْأُمَّةِ»
"এ হচ্ছে এ উম্মতের আমীন (বিশ্বস্ত)।"
ন্যায়পরায়ণতার গুরুত্ব অনুধাবনের জন্য আরেকটি ঘটনার প্রতি দৃষ্টিপাত করা যেতে পারে, সেটি হচ্ছে, খায়বার বিজয়ের পর খায়বার উপত্যকার ফলাফল মুসলিম ও ইয়াহুদী সম্প্রদায়ের মধ্যে বন্টন প্রক্রিয়ায় উভয় পক্ষ ঐক্যমত হলো তখন রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজনকে খায়বার প্রেরণের ইচ্ছা করলেন যিনি যথাযথ উভয়পক্ষের সম্মতি বাস্তবায়ন করবেন। অতঃপর তিনি আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে সেখানে প্রেরণ করলেন, যার মধ্যে ন্যায়পরায়ণতা ছিল সুস্পষ্টভাবে প্রকাশিত একটি গুণ। এমনকি কতক ইয়াহুদী যখন তার বণ্টনব্যবস্থায় অহেতুক আপত্তি উত্থাপন করল, তখন তিনি তার ঐ প্রসিদ্ধ উক্তিটি বললেন যে, "হে ইয়াহূদী যুবকরা! আমার দৃষ্টিতে তোমরা হচ্ছ সৃষ্টিকূলের সবচেয়ে ঘৃণিত প্রাণী। কেননা তোমরা আল্লাহর অনেক নবী আলাইহিমুস সালামকে হত্যা করেছ, আল্লাহ তা'আলার ওপর মিথ্যারোপ করেছ। তারপরও আমার ক্রোধ আমাকে উদ্বুদ্ধ করে না যে, আমি তোমাদের ওপর অবিচার করব"।
প্রিয় পাঠক! এখানে আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু 'আনহু এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যে, একদিকে সেই ইয়াহুদীরা যারা তার ভাষ্যে নিকৃষ্টতম প্রাণী। অপরদিকে রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যে রাসূল তাঁর নিকট দুনিয়ায় সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব। এমতাবস্থায়ও তার কাছে যুলুম বৈধতা পায় নি। তিনি রাগান্বিত হয়ে ইয়াহূদীদের ওপর কোনোরূপ অবিচার করেন নি।
মূলত রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ন্যায়পরায়ণতার প্রতি অগাধ গুরুত্বারোপ তো তখন থেকেই সূচনা হয়েছে যখন তিনি বিখ্যাত সাহাবী মা'আয ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়াহুদী ও খ্রিস্টান অধ্যুসিত এলাকা ইয়ামানে গভর্ণর হিসেবে প্রেরণ করেছিলেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আয ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন,
إِنَّكَ سَتَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ فَإِذَا جِئْتَهُمْ فَادْعُهُمْ إِلَى أَنْ يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرُهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ صَدَقَةٌ تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ»
"তুমি আহলে কিতাবদের কাছে যাচ্ছ। কাজেই তাদের কাছে যখন পৌঁছবে তখন তাদেরকে এ কথার দিকে দাওয়াত দিবে যে, তারা যেন সাক্ষ্য দিয়ে বলে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যদি তারা তোমার এ কথা মেনে নেয়, তবে তাদের বলবে যে, আল্লাহ তাদের ওপর দিন-রাত পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। যদি তারা এ কথাও মেনে নেয়, তবে তাদের বলবে যে, আল্লাহ তাদের ওপর সদকা (যাকাত) ফরয করেছেন, যা তাদের ধনীদের নিকট থেকে গ্রহণ করা হবে এবং অভাবগ্রস্থদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। তোমার এ কথা যদি তারা মেনে নেয়, তবে (কেবল) তাদের মাল গ্রহণ থেকে বিরত থাকবে এবং মযলুমের বদ-দো'আকে ভয় করবে। কেননা, তার (বদ-দো'আ) এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না।"
এটি মা'আয ইবন জাবাল রাদিয়াল্লাহু 'আনহু এবং সাথে সাথে সমগ্র মুসলিম জাতির জন্যও সামষ্টিক অর্থবোধক এমন এক উপদেশ যার কারণে কোনো সম্রাট বা অশুভ শক্তিও তাকে সত্য দর্শন ও নিপীড়িতকে সাহায্য করা থেকে বিরত রাখতে পারে না। কেননা মযলুম যে কোনো দীনে বিশ্বাসীই হোক মযলুমের দো'আ এবং আল্লাহ তা'আলার মাঝে কোনো পর্দা থাকে না। মযলুমের ফরিয়াদ সরাসরি কবুল হয়।
মযলুমের প্রতি সাধারণ বিবেচনায় এমনটিই ছিল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি।
প্রিয় পাঠক! বে-দীন কাফির হওয়ার পরও শুধু মযলুম বিবেচনায় একজন মানুষের প্রতি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধরণের উদার নীতি যদি আপনাকে আশ্চর্যান্বিত করে, তাহলে অন্য এক হাদীসে তাঁর আরো চমকপ্রদ কথাটি শুনুন, আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«اتَّقُوا دَعْوَةَ الْمَظْلُومِ وَإِنْ كَانَ كَافِرًا فَإِنَّهُ لَيْسَ دُونَهَا حِجَابٌ»
"তোমরা মযলুমের আর্তনাদকে ভয় কর, যদিও সে কাফির হয়। মযলুমের দো'আ এবং আল্লাহর মাঝে পর্দা থাকে না।"
ইমাম আহমদ রহ, নিজ গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে আরেকটি হাদীস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
«دَعْوَةُ الْمَظْلُومِ مُسْتَجَابَةٌ وَإِنْ كَانَ فَاجِرًا فَفُجُورُهُ عَلَى نَفْسِهِ»
“পাপাচারী হলেও মযলুমের দো'আ কবুল হয়, আর তার পাপাচারের দায়ভার তো তার ওপরই থেকে যায়।”
এসবই ছিল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এ কথার প্রকাশ্য বিবৃতি যে, মযলুম এবং আল্লাহ তা'আলার মাঝে কোনো পর্দা নেই। কাজেই মযলুমের প্রার্থনা আল্লাহ তা'আলা সরাসরি কবুল করেন। এজন্যই কোনো সত্যবাদী মুসলিম কখনই যুলুম করতে পারে না। কারণ তার মধ্যে সর্বদা এ অনুভূতিবোধ জাগ্রত থাকে যে, আল্লাহ তা'আলা তাঁর সব কিছু প্রত্যক্ষ করছেন। মূলত এটি একটি বিশ্বাসগত ব্যাপার, যার কারণে একজন মুসলিম যুলুম করতে পারে না।
এ কথা চিরন্তন সত্য যে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিবসে মযলুমকে সাহায্য করবেন, যদি ব্যপারটা এমনও হয় যে, যালিম মুসলিম আর মাযলুম কাফির। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যালিমের বিরুদ্ধে মযলুমের পক্ষে অবস্থান নিবেন। এ ক্ষেত্রে তাদের দু পক্ষের ধর্মীয় বিষয় বিবেচিত হবে না।
অতএব, যারা শাশ্বত দীন ইসলামকে আজও চিনতে পারে নি তাদের উদ্দেশ্যে বলছি, দেখ! কতো উদার ও মহৎ আমাদের দীনে ইসলাম, এ তো সেই মহান চরিত্র মাধুর্য্য, যার দ্বারা আমরা সম্মানিত হয়েছি।
টিকাঃ
104. সহীহ বুখারী )كتاب الصلاة باب من ينتظر الصلاة وفضل الجماعة হাদীস নং ৬২৯; )کتاب كتاب الزكاة باب الصدقة باليمين) হাদিস নং 1398 (الرقاق: باب البكاء من خشية الله ;4823 2 كتاب المحاربين من أهل الكفر والردة : باب فضل من ترك الفواحش) ১৫৯৪ সহীহ মুসলিম )كتاب الزكاة: باب فضل إخفاء الصدقة( হাদীস নং ১০৩১।
105. সহীহ বুখারী )کتاب المظالم باب إثم من ظلم شيئا من الارض( হাদীস নং ২৩২১; সহীহ মুসিলম 2 26 27 كتاب المساقاة: باب تحريم الظلم وغصب الارض وغيرها)
106. ইবন মাজাহ, হাদীস নং ২৩২০; আবু দাউদ, হাদীস নং ৩৫৯৭; আল্লামা নাসিরুদ্দিন আলবানী এই হাদীসটি সহীহ বলে মন্তব্য করেছেন: সহীহ আল-জামিউ (৬০৩৯)।
107. সুনান আবু দাউদ, হাদীস নং ৩০৫২; বায়হাক্বী: আস-সুনানুল কুবরা হাদীস নং ১৮৫১১; আল্লামা নাসীরুদ্দিন আলবানী এ হাদীসটিকে সহীহ বলে মন্তব্য করেছেন। সহীহ আল-জামি' (২৬৫৫)।
108. ইবন কাসীর: আল-ইবদায়া ওয়ান নিহায়া (৩/২৫১); ইবন সায়্যিদুন নাস: উয়ুনুল আছর (১/৩১৮), ইবন হিশাম: আস-সীরাতুন্নবুবিয়্যাহ (৩/৩১); আকরামুল উমরী: আল-মুজতামিউল মাদানী (১১৯-১২১)
109. মুহাম্মাদ ফারুক হাম্মাদ: আল-আলাকাতুল ইসলামিয়্যাহ ওয়ান নাসরানিয়্যাহ (১১০)।
110. সহীহ বুখারী ( كتاب المغازي باب قصة اهل نجران ) হাদীস নং ৪১১২; সহীহ মুসলিম (كتاب فضائل الصحابة : باب فضائل ابو عبيدة بن الجراح ) হাদীস নং ২৪১৮।
111. সহীহ বুখারী (কিতাব যাকাত: বাব আ খুযুস সাদাকা মিনাল আগনিয়াউ ও তুরদ্দু ফিল ফুকরা হয়াছু কানূ) হাদীস নং ১৪২৫; (কিতাবুল জিহাদ ওয়াসসির : বাব বা'সু আবি মুসা ওয়া মুয়াজিবনি জাবাল ইলাল ইয়ামানি কাবলা হাজ্জিহি) : ২৮২৫; সহীহ মুসলিম (কিতাবুল ঈমান: বাবুদ দুয়া ইলাশ শাহাদাতাইনি ওয়া ইলা শারাইল ইসলাম) হাদীস নং ৮০৩০। ১৯।
112. মুসনাদে আহমদ, হাদীস নং ১২৫৭১, শুআইব আল-আরনাউত এ হাদীসের সনদকে দুর্বল বক্তব্য করেছেন, আল্লামা নাসীরুদ্দীন আলবানী তাঁর আস-সিলসিলাতুস সহীহাহ গ্রন্থে এ হাদীসিটিকে হাসান বলেছেন। দেখুন: আস-সিলসিলাতুস সহীহাহ (৭৬৭)
113. মুসনাদে আহমদ হাদীস নং ৮৭৮১, শু'আইব আল-আরনাউত এ হাদীসের সনদকে দুর্বল মন্তব্য করেছেন, আল্লাহা ইবন হাজার তার গ্রন্থ ফতহুল বারীতে এ হাদীনটি হাসান বলেছেন (৩/১৬০), আল্লামা নাসীরুদ্দীন আলবানী এ হাদীসিটিকে হাসান বলেছেন। দেখুন: সহীহ আত-তারগীব ওয়াত-তারহীব (৭২২৯), সহীহ আল-জামি' (৩৩৮২)।

📄 সম্পদের লেনদেনে ন্যায়পরায়ণতা
অমুসলিমদের সাথে সম্পদ লেন-দেনের ক্ষেত্রে ন্যায়নিষ্ঠা প্রদর্শন এবং তাদের সাথে কোনো প্রকার যুলুম না করা বিষয়ক এতো বেশি ঘটনা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রকাশ পেয়েছে যে, এগুলোর পরিসংখ্যান আনয়ন খুবই কঠিন ব্যাপার। আমি আগত আলোচনায় খুব সহজভাবে অমুসলিমদের সাথে সম্পদের লেন-দেনে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ পদ্ধতি উপস্থাপন করার প্রচেষ্টা চালাবো।
এ বিষয়ে প্রথমেই আব্দুর রহমান ইবন আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত একটি হাদীস পেশ করা যেতে পারে। তিনি বলেন,
« اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثِينَ وَمِائَةً فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ مَعَ أَحَدٍ مِنْكُمْ طَعَامٌ فَإِذَا مَعَ رَجُلٍ صَاعٌ مِنْ طَعَامٍ أَوْ نَحْوُهُ فَعُجِنَ ثُمَّ جَاءَ رَجُلٌ مُشْرِكٌ مُشْعَانٌ طَوِيلٌ بِغَنَمٍ يَسُوقُهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَيْعٌ أَمْ عَطِيَّةٌ أَوْ قَالَ هِبَةٌ قَالَ لَا بَلْ بَيْعٌ قَالَ فَاشْتَرَى مِنْهُ شَاةً فَصُنِعَتْ فَأَمَرَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَوَادِ الْبَطْنِ يُشْوَى وَايْمُ اللَّهِ مَا مِنْ الثَّلَاثِينَ وَمِائَةٍ إِلَّا قَدْ حَزَّ لَهُ حُزَّةٌ مِنْ سَوَادِ بَطْنِهَا إِنْ كَانَ شَاهِدًا أَعْطَاهَا إِيَّاهُ وَإِنْ كَانَ غَائِبًا خَبَأَهَا لَهُ ثُمَّ جَعَلَ فِيهَا قَصْعَتَيْنِ فَأَكَلْنَا أَجْمَعُونَ وَشَبِعْنَا وَفَضَلَ فِي الْقَصْعَتَيْنِ فَحَمَلْتُهُ عَلَى الْبَعِيرِ »
“(কোনো এক সফরে) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একশত ত্রিশজন লোক ছিলাম। সে সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাস করলেন, তোমাদের কারো সাথে কি খাবার আছে? দেখা গেল, এক ব্যাক্তির সঙ্গে এক সা' কিংবা তার কম-বেশি পরিমান খাদ্য (আটা) আছে। সে আটা গোলানো হলো। তারপর দীর্ঘদেহী এলোমেলো চুল বিশিষ্ট এক মুশরিক এক পাল বকরী হাকিয়ে নিয়ে এলো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাস করলেন। বিক্রি করবে, নাকি উপহার দিবে? সে বলল, না বরং বিক্রি করব। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে একটা বকরী কিনে নিলেন। একশত ত্রিশজনের প্রত্যেককে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বকরীর কলিজার কিছু কিছু করে দিলেন। যে উপস্থিত ছিল, তাকে হাতে দিলেন আর যে অনুপস্থিত ছিলো তার জন্য তুলে রাখলেন। তারপর দু'টি পাত্রে তিনি গোশত ভাগ করে রাখলেন। সবাই তৃপ্তির সাথে খেলেন। উভয় পাত্রে আরো কিছু উদ্বৃত্ত থেকে গেল। সেগুলো আমরা উটের পিঠে উঠিয়ে নিলাম। "
উক্ত হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ চরিত্রমাধুর্য্যের অনুপম দৃষ্টান্ত ফুটে উঠেছে। তিনি তো সেই মহানুভব নেতা, যিনি একশত ত্রিশজনের শক্তিশালী সৈন্যদলের নেতৃত্ব দিচ্ছেন, সকলেই তীব্রভাবে খাদ্যের প্রয়োজনিয়তা অনুভব করছেন, এমতাবস্থায় যখন তার পাশ দিয়ে এক মুশরিক বকরী পাল নিয়ে যাচ্ছে তখনো তিনি কোনোরূপ বল প্রয়োগ ছাড়া তার থেক উপযুক্ত মূল্য দিয়ে বকরী কিনে সকলের চাহিদা পূরণ করলন। কিন্তু তিনি যথেষ্ট ক্ষমতাবান হওয়া সত্ত্বেও ঐ সময় বকরী তাদের খুব প্রয়োজন হওয়ার পরও বকরীওয়ালা একজন ভ্রান্ত বিশ্বাসী কাফির হওয়ার পরও তিনি একটি বারের জন্য এ কথা কল্পনা করলেন না যে, মূল্য পরিশোধ ব্যতিরেকে জোরপূর্বক অতীব প্রয়োজনীয় বকরী নিয়ে নিবেন। নিশ্চয় এটি সর্বোচ্চ পর্যায়ের ন্যায়পরায়ণতা। এ ঘটনাটির যদি আধুনিক কালের ঐ সব উপনৈবেশিক সৈন্য ও সেনাপতিদের সাথে তুলনামূলক বিশ্লেষণ করা হয়, যারা কোনো উপত্যকায় অবতরণ করলে তার অধিবাসীগণের সম্ভ্রম ও অধিকার রক্ষা করে না; বরং সেখানে বিশৃংখলা সৃষ্টি করে ও ন্যায়-নিষ্ঠাকে টুটি চেপে হত্যা করে, তাহলে খুব সহজেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরপেক্ষতা ও মহানুভবতার বিষয়টি আমাদের হৃদয়ঙ্গম হবে।
আমাদের রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন এক মহান নেতা, যার সৈনিকদের মধ্যে রাসূলের কাছের কিংবা দূরের কেউই এ কথা কল্পনাও করে না যে, একজন মুশরিকের সম্ভ্রম রক্ষায়ও সীমালঙ্গন করবে। যদিও তারা ক্ষুধা ও তৃষ্ণায় কাতর ছিল।
সম্পদের লেন-দেনে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়-নীতির সর্বোত্তম পরাকাষ্ঠার আরো একটি দৃষ্টান্ত হচ্ছে হিজরতের সফর। হিজরতের সফরে তিনি তিনজন ব্যক্তিকে সাথে নিয়ে সফর করছিলেন। তারা হচ্ছেন আবু বকর সিদ্দিক ও আমের ইবন ফাহীরাহ রাযিয়াল্লাহু আনহুমা এবং মুশরিক পথ প্রদর্শক আব্দুল্লাহ ইবন উরাইকাহ। চলার পথে তারা ক্ষুধা ও তৃষ্ণার কারণে যখন একটু দুধের তীব্র প্রয়োজনীয়তা বোধ করছিলেন, তখন একপাল দুগ্ধবতী বকরী নিয়ে পথ চলা এক গোলামের সাক্ষাত পেলেন। কিন্তু তাদের কেহই এ কথা বলেন নি যে, এটি আমাদের জন্য অত্যাবশ্যকীয় মুহুর্ত, কাজেই অনুমতি ছাড়াই কিছু বকরীর ওপর জোরপূর্বক অধিকার প্রতিষ্ঠা করে সেগুলো থেকে দুগ্ধ আহরণ আমাদের জন্য বৈধ হবে; বরং আবু বকর রাদিয়াল্লাহু 'আনহু গোলামের প্রতি একটু অগ্রসর হয়ে বিনম্রকণ্ঠে তাকে জিজ্ঞেস করলেন, তোমার মালিক কে? তখন গোলাম কুরাইশের এমন এক ব্যক্তির নাম বলল, যাকে আবু বকর রাদিয়াল্লাহু 'আনহু চিনলেন...।
প্রিয় পাঠক! এখানে একটু ভেবে দেখুন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথীবর্গের ন্যায়পরায়ণতা কতো মহৎ ছিল। তারা খুব ভালো করেই জানত যে, এ বকরীগুলো এক মুশরিকের মালিকানাধীন অথচ তখন মুশরিকরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হন্য হয়ে খুঁজছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা চেষ্টাও আর গোপন বিষয় নয়, তাদের হত্যা মিশন বাস্তবায়নের জন্য তারা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছে, তথাপি তারা অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতোসব প্রতিকূল পরিস্থিতি থাকার পরও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথীবর্গ অন্যায়ভাবে কোনো মালকে নিজেদের জন্য বৈধ করে নেন নি। অতঃপর আবু বকর সিদ্দিক রাযিয়াল্লাহু 'আনহু গোলামকে জিজ্ঞাস করলেন, তুমি কি আমাদের জন্য কিছু দুধ দোহন করবে? গোলাম বল হ্যাঁ, এবং সেখানে ঐ গোলাম তাঁদের জন্য দুধ দোহন করল আর তাঁরা তা পান করলেন।
পাঠকবৃন্দ! এ ঘটনায় ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার ব্যাপারে মুসলিম ফিকহবিদদের আপত্তি রয়েছে। এ ক্ষেত্রে ফকিহদের অনেক মন্তব্য আপনার দৃষ্টিগোচর হবে, যা তারা নিজেদের কিতাবে আলোচনা করেছেন এ মর্মে যে, আবু বকর রাদিয়াল্লাহু 'আনহু কর্তৃক এমন এক মেষচালক রাখালের কাছে দুধ চাওয়া যে ঐ মেষগুলোর মালিক নয়, এটা বৈধ হয়েছে কি?
আল্লামা ইবন হাজার আসকালানী ফুকাহাদের এসব প্রশ্নের জবাবে বলেন, আবু বকর রাদিয়াল্লাহ 'আনহু কর্তৃক গোলামকে প্রশ্ন করার অর্থ হলো তোমার প্রতি কি তোমার মালিকের এ সম্মতি রয়েছে যে, মরু-উপত্যকা অতিক্রমকারী তৃষ্ণার্তদেরকে মেহমান হিসেবে দুধ পান করাবে? অথবা আবু বকর রাদিয়াল্লাহ আনহুর প্রশ্নের কারণ এও হতে পারে যে, তিনি যখন ঐ গোলামের মালিকের নাম শুনে তাকে চিনতে পারলেন তখন তিনি পূর্ব সম্পর্কের সূত্রে এমনটি উপলব্ধি করলেন যে, ঐ মালিক তার দুধ পান সাদরে মেনে নেবে, কেবল তখনই তিনি গোলামকে দুধ দোহন বিষয়ক প্রশ্নটি করলেন।
সুধী মহল! লক্ষ্য করে দেখুন, এমন এক পেয়ালা দুধ পানের যৌক্তিকতার বিশ্লেষণেও ফুকহাবৃন্দ কতো উৎসুক ছিলেন যে, দুধ পান করেছে এমন ক'জন পরিশ্রান্ত ব্যক্তি যাদেরকে অন্যায়ভাবে নিজ গৃহ ও মাতৃভূমি থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের নেতৃত্বে ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবীদের জীবনে এমন অনুপম দৃষ্টান্ত বরংবার চিত্রিত হয়েছে। তন্মধ্যে কোনো পুরুষ-স্বজনহীন উম্মে মা'বাদ নামীয়া এক অবলা নারীর ঘটনাটি খুবই চিত্তাকর্ষক। ঘটনার বিবরণ এমন যে, হিজরতের সফরে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'সাথীসহ উম্মে মা'বাদ আল-খাযাইয়্যাহ এর বাড়িতে প্রবেশ করলেন। সে তখনও মুশরিকা ছিল। সে ছিল একা। তাঁরা ঐ মহিলার নিকট থেকে কিছু খেজুর ও গোশত ক্রয় করতে চাইলেন; কিন্তু ঐ মহিলার কাছে এসবের কিছুই পেলেন না। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর এক প্রান্তে একটি বকরী দেখতে পেলেন। এমতাবস্থায় ঐ মহিলা এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে পরিশীলিত কথোপকথনটি হয়েছিল তা নিম্নরূপ:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: হে উম্মে মা'বাদ! এ বকরীটির কী অবস্থা?
উম্মে মা'বাদ: এটি এমন একটি বকরী যেটিকে ক্লান্তির কারণে অন্য বকরীরা পেছনে রেখে চলে গেছে।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: এটি থেকে কি কিছু দুধ আসবে?
উম্মে মা'বাদ: এটি ক্লান্তির কারণে দুধ দেওয়া থেকেও অপারগ।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: «أَ تَأْذَنِيْنَ لِي أَنْ أَحْلِبَهَا؟» "তুমি কি আমাকে অনুমতি দেবে যে, আমি এটিকে দোহন করে দেখব?"
এখানে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা ও খোদাভীতিই লক্ষণীয় বিষয় নয়; বরং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিনম্র চিত্ত ও দয়াদ্র মানসিকতাও অনুধাবন করার মতো বিষয়। মনোযোগ দিয়ে দেখুন, কত নম্রভাবে তিনি অনুমতি চাইলেন। আর এ বিনম্র অনুমতি চাওয়ার কারণেই ঐ মহিলার জন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়াকে ফিরিয়ে দেওয়ার পথ বন্ধ হয়ে গেছে। তখন মহিলা বলল: আপনার ওপর আমার পিতা-মাতা কুরবান হোক। আপনি যদি একে দোহনযোগ্য মনে করেন তাহলে দোহন করুন।
এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে, ঐ মহিলা কর্তৃক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম চাওয়ায় বকরী ক্লান্তির বাহানায় দুধ না দেওয়ার ঘটনাটা হলো তার ইসলাম গ্রহণের পূর্ব মুহুর্ত। তারপর যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনম্র স্বভাব, সর্বোত্তম চরিত্রমাধুর্য ও ভাষার কোমলতা দেখল তখন ইসলাম গ্রহণ করলো ও পিতা-মাতাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবান হওয়ার ঘোষণার দ্বারা তার প্রায়শ্চিত্ত করল।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সম্পদের লেন-দেনে ন্যায়- নীতির পরাকাষ্ঠা প্রদর্শনে আরো বড় দৃষ্টান্ত হলো যা তিনি সাফওয়ান ইবন উমাইয়্যাহ এর সাথে করলেন। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের দিকে দৃষ্টি ফিরালেন। তখনও সাফওয়ান মুশরিক ছিল। তখন সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুনাইন যুদ্ধের জন্য কিছু যুদ্ধাস্ত্র প্রয়োজন হলো। আর সাফওয়ান ইবন উমাইয়্যাহ ছিল মক্কারই একজন বড় অস্ত্র ব্যবসায়ী। সে সময় সাফওয়ান বৃহৎ সংখ্যক সমরাস্ত্রের মালিক ছিল। সেই সাথে সে ছিল তখন খুব বিপর্যস্থ ও বশীভূত এবং মক্কায় তার কোনো কাফির সাথীও বিদ্যমান ছিল না। মুসলিমদের সাথে তার অতীত ইতিহাসও ছিল খুব কালিমাযুক্ত। তথাপিও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে যুদ্ধাস্ত্রসমূহ ভাড়ায় নিতে চাইলেন। এমনকি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিজয়ী ও ক্ষমতাসীন হওয়ার পরও তার কাছ থেকে ভাড়ায় যুদ্ধাস্ত্র নিতে চাওয়াতে সে হতভম্ব হয়ে গেল এবং বিষয়টি পরিষ্কার করার জন্য সে প্রশ্ন করল: হে মুহাম্মাদ এটি কি আত্মসাৎ? উত্তরে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
«لا ، بَلْ عَارِيَةٌ مَضْمُونَةٌ»
“না, বরং যামিনের ভিত্তিতে ভাড়া”
তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে অর্থের বিনিময়ে ভাড়ায় যুদ্ধাস্ত্র গ্রহণ করলেন এবং তিনি নিজে এ কথায় যামিন হলেন যে, যদি কোনো অস্ত্র হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে তিনি তার ক্ষতিপূরণ দিবেন।
পাঠকবৃন্দ! এবার আপনারাই বলুন, পৃথিবীর বুকে কোনো কালে কোনো সম্প্রদায়ের ইতিহাসে কি এমন দৃষ্টান্ত খুজে পাওয়া যাবে?!
টিকাঃ
114. صحيح البخاري( كتاب الھبۃ و فضلھا: باب قبول الھبۃ من المشركين )حدیث نمبر 2894 :) کتاب الأشربة : باب إكرام ( صحیح مسلم ( الأطعمة: باب من أكل حتى شبع ) (الضيف وفضل إيثاره (حدیث نمبر ٢٠٥٦١۔
115. সহীহ বুখারী (كتاب فضائل الصحابة: باب مناقب المهاجرين وفضلهم) হাদীস নং ২৪৭; সহীহ মুসলিম (كتاب الزهد والرقائق : باب في حديث الهجرة) হাদীস নং ২৫৭৫।
116. ইবন হাজার: ফতহুল বারী (৭/১০)।
¹¹⁷. তার পুরো নাম আয়িকাহ বিনতে খালিদ ইবন মুনকিয আল-খাযাইয়্যাহ, আবার কেউ বলেন, আয়িকাহ বিনতে খালিদ ইবন খালীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদ্বয়সহ মদীনায় হিজরতের সময় খাদ্যের সন্ধানে তার তাবুতে গিয়েছিলেন।
118. মুসতাদরাকে হাকিম, হাদীস নং ৪২৪৩ এবং তিনি বলেন এ হাদীসের সনদ সহীহ; কিন্তু বুখারী ও মুসলিম হাদীসটি সংকলন করেন নি। ইমাম যাহাবীও স্বীয় তালখীস গ্রন্থে এ মতটিকে সমর্থন করেছেন। আল্লামা ইবন হাজার তার আল-এসাবাহ (২/১৬৯) গ্রন্থে এ হাদীসটিকে ইমাম বগবী, ইবন শাহীন, ইবন সাকান ও ইবন মানদাহ এর সাথে বর্ণনা সম্পৃক্ত করেছেন। ত্ববরানী আল-কাবীর (৩৬০৫) আবু নাঈম আদ-দালাঈল (পৃষ্ঠা নং ২৮২-২৮৭)।
119. সাফওয়ান ইবন উমাইয়্যাহ ইবন খালফ আল-কারশী আল-জামহী। জাহেলী যুগে কুরাইশদের সম্ভ্রান্ত ব্যক্তিদের একজন। মুসলিমরা যাদের মন গলানোর চেষ্ঠা করতেন তাদের একজন। তার পিতাকে বদর যুদ্ধে কাফির অবস্থায় হত্যা করা হয়েছে। আর তার চাচা উবাই ইবন খালফকে উহুদ যুদ্ধে কাফির অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হত্যা করেছেন। মক্কা বিজয়ের দিন প্রথম পালিয়ে গেলেও পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে সর্বোত্তম পন্থায় ইসলাম গ্রহণ করেছে। আরো অধিক জানতে দেখুন: ইবন আব্দুল বার-এর আল-ইসতি'আব: (২/২৮৪), ইবনুল আসীর এর উসদুল গাবাহ: (২/৪২০), ইবন হাজার-এর আল-ইসাবাহ: (৪০৭২)।
120. আবু দাউদ, হাদীস নং ৩৫৬২। আহমাদ, হাদীস নং ১৫৩৩৭। বাইহাকী, হাদীস নং ১১২৫৭। মুতাদরাকে হাকিম, হাদীস নং ২৩০১। হাকিম বলেন, এ হাদীসের সনদ মুসলিমের শর্তানুযায়ী সহীহ; তবে তিনি হাদীসটি সংকলন করেন নি। ইমাম যাহাবীও এ কথাটিকে সমর্থন করেছেন।

📄 বিচার ব্যবস্থায় ন্যায়পরায়ণতা/নিরপেক্ষতা
অত্র গ্রন্থের বিগত দু'টি পরিচ্ছেদে বর্ণিত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা দেখে যদি আমরা আশ্চর্যান্বিত হই। তাহলে এক মুসলিম ও অমুসলিমের মাঝে বিচার ব্যবস্থায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়-নিষ্ঠা দেখে বিস্ময়ে হতবাক হতে হবে। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আদল একটি সাধারণ বিষয়। যা ধর্ম, বর্ণ ও গোত্রের ভিন্নতায় কোনো স্বার্থ লঙ্ঘন, ভৌগলিক সম্পর্ক কিংবা দুনিয়াবী সূত্রের কারণে তারতম্যের অবকাশ রাখে না।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচারে এ ধরনের ঘটনার দৃষ্টান্ত অনেক। তন্মধ্যে একটি হলো,
আনসার গোত্র বনী উবাইরাক ইবন যুফার ইবন হারিস-এর এক মুসলিম ব্যক্তি কতাদাহ ইবন নু'মান নামীয় এক প্রতিবেশীর একটি বর্ম চুরি করল। তার নাম ছিল ত্ব'মা ইবন উবাইরাক, অন্য এক বর্ণনা মতে তার নাম হলো বাশীর ইবন উবাইরাক। আর এ বর্মটি আটা ভরতি একটি খাপে ঢুকানো ছিল। কাজেই চুরি করে নিয়ে যাওয়ার সময় খাপের ছিদ্র দিয়ে আটা ছড়াতে ছড়াতে নিজ ঘর পর্যন্ত গেল। তার পর সেটি যায়িদ ইবন সামীন নামীয় এক ইয়াহূদীর কাছে লুকিয়ে রাখল। অতপর ত্ব'মা ইবন উবাইরাকের কাছে বর্মের অনুসন্ধান চাইলে সে বর্ম নেয় নি মর্মে আল্লাহর নামে শপথ করল। তখন বর্মের মালিক বলল, আমি তার ঘরে আটার চিহ্ন দেখেছি। তারপরও যেহেতু সে শপথ করেছে তাই তাকে ছেড়ে দেওয়া হলো এবং সকলে মিলে আটার চিহ্ন অনুসরণ করে করে ঐ ইয়াহূদীর ঘর পর্যন্ত পৌঁছল এবং সেখানে বর্মটি পেয়ে গেল। তখন চাপের মুখে ইয়াহুদী স্বীকার করল যে, ত্ব'মা ইবন উবাইরাক আমাকে এটি দিয়েছে। ত্ব'মা ইবন উবাইরাকের এলাকাবাসী বনু যুফারের লোকেরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাদের সাথীর স্বপক্ষে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানাল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়াহুদীর ঘরে বর্ম পাওয়া গেছে তাকে শাস্তি দেওয়ার মনস্থ করলেন। তখন সূরা নিসার নিম্নোক্ত আয়াতগুলো নাযিল হয়;
﴿إِنَّا أَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَيْكَ اللَّهُ وَلَا تَكُن لِلْخَابِنِينَ خَصِيمًا وَاسْتَغْفِرِ اللَّهَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا وَلَا تُجَادِلْ عَنِ الَّذِينَ يَخْتَانُونَ أَنفُسَهُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ خَوَانًا أَثِيمًا ﴾ [النساء: ١٠٥، ١০৭]
"নিশ্চয় আমরা আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি, যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন, যা আল্লাহ আপনাকে হৃদয়ঙ্গম করান। আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ থেকে বিতর্ককারী হবেন না এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। যারা মনে বিশ্বাসঘাতকতা পোষণ করে তাদের পক্ষ থেকে বিতর্ক করবেন না। আল্লাহ পছন্দ করেন না তাকে, যে বিশ্বাসঘাতক পাপী হয়।" [সূরা আন-নিসা, আয়াত: ১০৫-১০৭]
একসাথে নিম্নের আয়াত পর্যন্ত নাযিল হয়:
﴿وَمَن يَكْسِبُ خَطِيَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِ بَرِيَا فَقَدِ احْتَمَلَ بُهْتَنَا وَإِثْمًا مُّبِينًا ﴾ [النساء: ১১৪ - ১১২]
“যে ব্যক্তি ভুল কিংবা গোনাহ করে, অতঃপর কোনো নিরপরাধের ওপর অপবাদ আরোপ করে সে নিজের মাথায় বহন করে জঘন্য মিথ্যা ও প্রকাশ্য গুনাহ।” [সূরা আন-নিসা, আয়াত: ১০৫-১১২]
আটার নিদর্শন ও ঘরে বর্ম পাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা ছিল যে, ইয়াহূদী লোকটিই চোর। কিন্তু তাঁর ধারণার বিপরীতে অহী নাযিল হলে তিনি তা লুকিয়ে রাখেন নি; বরং দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন যে, ইয়াহুদী নিরপরাধ, চোর হচ্ছে মুসলিম ব্যক্তিটি..!
ব্যাপারটি কিন্তু এতো সহজ নয়..!!
দেখুন, সাফায়ীর ঘোষণা এসেছে ইয়াহূদী ব্যক্তির পক্ষে। যে ইয়াহুদী জাতি ইসলামের বিরুদ্ধে মিথ্যারোপ করা, ষড়যন্ত্র করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটানো এবং তাঁর অনুসারীদের মাঝে ফাটল সৃষ্টিতে সদাতৎপর থাকে। এতো কিছুর পরও এসব নেতিবাচক দিক ও প্রেক্ষাপটগুলোও একজন ইয়াহূদীকে অযথা দোষারোপ করার অনুমতি দেয় না।
আরো দেখুন, অভিযোগটি দাঁড়িয়েছে এক আনসারী মুসলিম ব্যক্তির বিপক্ষে। আপনি জানেন কি, কারা এ আনসার.?! তার ঐসব লোক যারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর দূরাবস্থার সময় সাহায্য করেছে, আশ্রয় ও নিরাপত্তা দিয়েছে। যারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতর বাহির সব। যারা ইসলামী রাষ্ট্রের কর্ণধার। যাদের কাঁধের উপর দিয়েই মদীনায় ইসলামী রাষ্ট্রের ভীত রচিত হয়েছে। কিন্তু এসব কিছুও তাদের একজন চোরের পক্ষাবলম্বন ও সাফায়ী ঘোষণার অনুমোদন দেয় নি; যদিও প্রতিপক্ষের লোকটি একজন ইয়াহুদী। উপরন্তু এ ঘটনাটি মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের জন্য ইয়াহুদীদেরকে নতুন ক্ষেত্র তৈরি করে দেবে। ইয়াহুদীরা বলে বেড়াবে যে, দেখ, মুসলিমরা হলো চোরের জাতি। তারা নিজেরা অপরাধ করে তার দায় অন্যের ওপর চাপিয়ে দেয়। তারা অত্যাচারীর পক্ষ অবলম্বন করে। তারা মিথ্যা কথা বলে ইত্যাদি ইত্যাদি। এতে মুসলিম সম্প্রদায়ের চরিত্রে ধারাবাহিক কুৎসা রটনা ও কলঙ্ক লেপনে ইয়াহুদীদের জন্য এক মহা সুযোগের সৃষ্টি হয়েছে।
এতকিছুর পরও সত্যের সত্যায়ন ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার বিকল্প নেই।
এ ঘটনায় আল্লাহ তা'আলার উদ্দেশ্য শুধু একজনের দায়মুক্তি ও অন্যজনের ওপর অভিযোগ আরোপ পর্যন্তই সীমাবদ্ধ নয়; বরং এ ঘটনার মাধ্যমে তিনি উম্মতে মুসলিমাকে পৃথিবীর শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে যাবতীয় যুলুম- নির্যাতনের মূলোৎপাটনের দীক্ষা দিয়েছেন। এ লক্ষ্যে মূলনীতি ঘোষণা করেছেন যে, ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণি-পেশা নির্বিশেষে কোনো স্বার্থ লঙ্ঘন, ভৌগলিক সম্পর্ক কিংবা পার্থিব কোনো ইস্যু দ্বারা প্রভাবিত না হয়ে মানুষের মাঝে সত্য ফয়সালা করতে হবে।
বরাবরের মতো আবারো আমরা প্রশ্ন উত্থাপন করতে চাই যে, উম্মতে মুসলিমা ছাড়া অন্য কোনো সম্প্রদায়ের ইতিহাসে কি এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে..?! সত্য প্রকাশ, ইনসাফ প্রতিষ্ঠা এবং ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আচরণের ক্ষেত্রে সততা ও উদারতা প্রদর্শনে পৃথিবীর কোনো নেতা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছেও পৌঁছতে পেরেছে..?!!
এখানে এ কথাও উল্লেখ করে দেওয়া জরুরী যে, পূর্বোক্ত ঘটনায় যে মুসলিম ব্যক্তিটি নিজে চুরি করে ইয়াহুদীর ওপর দায় চাপিয়ে দিয়েছিল সে ছিল প্রকৃত অর্থে মুনাফিক। যা এ ঘটনার পরে প্রকাশ পেয়েছে। ইমাম তিরমিযী বর্ণিত একটি হাদীসে এ ব্যাপারটি আরো স্পষ্ট হয়ে ওঠে। হাদীসটি হচ্ছে:
কাতাদাহ ইবন নু'মান রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, "আমাদের আনসারদের মধ্যে বনু উবাইরিক নামীয় একটি পরিবারে তিন ভাই ছিল। বাশার, বশীর ও মুবাশিশর। বশীর ছিল মুনাফিক। সে কবিতা চর্চা করতো। কবিতায় সে সাহাবীদেরকে কটূক্তি করতো এবং আরবের অন্যান্য কবিদের নামে তা চালিয়ে দিতো। বলতো যে, অমুক কবি এমন বলেছে, অমুক কবি এমন এমন বলেছে। সাহাবীগণ তার কথা শুনে নিজেরা বলাবলি করতো যে, আল্লাহর শপথ এ ধরণের কথা এ ইতর লোকটিই বলেছে। বশীর ইবন উবাইরিকই এগুলো বলেছে। (বর্ণনাকারী সাহাবী বলেন), জাহেলী যুগে ও ইসলাম পরবর্তী সময়ে এটি ছিল অত্যন্ত দরিদ্র পরিবার। সে সময় মদীনার মানুষের খাবার ছিল খেজুর ও যব। তবে কারো সামর্থ্য থাকলে সে শামের দিক থেকে আগমনকারী বণিক কাফেলার নিকট থেকে ময়দা ক্রয় করতো যা ক্রয়কারী নিজেই খেতো। পরিবারের অন্যদের খাবার খেজুর ও যবই হতো।
একবার শামের একটি ব্যবসায়ী কাফেলা আসলে আমার চাচা রিফা'আহ ইবন যায়েদ তাদের নিকট থেকে ময়দার একটি পুটলী ক্রয় করে নিজের যে ঘরে বর্ম, তরবারী ও অন্যান্য যুদ্ধাস্ত্র থাকতো সে ঘরে রাখলেন। একদিন কে যেন ঘরে সিদ কেটে চুরি করে আটা ও অন্যান্য সামানা সব নিয়ে যায়। সকালে আমার চাচা রিফা'আহ আমার নিকট এসে বলল, ভাতিজা! গতরাতে আমার প্রতি যুলুম করা হয়েছে। আমার ঘরে সিদ কেটে চুরি করে আটা ও অন্যান্য সামানা সব নিয়ে গেছে। অতঃপর আমরা যখন খোজ-খবর নিতে লাগলাম তখন মহল্লার লোকেরা বলল, আজ রাতে আমরা বনু উবাইরিককে আগুন জালাতে দেখেছি। আমাদের তো মনে হয় তোমাদের খাদ্যের ওপরই আগুন জ্বালানো হয়েছে। বনু উবাইরিককে জিজ্ঞাস করা হলে তারা বলল, আল্লাহর শপথ! আমাদের মনে হয় চোর হচ্ছে তোমাদের মুসলিম ও নেককার ভাই লাবীদ ইবন সাহাল। লাবীদ ইবন সাহাল রাদিয়াল্লাহু 'আনহু এটি শোনে তরবারী উত্তোলন করে বললেন, আমি করবো চুরি?! আল্লাহর শপথ! হয়তো তোমরা এ চুরির বাস্তবতা প্রকাশ করবে নয়তো তোমাদের ওপর আমার তরবারীর ধার পরীক্ষা করে নেবো। তারা বলল, তুমি তোমার তরবারী নিয়ে থাক, তুমি চোর নও। অতঃপর আমরা মহল্লায় আরো খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হলাম যে, বনু উবাইরিকই চোর। এরপর আমার চাচা আমাকে বলল, ভাতিজা! তুমি যদি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঘটনাটি জানাতে তাহলে ভালো হতো। এরপর আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললাম যে, হে আল্লাহর রাসূল! আমাদের একটি পরিবার আমার চাচা রিফা'আহ ইবন যায়েদের ওপর যুলুম করেছে। তার ঘরে সিদ কেটে চুরি করে আটা ও অন্যান্য সামানা সব নিয়ে গেছে। এখান খাদ্য-দ্রব্যের আমাদের প্রয়োজন নেই। আমরা আমাদের যুদ্ধাস্ত্রগুলো ফেরত চাই। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অতি সত্ত্বর এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবো।
বনু উবাইরিক এটি জানতে পেরে তাদের এক ব্যক্তি আসীর ইবন উরওয়াহ'র নিকট গিয়ে ঘটনা জানাল এবং স্বগোত্রীয় অনেকগুলো লোক একত্র হয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরয করল যে, হে আল্লাহর রাসূল! রিফা'আহ ও তার চাচা আমাদের এক সৎ ও মুসলিম পরিবারের ওপর দলিল প্রমাণ ছাড়া চুরির মিথ্যা অপবাদ দিয়েছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি একটি সৎ মুসলিম পরিবারকে প্রমাণ ছাড়া চুরির অপবাদ দিচ্ছ কেন? (কাতাদাহ রাদিয়াল্লাহু 'আনহু বলেন), এটি শোনে আমি বেরিয়ে আসলাম আর মনে মনে বললাম, হায়! যদি আমার কিছু সম্পদ চলে যেত এরপরেও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ ব্যাপারে কথা বলতাম না। এরপর আমার চাচা রিফা'আহ এসে বলল, ভাতিজা! কী করতে পারলে? আমি তাকে ঘটনা জানালাম। সে বলল, আল্লাহই সাহায্যকারী। এরপর বেশি দেরি হয় নি। ইতোমধ্যে কুরআন আয়াত নাযিল হল:
﴿إِنَّا أَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَبِّكَ اللَّهُ وَلَا تَكُن لِلْخَابِنِينَ خَصِيمًا وَاسْتَغْفِرِ اللَّهَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا﴾ [النساء: ١০৫-১0৬]
"নিশ্চয় আমরা আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি, যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন, যা আল্লাহ আপনাকে হৃদয়ঙ্গম করান। আপনি বিশ্বাসঘাতকদের (বনু উবাইরিকের) পক্ষ থেকে বিতর্ককারী হবেন না। এবং আল্লাহর কাছে (কাতাদাহকে যা বলেছেন সেজন্য) ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।" [সূরা আন-নিসা, আয়াত: ১০৫-১০৬]
আয়াত নাযিলের পর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যুদ্ধাস্ত্রগুলো নিয়ে আসা হলে তিনি তা রিফা'আহ রাদিয়াল্লাহু আনহুকে ফিরিয়ে দিলেন। (কাতাদাহ রাদিয়াল্লাহু 'আনহু বলেন), আমি যুদ্ধাস্ত্রগুলো নিয়ে চাচা রিফা'আহ'র নিকট আসলাম। সে জাহেলী যুগেই দৃষ্টিশক্তি হারিয়ে বৃদ্ধ হয়ে যায় এবং আমি মনে করতাম তার ঈমানে কিছুটা খটকা আছে। যুদ্ধাস্ত্রগুলো নিয়ে আসা হলে সে বলল, ভাতিজা! আমি এগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এতে আমি বুঝলাম যে, তার ইসলাম গ্রহণ খাঁটিই ছিল। আয়াত নাযিলের পর বশীর মুশরিকদের সাথে মিলিত হয়ে যায় এবং সুলাফাহ বিনত সা'আদ ইবন সুমাইয়ার নিকট গিয়ে অবস্থান নেয়। এরপর আয়াত নাযিল হয়:
﴿وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا * إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا ﴾ [النساء: ١١٥ ، ١١٦]
"যে কেউ রাসূলের বিরুদ্ধাচারণ করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সব মুসলিমের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে ঐ দিকেই ফেরাব যে দিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর তা নিকৃষ্টতর গন্তব্যস্থান। নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে তাঁর সাথে কাউকে শরীক করে। এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরীক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়।” [সূরা আন-নিসা, আয়াত: ১১৫-১১৬]
বশীর সুলাফাহ'র নিকট গিয়ে অবস্থান করার পর হাসসান ইবন সাবিত রাদিয়াল্লাহু 'আনহু কয়েকটি কবিতায় সুলাফাহ'র নিন্দাবাদ করেন। ফলে সুলাফাহ বশীরের সামানাপত্র সব মাথায় তুলে বাইরে এনে ফেলে দেয় এবং বলে যে, তুমি কি আমার জন্য হাসসানের কবিতার হাদিয়া নিয়ে এসেছ? তোমার দ্বারা কখনো আমার কোনো উপকার হয় নি। অন্য বর্ণনাতে আছে সে মুরতাদ হয়ে পালিয়ে মক্কা চলে যায় এবং সেখানেই মারা যায়।"
এ ঘটনায় ইয়াহূদীর পক্ষে মুসলিমের বিরুদ্ধে রায়টি সে মুসলিমের ঈমানের দুর্বলতা কিংবা নিফাকের কারণে নয়; বরং তার অপরাধী হওয়ার কারণেই হয়েছে। কেননা, শরী'আত কারো জন্য একান্ত নয় এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজ সাহাবী ও নিকটাত্মীয়দের প্রতি কোনোরূপ স্বজনপ্রীতি করতেন না।
প্রিয় পাঠক! আপনি যদি এ ব্যাপারে আরো সুস্পষ্ট ধারণা পেতে চান এবং এ বাস্তবতাকে আরো গভীরভাবে উপলব্ধি করতে চান তাহলে সামনের ঘটনাটির প্রতি লক্ষ্য করুন যা ঘটেছিল এক ইয়াহূদী ও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহভাজন একজন গুরুত্বপূর্ণ সম্মানিত সাহাবীর মধ্যে। তিনি হলেন জাবির ইবন আব্দুল্লাহ ইবন হারাম রাদিয়াল্লাহু আনহুমা।
বাল্যকালে আক্বাবার দ্বিতীয় শপথে পিতা আব্দুল্লাহ ইবন হারাম রাদিয়াল্লাহু আনহুর সাথে উপস্থিত ছিলেন। উহুদ থেকে শুরু করে ইসলামের সবগুলো বড় বড় ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
জাবির ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু 'আনহু বর্ণনা করেন, তিনি বলেন, মদীনায় এক ইয়াহূদী ছিল। সে আমাকে কর্জ দিত! আমার খেজুর পাড়ার মেয়াদ পর্যন্ত। (রাওমা নামক স্থানে পথের ধারে জাবের রাদিয়াল্লাহু আনহুর এক খণ্ড জমি ছিল)। একবার আমি কর্জ পরিশোধে এক বছর বিলম্ব করলাম। এরপর খেজুর পাড়ার মৌসুমে ইয়াহূদী আমার কাছে আসলো, আমি তখনো খেজুর পাড়তে পারি নি। আমি তার কাছে আগামী বছর পর্যন্ত অবকাশ চাইলাম। সে অস্বীকার করল। এ খবর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান হলো। তিনি সাহাবীদের বললেন, চলো জাবিরের জন্য ইয়াহুদী থেকে অবকাশ নিই। তারপর তারা আমার বাগানে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহূদীর সাথে এ নিয়ে কথাবার্তা বললেন। সে বললো, হে আবুল কাসিম। আমি তাকে আর অবকাশ দেব না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার এ কথা শুনে উঠলেন এবং বাগানটি প্রদক্ষিণ করে তার কাছে এসে আবার আলাপ করলেন। সে এবারও অস্বীকার করল। এরপর আমি উঠে পিঠে সামান্য কিছু তাজা খেজুর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলাম। তিনি কিছু খেলেন। তারপর বললেন, হে জাবির! তোমার ছাপড়াটা কোথায়? আমি তাকে জানিয়ে দিলাম। তিনি বললেন, সেখানে আমার জন্য বিছানা দাও। আমি বিছানা বিছিয়ে দিলে তিনি এতে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জাগ্রত হলে আমি তার কাছে এক মুষ্টি খেজুর নিয়ে আসলাম। তিনি তা থেকে খেলেন। তারপর উঠে আবার ইয়াহুদীর সাথে কথা বললেন। সে অস্বীকার করলো। তখন তিনি দ্বিতীয়বার খেজুর বাগানে গেলেন এবং বললেন, হে জাবির তুমি খেজুর কাটতে থাক এবং কর্জ পরিশোধ কর। এ বলে, তিনি খেজুর পাড়ার স্থানে অবস্থান করলেন, আমি খেজুর পেড়ে ইয়াহুদীর পাওনা শোধ করলাম। এরপর আরও সে পরিমাণ খেজুর উদ্বৃত্ত রইল। আমি বেরিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সুসংবাদ দিলাম। তিনি বললেন, তুমি স্বাক্ষী থাক যে, আমি আল্লাহর রাসূল।"
এটি একটি আশ্চর্যজনক ঘটনা। যেখানে জাবির রাদিয়াল্লাহু 'আনহু এক ইয়াহুদী থেকে ঋণ গ্রহণ করেছেন। ঋণ পরিশোধের সময় এসে গেছে অথচ তার কাছে ঋন পরিশোধের মত কিছু নেই। জাবির রাদিয়াল্লাহু 'আনহু ছিলেন অত্যন্ত দরিদ্র সাহাবী। তাই তিনি ইয়াহুদীর নিকট এক বছরের সময় চাচ্ছেন। কিন্তু সে অস্বীকার করল এবং নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধের জন্য পীড়াপীড়ি করতে লাগল। অবশেষে জাবির রাদিয়াল্লাহু 'আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারটি জানালেন এবং তাদের মাঝে মধ্যস্থতা করে দেয়ার জন্য অনুরোধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে জাবির রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সুপারিশ করার জন্য ইয়াহুদীর নিকট গেলেন। কিন্তু ইয়াহূদী কোনো ভাবেই রাজি হল না। সে বার বার একই কথা বলল যে, হে আবুল কাসিম! আমি তাকে আর অবকাশ দেব না।
এ ঘটনা ঘটেছে গোটা মদীনার একচ্ছত্র ক্ষমতার অধিকারী ব্যক্তিত্ব রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত স্নেহভাজন এক সাহাবী এবং মদীনারই আরেক সাধারণ যিম্মী ইয়াহুদী নাগরিকের সাথে। ঋণী ব্যক্তি শুধু সময় চাচ্ছেন। টালবাহানাও করছেন না আবার অস্বীকারও করছেন না। উপরন্তু স্বয়ং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করলেন; কিন্তু ইয়াহুদী মানলো না। এতকিছুর পরও আমাদের নেতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহূদীকে সুপারিশ গ্রহণে বাধ্য করলেন না।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহূদীর দূর্বলতার দিকে তাকালেন না। জাবির রাদিয়াল্লাহু আনহুর প্রতি তাঁর স্নেহ-ভালোবাসাকেও দৃষ্টির আড়াল করে দিলেন। না তাকালেন ইয়াহূদীর অতীতের দীর্ঘ কালো ইতিহাসের দিকে। এসবের কিছুই তিনি লক্ষ্য করেন নি; বরং তিনি শুধু উত্তমভাবে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার দিকেই দৃষ্টি নিবদ্ধ রেখেছেন।
পাওনাদার একজন ইয়াহুদী। পরিশোধের সময়ও এসে গেছে। সুপারিশও প্রত্যাখ্যাত। তাই পরিশোধ করতেই হলো। রায় ইয়াহুদীর পক্ষেই গেল। যদিও তা ছিল একজন সম্মানিত সাহাবীর ছেলে সাহাবীর বিরুদ্ধে।
এটিই ইসলাম...!
এটি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃত্রিমতা কিংবা সংযম প্রদর্শন কিছুই নয়; বরং এটি ছিল দীনের বিধানের স্বাভাবিক বাস্তবায়ন মাত্র। আল্লাহ তা'আলা বলেন,
﴿يَأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ إِن يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَى بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوَىٰ أَن تَعْدِلُوا وَإِن تَلْوُا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا ﴾ [النساء: ١٣٥]
"হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাক, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্যদান কর, তাতে তোমাদের নিজের বা পিতা-মাতার অথবা নিকটবর্তী আত্মীয়-স্বজনের যদি ক্ষতি হয় তবুও। কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের শুভাকাঙ্খী তোমাদের চাইতে বেশি। অতএব, তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা-বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বল কিংবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ কর্ম সম্পর্কেই অবগত।” [সূরা আন-নিসা, আয়াত: ১৩৫]
দারিদ্র্যের কারণে জাবির রাদিয়াল্লাহু আনহুর প্রতি সহানুভুতিও তার পক্ষে ইয়াহূদীর বিরুদ্ধে রায় দেওয়ার অনুমতি দেয় না। ফাতহুল কাদীরে আল্লামা শাওকানী-কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়-একথার ব্যাখ্যায় লিখেছেন যে, প্রতিপক্ষ যদি ধনী হয় তাহলে তার সম্পদ থেকে উপকৃত হওয়া কিংবা তার ক্ষতি থেকে বাচার জন্য তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকা যাবে না। আবার যদি দরিদ্র হয় তাহলে তার প্রতি সহানুভুতি প্রদর্শন পূর্বক তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া
টিকাঃ
121. তিরমিযী: কাতাদাহ ইবন নু'মান থেকে, হাদীস নং ৩০৩৬, ইমাম তিরমিযি বলেছেন, এটি গারীব হাদীস। হাকিম (৪/৩৮৫-৩৮৮) তিনি বলেছেন, এটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ; তবে বুখারী মুসলিমের কেউই এটি সংকলন করেন নি। তিনি তুহফাতুল আহওয়াযী গ্রন্থেও এটিকে ইবনুল মুনযির ও আবুশ- শায়খ ইস্পাহানীর নামে চালিয়ে দিয়েছেন। অধিকতর জানতে- তাফসীরুত তাবারী (৪০/২৬৫), তাফসীরুল কুরতুবী (৩/৩২৭), তাফসীরে ইবন কাসীর (১৫/৭৩১), শাওকানী: ফতহুল কাদীর (১/৭৭১), তাফসীরুল বাগবী (১/২৮৩), তাফসীরুল বায়যাবী (১/২৪৭), তাফসীরুল জালালাইন (১/১২০), আল্লামা ওয়াহেদী: আল- ওয়াজীয (১/২৮৭), তাফসীরু আবিস-সা'ঊদ (২/২২৯), আল্লামা সুয়ূতী: আদ-দুররুল মানসূর (২/৬৭১), তাফসীরুন নাসাফী (১/২৪৬), আল্লামা আলুসী: রুহুল মা'আনী (৫/১৪০), ইবনুল জাওযী: যাদুল মাসীর (২/১৯০), ইবন 'আশূর: আত-তাহরীর ওয়াত- তানবীর (১/১০২১), মা'আনী আল-কুরআন (২/১৮৫)।
122. তাফসীর ফী যিলালিল কুরআন (২/৭৫৩)।
123. তিরমিযী, হাদীস নং ৩০৩৬, আবু ঈসা বলেছেন, হাদীসটি গারীব। আল্লামা নাসীরুদ্দীন আলবানী একে হাসান বলেছেন।
124. তাফসীরে ইবন কাসীর (২/৪০৬,৪০৭), ইমাম রাযী: মাফাতীহুল গাইব (৫/৩৬৯)।
125. জাবির ইবন আব্দুল্লাহ ইবন হারাম। বাল্যকালে আক্কাবার দ্বিতীয় শপথে পিতার সাথে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আঠারটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি ছিলেন অধিক হাদীস বর্ণনাকারী সাহাবীদের অন্যতম।
126. আব্দুল্লাহ ইবন হারাম আস-সুলামী আল-আনসারী। আক্বাবার শপথের সময় প্রতিনিধি হয়ে এসেছেন। বদরেও ছিলেন। তিনি ছিলেন উহুদ যুদ্ধে শাহাদাত বরণকারীদের প্রথম ব্যক্তি। তাকে এবং আমর ইবনুল জুমূহকে একই কবরে দাফন করা হয়। অধিকতর জানতে- ইবনু আবদিল বার: আল-ইসতি'আব (৩/৮৪), ইবন হাজার: আল-ইসাবাহ (৪৮৩৬)।
127. ইবনুল আসীর: উসদুল গাবাহ (৩/২৪১)।
128. সহীহ বুখারী: (كتاب الأطعمة، باب الرطب والتمر) হাদীস নং ৫১২৮।
129. আল্লামা শাওকানী: ফাতহুল কাদীর (১/৭৯০)।

📄 ব্যক্তিগত অধিকার হরণকারীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণাতার প্রতি সদা সজাগ দৃষ্টি রাখতেন। এমনকি যদি সেটা নিজের ব্যক্তি সংশ্লিষ্ট বিষয়েও হতো। আর এর দৃষ্টান্ত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচারে অনেক অ-নে-ক। কিন্তু অত্র গ্রন্থে আমরা শুধুমাত্র অমুসলিমদের সাথে ঘটমান অবস্থাগুলোই তুলে ধরার প্রয়াস চালাব। কাজেই এখানে সাহাবায়ে কেরাম ও তাঁর অনুসারীদের সাথে ঘটমান অনন্য ন্যায়পরায়ণতার ঘটনাবলীর প্রতি আমরা দৃষ্টিপাত করব না; বরং অমুসলিমদের সাথে ঘটমান কিছু অনুপম ঘটনার বিবরণ উপস্থাপনেই সীমাবদ্ধ থাকব।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
«دَخَلَ رَهْطُ مِنْ الْيَهُودِ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا السَّامُ عَلَيْكَ فَفَهِمْتُهَا فَقُلْتُ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَهْلًا يَا عَائِشَةُ فَإِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِي الْأَمْرِ كُلِّهِ فَقُلْتُ يَا رَسُولَ اللهِ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدْ قُلْتُ وَعَلَيْكُمْ»
"ইয়াহুদীদের একটি দল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল। অতঃপর তারা বলল, 'আস-সামু আলাইকুম' তোমাদের ওপর মৃত্যু আসুক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এ কথার অর্থ বুঝলাম এবং বললাম, 'ওয়া আলাইকুমুস-সামু ওয়ালা'নাহ' তোমাদের ওপরও মৃত্যু ও লা'নত আসুক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থাম, হে আয়েশা! আল্লাহ সকল কাজে নম্রতা ভালোবাসেন। অন্য এক বর্ণনা মতে হে আয়েশা! তুমি সহিংসতা ও অশ্লীলতা মুক্ত থাক। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! অপনি কি শোনেন নি তারা কী বলেছে? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও তো বলেছি 'ওয়া আলাইকুম' এবং তোমাদের ওপরও। "
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই মহানুভব ও সাম্যের প্রতিক ছিলেন যে, তিনি মদীনায় ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান হওয়ার পরও একদল ইয়াহুদী তাঁর কার্যালয়ে প্রবেশ করে সামনাসামনী তাঁর মৃত্যু কামনা করল। ইয়াহূদীরা এ ক্ষেত্রে যে কুটকৌশলের অপচেষ্টা করল তা এ যে, 'সালাম' শব্দের প্রায় সমোচ্চারিত শব্দ 'সাম' ব্যবহার করে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোকা বানিয়ে পাশ কেটে পার পেয়ে যেতে চাইল আর সীদ্ধান্ত নিয়ে রাখল যে, যদি এ জন্যে তিনি তাদেরকে প্রশ্নের সম্মুখীন করেন তাহলে তারা মিথ্যার আশ্রয় নিয়ে বলে দিবে আমরা তো 'আস-সালামু' বলেছি। অথচ বাস্তবতা তো এ যে, তারা যা বলতে চেয়েছে তার সবই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবেই শুনেছেন এবং বুঝেছেন। তা ছাড়া আয়েশা রাদিয়াল্লাহু আনহাও সেখানে উপস্থিত ছিলেন তিনিও সেভাবে শুনেছেন।
তারপরও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রপ্রধানের মৃত্যু কামনার মতো গুরুতর অপরাধের জন্য বিচারিক ব্যবস্থা গ্রহণ করলেন না। বললেন না যে, আমি এবং আয়েশাই তোমাদের বিপক্ষের সাক্ষী। পক্ষান্তরে তিনি ভদ্রতাসূচক শব্দ 'ওয়া আলাইকুম' তোমাদের ওপরও বলে তাদের কথার জবাব দিলেন। শুধু তাই নয়; বরং তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সহিংসতা ও কঠোরতা থেকে নিষেধ করে সকল ক্ষেত্রে বিনম্র আচরণের আদেশ দিলেন। এমনকি সেটা যদি নিজের সামনে দাঁড়িয়ে মৃত্যু কামনাও হয়।
এর চেয়েও চমকপ্রদ ঘটনা হচ্ছে ইয়াহুদী পণ্ডিত যায়েদ ইবন সা'নাহ-এর সাথে সংঘটিত ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। যায়েদ ইবন সা'নাহ বলেন, আমি মুহাম্মাদ (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর চেহারায় দৃষ্টিপাত করে দু'টি ছাড়া নবুওয়তের বাকী সকল নিদর্শন চিনতে পেরেছি। আমি ঐ দু'টি নিদর্শন তাঁর থেকে যাচাই করতে পারি নি।
«يسبق حلمه جهله، ولا يزيد شدة الجهل عليه إلا حلما»
"তাঁর ধৈর্য ক্রোধ থেকে অগ্রগামী হবে। কারো প্রচণ্ড নির্বুদ্ধিতাও তার ধৈর্যচ্যুতি ঘটাতে পারবে না।"
যায়েদ ইবন সা'নাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবন আবী তালিব রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে কক্ষ থেকে বের হলেন এমতাবস্থায় রাখাল শ্রেণির মতো এক লোক নিজ বাহনে আরোহিত অবস্থায় তাঁর সামনে এলো। অতঃপর বলল, হে আল্লাহর রাসূল! অমুক গোত্রের গ্রামবাসী ইসলাম গ্রহণ করেছে। আর ইতোপূর্বে আমি তাদেরকে এ মর্মে অবহিত করেছিলাম যে, যদি তোমরা ইসলাম গ্রহণ করো তাহলে স্বাচ্ছন্দপূর্ণ রিযিক প্রাপ্ত হবে, অথচ এখন অনাবৃষ্টির কারণে তাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। হে আল্লাহর রাসূল, এহেন অবস্থায় আমি ভয় পাচ্ছি যে, ঐ লোকগুলো যেমন আশাবাদী হয়ে ইসলাম গ্রহণ করেছিল তেমনি দুর্ভিক্ষ থেকে বাঁচার তাগিদে আবার ইসলাম থেকে বের হয়ে যায় কি না? অতএব, আপনি যদি মুনাসিব মনে করেন তাহলে তাদের নিকট এমন কাউকে প্রেরণ করুন যে তাদেরকে সাহায্য করবে।
যায়েদ ইবন সা'নাহ বলেন, অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুকের পাশে এক ব্যক্তির দিকে তাকিয়ে দেখলেন যে, তিনি উমার রাদিয়াল্লাহু আনহু। তখন উমার বললেন, হে আল্লাহর রাসূল! এ ব্যক্তির আর কিছু বলার নেই।
যায়েদ ইবন সা'নাহ বলেন, তখন আমি তাঁর নিকটবর্তী হলাম এবং বললাম: হে মুহাম্মাদ! আপনি কি আমার কাছে অমুক গোত্রের বাগানের নির্ধারিত পরিমাণ খেজুর অমুক মেয়াদে বিক্রি করবেন? তিনি বললেন, হে ইয়াহুদী এমনটি নয়; বরং নির্ধারিত পরিমাণ খেজুর অমুক মেয়াদে বিক্রি করব। তিনি কোনো নির্দিষ্ট বাগানের নাম উল্লেখ করেন নি। আমি বললাম, ঠিক আছে। তখন তিনি আমার কাছে খেজুর বিক্রি করলেন, আমি আমার টাকার থলি বের করলাম এবং নির্ধারিত মেয়াদে নির্ধারিত খেজুরের জন্য তাঁকে আশিটি স্বর্ণ মুদ্রা দিলাম। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণমুদ্রাগুলো আগন্তুককে দিলেন এবং বললেন খুব দ্রুত ঐ গোত্রে চলে যাও এবং তাদের সাহায্য কর। যায়েদ ইবন সা'নাহ বলেন, চুক্তি অনুযায়ী দুই বা তিন দিন মেয়াদ অবশিষ্ট থাকাবস্থায় একদিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, উমার, উসমান রাদিয়াল্লাহু আনহুমসহ একদল সাহাবীকে নিয়ে এক আনসার ব্যক্তির জানাযায় শরীক হলেন। জানাযা শেষে একটি দেয়ালের কাছে তিনি বসলেন। তখন আমি গিয়ে তাঁর জামার কলার টেনে ধরলাম এবং তাঁর দিকে রূঢ় দৃষ্টিতে তাকালাম। আর বললাম হে মুহাম্মদ! তুমি আমার অধিকার কেন আমাকে ফিরিয়ে দিচ্ছ না? আল্লাহ কসম! হে আব্দুল মোতালিবের সম্প্রদায়, তোমরা তো টালবাহানাকারী গোত্র। তোমাদের টালবাহানার ব্যাপারে আমি পূর্ব থেকেই জ্ঞাত আছি।
যায়েদ ইবন সা'নাহ বলেন, তখন আমি উমার ইবনুল খাত্তাবের দিকে তাকিয়ে দেখতে পেলাম যে, ক্ষোভে তার চক্ষুদ্বয় ঘুর্ণায়মান নক্ষত্রের মতো তার চেহারায় আন্দোলিত হচ্ছে। অতঃপর আমার ওপর রূঢ় দৃষ্টি নিক্ষেপ করে বলল: হে আল্লাহর দুশমন! তুমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যা করেছ এবং বলেছ আমি তা শুনেছি ও দেখেছি?! আফসোস! শপথ ঐ আল্লাহর যিনি তাঁকে সত্য দীন দিয়ে প্রেরণ করেছেন, যদি আমি আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি হারানোর ভয় না করতাম তাহলে আমার এ তরবারি দ্বারা তোমার গর্দান কেটে ফেলতাম। এ অবস্থায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারের দিকে শান্ত ও ভালোবাসাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন, অতঃপর বললেন, হে উমার! আমি এবং সে তোমার কাছে এর থেকে ভিন্নতর কিছুর আশা করেছিলাম। আমরা আশাবাদী ছিলাম যে, তুমি আমাকে উত্তমভাবে পরিশোধের অনুরোধ করবে এবং তাকে উত্তম পন্থায় চাওয়ার আদেশ করবে। হে উমার! তুমি একে নিয়ে যাও এবং তার পাওনা পরিশোধের ব্যবস্থা কর। আর তুমি তাকে ধমকানোর কারণে বিশ সা' খেজুর বেশি দিয়ে দিবে।
রাসূলের পথ ও নির্দেশ অমান্য হওয়া যার কারণে আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টি হারানোর ভয়। কেননা সে যে পরিমাণ অপরাধ করেছে, তাতে তাকে হত্যা করা বৈধ হয় না।
যায়েদ বলেন, উমার আমাকে নিয়ে গিয়ে আমার পাওয়া আদায় করে দিল, সাথে বিশ সা' খেজুর বেশি দিল। তখন আমি তাকে বললাম, অতিরিক্ত কী জন্যে দিচ্ছেন? উত্তরে উমার রাদিয়াল্লাহু 'আনহু বললেন, তোমাকে ধমকানোর জন্যে এ অতিরিক্তগুলো দিয়ে দিতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন।
(যায়েদ বলেন), আমি বললাম, হে উমার! তুমি কি আমাকে চিনতে পেরেছ? উমার বললেন, না, তুমি কে? তখন আমি বললাম, আমি যায়েদ ইবন সা'নাহ, তিনি বললেন, ইয়াহুদী পণ্ডিত? আমি বললাম হ্যাঁ। আমিই পণ্ডিত। উমার বললেন, তুমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বললে এবং যে জঘন্য আচরণ করলে তা করতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করেছে? যায়েদ বলেন, আমি বললাম হে উমার, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় দৃষ্টিপাত করে দু'টি ছাড়া নবুওয়তের বাকী সকল নিদর্শন চিনতে পেরেছি। আমি যে দু'টি নিদর্শন তাঁর থেকে যাচাই করতে পারি নি তা হচ্ছে- এক. তাঁর ধৈর্য তাঁর ক্রোধ থেকে অগ্রগামী হবে।
দুই. কারো প্রচণ্ড নির্বুদ্ধিতাও তাঁর ধৈর্যচ্যুতি ঘটাতে পারবে না।
এখন আমি এ দুইটাও যাচাই করে নিয়েছি। অতএব, হে উমার! আপনাকে সাক্ষ্য রেখে বলছি, 'আমি আল্লাহকে আমার রব হিসেবে, ইসলামকে আমার দীন হিসেবে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিচ্ছি।' আমি আপনাকে এ কথারও সাক্ষ্য রাখছি যে, আমার পর্যাপ্ত সম্পদ রয়েছে তা থেকে অর্ধেক উম্মতে মুহাম্মাদীর জন্য দান করে দিলাম। এ কথা শুনে উমার বললেন, উম্মতে মুহাম্মাদীর কিছু লোকের জন্য তুমি দান কর। কেননা সকলের জন্য দান করার সামর্থ্য তোমার নেই। তখন আমি বললাম, কিছু লোকের জন্যই আমার দান। অতঃপর উমার এবং যায়েদ উভয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন এবং যায়েদ রাদিয়াল্লাহু 'আনহু বললেন,
«أَشْهَدُ أَنْ لَا إله إلا الله وأن محمداً عبده و رسوله»
"আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। "
প্রিয় পাঠক! আপনি ঐ ইয়াহূদীর প্রতি লক্ষ্য করে দেখুন, সে সম্পূর্ণ স্বেচ্ছায় এ মর্মে পরিকল্পনা ও প্রচেষ্টা চালিয়েছে যেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রোধকে ক্রিয়াশীল করে তুলতে পারে। আর এর দ্বারা সে তাঁর নবুওয়াতের সত্যতাও যাচাই করে নিতে পারে। বস্তুত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অহী ছাড়া অদৃশ্যের ইলম জানতেন না। উক্ত ঘটনায়ও এমন কোনো ইঙ্গিত নেই যার দ্বারা ইয়াহূদীর উদ্দেশ্য সম্পর্কে ধারণা লাভ হবে। সে তার সর্বাত্মক প্রয়াস চালিয়েছে যেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীব্র ক্রোধান্বিত করে তুলতে পারে এবং এ জন্য সে এমন একাধিক পন্থা অবলম্বন করেছে যার কোনো একটিতেই সাধারণ মানুষ রাগে অগ্নিশর্মা হয়ে যেত।
প্রথমত: সে নির্ধারিত সময়ের পুর্বেই তার পাওনা চাইতে এসেছে। যে সময়ে চাওয়ার অধিকারই সে রাখে না।
দ্বিতীয়ত: সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার কলার ও চাদরের সম্মুখভাগ কাছে ভিড়ানোর জন্য টেনে ধরেছে!! প্রিয় পাঠক! আপনি সে দৃশ্যটি একটু কল্পনা করে দেখুন যে, প্রকাশ্য জনসম্মুখে সাহাবাগণের মধ্যখানে এক ইয়াহূদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার কলার ও চাদর টেনে ধরেছে। এটি কত বড় দৃষ্টতা!!
তৃতীয়ত: সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কপট দৃষ্টিতে তাকিয়েছে।
চতুর্থত: সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো উপাধি বা উপনাম ব্যতিরেকে দৃষ্টতাবশত সরাসরি নাম ধরে ডেকেছে, হে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তুমি কি আমার পাওনা পরিশোধ করবে না?
পঞ্চমত: সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পূর্বসুরীগণ সম্পর্কে অশালীন মন্তব্য করে বলেছে যে, আল্লাহর কসম, তোমরা আব্দুল মুত্তালিবের বংশধরেরা টালবাহানাকারী গোত্র।
সূধীবৃন্দ! এ পাঁচটি কারণে যে ধরণের সীমালঙ্ঘণ ও আগ্রাসী চিত্র ফুটে উঠেছে তার সাথে আপনি এ বিষয়টিও যোগ করে ভেবে দেখুন যে, ঐ ইয়াহুদী এ দৃষ্টতাগুলো প্রদর্শন করছে এমন একজনের সাথে যিনি মদীনার প্রধান নেতা এবং মদীনার ক্ষমতার কেন্দ্রবিন্দু। শুধু তাই নয় সে সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন মুহাজির ও আনসারদের দ্বারা অর্জিত প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতার ষোলকলা বেষ্টনিতে। এ সকল প্রেক্ষাপট নিয়ে যদি আপনি ভাবেন তাহলে আপনিসহ অধিকাংশ মানুষই এ সিদ্ধান্তে উপনীত হবেন যে, এ ধরণের সীমালঙ্ঘনকারীর শাস্তি মৃত্যুদণ্ড বৈ কিছুই হতে পারে না। শুধু মৃত্যুদণ্ডের শাস্তিটুকুও তার ক্ষেত্রে যথেষ্ট না। ঘটনাস্থলে উপস্থিত থাকা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু এ শাস্তির প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু আমরা ইতিহাস অবলোকন করেছি। আমাদের মনোজগতকে স্তব্ধ করে দিয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন?!!
তিনি সকল আক্রমনাত্মক অভিব্যক্তিকে হজম করে নিয়েছেন। আমি একথা বলব না যে, তিনি শুধুমাত্র তাকে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখা বা বিবেচনাবোধের জন্য এমনটি করেছেন; বরং তিনি স্থির-মানসে মুসকি হেসে হর্ষচিত্তে সব কিছু মেনে নিয়েছেন। যেমনটি যায়েদ ইবন সা’নাহ বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারের দিকে শান্ত ও ভালোবাসাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন, অতঃপর বললেন, হে উমার! আমি এবং সে তোমার কাছে এর থেকে ভিন্নতর কিছু আশা করেছিলাম। আমরা আশাবাদী ছিলাম যে, তুমি আমাকে উত্তমভাবে পরিশোধের অনুরোধ করবে এবং তাকে উত্তম পন্থায় চাওয়ার আদেশ করবে!!
এ ধরণের উন্নত চরিত্র মাধুর্যের তাৎপর্য অনুধাবন করা সাধারণ রাজন্যবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রকারান্তে সকল মানুষের জন্যই অসাধ্য ও অকল্পনীয় ব্যাপার। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় দেখুন! তিনি উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে উত্তমভাবে ঋণ পরিশোধের নসীহতের আশাবাদ ব্যক্ত করেছেন। অথচ তখনও ঋণ পরিশোধের সময়ই হয় নি। সেখানে অন্যের উপদেশের প্রয়োজনীয়তার তো প্রশ্নই আসে না। তথাপি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইয়াহূদীর মনের প্রশান্তি ও তার সাথে সম্পর্ক অটুট রাখার মানসে এরূপ মন্তব্য করেছেন।
এখানেই শেষ নয়, এতকিছুর পরও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বলে বিবৃতি দিয়েছেন যে, ন্যায়পরায়ণতা তো হবে এটাই যে, উমারের ধমকে তার মধ্যে যেই ভীতি সঞ্চার হয়েছে তার বিনিময়ে তাকে কিছু দেওয়া হোক। আর সে জন্য তাকে বিশ সা' খেজুর বেশি দিয়ে দিলেন।
এ ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক গৃহীত এ সকল সীদ্ধান্ত আবেগতাড়িত হয়ে সাময়িক আপোস চেষ্টা বা পরবর্তীতে সময় সাপেক্ষে চিন্তা-ভাবনা করে যথোপযুক্ত প্রতিশোধ গ্রহণের বাসনা নয়; বরং এটিই তাঁর অকৃত্রিম যথাযথ চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিক্রীয়া। সকল মানুষের সাথে তাঁর স্বভাবজাত আচরণই এমন। চাই সে মুসলিম হোক বা অমুসলিম হোক। চাই সে উত্তম উপস্থাপনায় নিজেকে প্রকাশ করুক বা মন্দভাবে উদিত হোক।
বিশ্বের সকল রাজণ্যবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ক্ষমতাধরদের কি উচিত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ অনুপম অবস্থানের ইতিবৃত্ত অধ্যয়ন করা? যেন নিজেদের পারিপার্শ্বিক কর্মকাণ্ডকে ন্যায়পরায়ণতার মানদণ্ডে যাচাই করে নিতে পারে!
পৃথিবীর সভ্যতার ধারকবাহকদের কি উচিত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার গভীরভাবে হৃদয়ঙ্গস করা? যেন নিজেদের চারিত্রিক মানদণ্ড ও মূল্যবোধকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য্য অনুযায়ী পরিবর্তন করে নিতে পারে!
বাস্তবিকই আজকের বিশ্ব নবী চরিত্রের এ স্বচ্ছ সুধার বড়ই মুখাপেক্ষী। যে দিন বিশ্ববাসী এ অনন্য মহান চরিত্রকে অনুধাবন করতে পারবে সেদিন সন্দেহাতীতভাবে বিশ্ব পরিস্থিতি সমূলে পাল্টে যাবে এবং নানামুখী সংকট ও সমস্যা থেকে উত্তরণের প্রসস্ত পথ খুলে যাবে।
টিকাঃ
130. আসসামু অর্থ মৃত্যু, ইবনুল মানযুর: লিসানুল আরব সোম অধ্যায় (১২/৩১৪)
131. সহীহ বুখারী (كتاب الأدب: باب الرفق في الأمر كله) হাদীস নং ৫৬৭৮; সহীহ মুসলিম (كتاب السلام: باب النهي عن ابتداء أهل الكتاب بالسلام وكيف يرد عليهم)
132. খোরপোশের ব্যায় রাখার থলি। যা কোমরে বেধে রাখা হয়। ইবন হাজার আসকালানী: ফাতহুলবারী (৩/৩৯৭), ইবন মানযুর: লিসানুল আরব (مادة: همي) (১৫/৩৬৪।
134. ইবন হিব্বান, হাদীস নং ২৮৮; মুসতাদরাক আল-হাকিম, হাদীস নং ৬৫৪৭; বায়হাকী, হাদীস নং ১১০৬৬। হাকিম বলেন এ হাদীসের সনদ বিশুদ্ধ যদিও হাদীসটি বুখারী ও মুসলিম তাখরীজ করেন নি। ত্বাবরানী বলেন, এ হাদীসের সকল বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।