📄 গীবত (অপরের দোষ চর্চা)-এর ওয়াসওয়াসা
কাউকে হেয় করার উদ্দেশ্যে পশ্চাতে তার প্রকৃত দোষ-ত্রুটি বর্ণনা করাকে গীবত বলে। গীবত করা হারাম, যেনার চেয়েও গুরুতর কবীরা গোনাহ। গীবতের অভ্যাস পরিত্যাগের জন্য করণীয় হল:
১. কারও গীবত করে ফেললে তার প্রশংসা করা।
২. তার জন্য দুআ ও ইস্তেগফার করা।
৩. তাকে এ বিষয়টা জানিয়ে দিয়ে তার নিকট ক্ষমা প্রার্থনা করা। তবে হিতে বিপরীত হওয়ার আশংকা থাকলে জানাবে না।
৪. কারও সম্পর্কে কিছু বলতে মনে চাইলেও চিন্তা করে নেয়া যে, এটা গীবত হয়ে যাচ্ছে না তো?
৫. গীবত হয়ে গেলে নিজে তওবা-ইস্তেগফার করা এবং ভবিষ্যতে আর গীবত না করার প্রতিজ্ঞা করা।
৬. গীবত কখনো ক্রোধ, অহংকার বা হিংসা থেকে করা হয়; যে কারণে গীবত হয় সে কারণের চিকিৎসা করা দরকার।

📄 চোগলখোরী (কোটনামিগিরি)-এর ওয়াসওয়াসা
চোগলখোরী অর্থ কারও এমন কথা বা কাজ সম্পর্কে অন্যকে অবহিত করে দেয়া, যা সে তার কাছে গোপন রাখতে চায়। শয়তান চোগলখোরীতে খুব মজা লাগায়। এই ওয়াছওয়াছা থেকে পরিত্রাণের উপায় হল:
১. চোগলখোরীর চিন্তা মনে আসলেই এটা কবীরা গোনাহ— এ কথা মনে জাগ্রত করতে হবে।
২. এ কথা চিন্তা করা যে, যারা চোগলখোরী করে তারা ফ্যাসাদী।
৩. এ কথা চিন্তা করা যে, যারা চোগলখোরী করে তারা নীচ প্রকৃতির লোক।

📄 তোষামোদ বা চাটুকারিতার ওয়াসওয়াসা
তোষামোদ হল নিজের স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে অন্যকে খুশী করার জন্য নিজের বিশ্বাসের বিপরীতে তার প্রশংসা করা। তোষামোদ বা চাটুকারিতার চিন্তা থেকে পরিত্রাণের উপায় হল:
১. তোষামোদ বা চাটুকারিতা যে প্রতারণা ও কপটতা— এই চেতনা মনে জাগ্রত করতে হবে।
২. তোষামোদ বা চাটুকারিতা যে পাপ— এই চিন্তা মনে জাগ্রত করতে হবে।
৩. এই চিন্তা মনে জাগ্রত করা যে, তোষামোদকারীদেরকে সবাই নীচ প্রকৃতির লোক মনে করে থাকে।

📄 রসিকতা ও ব্যঙ্গ-বিদ্রূপ করার ওয়াসওয়াসা
কাউকে লোক সমক্ষে হেয় করাকে ব্যঙ্গ-বিদ্রূপ করা বলা হয়। শয়তান বনী আদমের অপমান দেখে আনন্দিত হয় বলে ব্যঙ্গ-বিদ্রূপ করতে মানুষকে উদ্বুদ্ধ করে। এ থেকে পরিত্রাণের উপায় হল:
১. এ কথা চিন্তা করা যে, কারও অন্তরে আঘাত লাগবে— এমন রসিকতা গোনাহ।
২. এ কথা চিন্তা করা যে, কাউকে অপমান করলে তার শাস্তি স্বরূপ আমারও অপমানিত হওয়ার পর্যায় আসতে পারে।