📘 নফস ও শয়তানের সাথে মোকাবেলা 📄 এখনও এসব ধর্মকর্ম করার বয়স হয়নি, বয়স হলে এগুলো করবে

📄 এখনও এসব ধর্মকর্ম করার বয়স হয়নি, বয়স হলে এগুলো করবে


উত্তর: বয়স হওয়া মানে কি বুড়ো হওয়া? বয়স তো হয়েছেই। বালেগ হওয়া মানেই তো প্রাপ্তবয়স্ক হওয়া। অতএব আমি যখন বালেগ হয়েছি তখন বয়স তো হয়েছেই।

📘 নফস ও শয়তানের সাথে মোকাবেলা 📄 দাড়ি, টুপি, ইসলামী লেবাস সমাজের বহু লোক পছন্দ করে না

📄 দাড়ি, টুপি, ইসলামী লেবাস সমাজের বহু লোক পছন্দ করে না


উত্তর: আমরা মুসলমান। ইসলাম আমাদের আদর্শ। যে যা-ই বলুক আমরা আমাদের আদর্শে অটল থাকব। এর বিরুদ্ধে আমরা কারও কোনো কথার পরোয়া করব না, কারও পছন্দ-অপছন্দের পরোয়া করব না, এ-ই তো হল ধর্মীয় অটলতা। আমরা আমাদের আদর্শে অটল থাকব। আমাদের আদর্শের ব্যাপারে আমরা কখনও হীনম্মন্যতার শিকার হব না। নিজেদের ধর্মীয় আদর্শে এমন অটল থাকতে পারলেই আমরা লাভ করতে পারব ফেরেশতাদের বাচনিক সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। কুরআনে কারীমে ইরশাদ হয়েছে,
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْশِرُوا بِالْجَنَّةِ الَّذِي كُنْتُمْ تُوعَدُونَ .
অর্থাৎ, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, তারপর অটল থাকে, তাদের নিকট ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না। তোমরা ঐ জান্নাতের সুসংবাদ গ্রহণ কর যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছে। (সূরা হা-মীম আস-সাজদাহ: ৩০)

ফন্ট সাইজ
15px
17px