📘 নফস ও শয়তানের সাথে মোকাবেলা 📄 মাগরিব, ইশা ও ফজরের কেরাত সশব্দে আর জোহর আসরের কেরাত আস্তে পড়া হয় কেন?

📄 মাগরিব, ইশা ও ফজরের কেরাত সশব্দে আর জোহর আসরের কেরাত আস্তে পড়া হয় কেন?


প্রশ্ন: মাগরিব, ইশা ও ফজরের কেরাত সশব্দে আর জোহর আসরের কেরাত আস্তে পড়া হয় কেন?
উত্তর: সব ওয়াক্তেই সশব্দে পড়ার কথা ছিল, যাতে মুক্তাদীরা শুনতে পায়। কিন্তু সেই যুগে কাফেররা দিনের বেলায় সশব্দে কেরাত পড়া হলে কেরাত শুনে কুরআন নিয়ে নানান রকম উপহাস করত। তাই দিনের বেলায় কেরাত আস্তে রেখে তাদের উপহাস করার সুযোগ বন্ধ করে দেয়া হয়েছিল। পক্ষান্তরে মাগরিবের সময় তারা অন্ধকারে ঘোরাঘুরি করত না এবং ইশা ও ফজরের সময় ঘুমিয়ে থাকত বিধায় তখন কেরাত সশব্দেই রাখা হয়েছিল। আর এই নিয়ম সবসময়ের জন্যই বহাল রাখা হয়েছে, যাতে নবীর যুগের স্মৃতি সকলের স্মরণ হয়।

ফন্ট সাইজ
15px
17px