📘 নফস ও শয়তানের সাথে মোকাবেলা 📄 এখন বুযুর্গদের কারামত দেখা যায় না কেন?

📄 এখন বুযুর্গদের কারামত দেখা যায় না কেন?


ওয়াছওয়াছা: এখন বুযুর্গদের থেকে কারামতের প্রকাশ ঘটে না কেন? জুনায়েদ বাগদাদী, ইব্রাহীম ইবনে আদহাম প্রমুখ অতীতের বুযুর্গদের কত কারামত বর্ণনা করা হয়, এখন বুযুর্গদের থেকে সে জাতীয় করামত প্রকাশ পায় না কেন, তাহলে তো সেগুলো দেখে মানুষ ঈমানকে মজবুত করতে পারত?

উত্তর: এখন বুযুর্গদের থেকে কারামত একেবারেই দেখা যায় না এ কথা ঠিক নয়। যারা বুযুর্গদের সঙ্গে ওঠাবসা করেন তারা কমবেশ কারামতের প্রকাশ এখনও দেখতে পান। তবে হাঁ কারামত প্রকাশের হার ও মাত্রা আগের চেয়ে কমে গেছে। কারণ কারামত প্রকাশ করা হত যে প্রয়োজনে সে প্রয়োজন আর অবশিষ্ট থাকেনি। বস্তুত মানুষের ঈমান মজবুত করানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন বুযুর্গের মাধ্যমে অলৌকিক অনেক কিছু তথা অনেক কারামত-এর প্রকাশ ঘটিয়েছেন। তারপর এক সময় আল্লাহ দেখলেন এ পর্যন্ত এতসব কারামতের প্রকাশ ঘটেছে যা ঈমানকে মজবুত করার জন্য যথেষ্ট। তাহলে এখন আর কারামত ঘটানোর প্রয়োজন অবশিষ্ট থাকেনি। তাই তখন থেকে বুযুর্গদের মাধ্যমে কারামতের প্রকাশ ঘটা কমে গেছে। আল্লাহর তো মানুষের ঈমানের জন্য এত ঠেকা পড়েনি যে, তিনি এতসব কারামতের প্রকাশ ঘটানো সত্ত্বেও সেগুলো সম্বন্ধে জেনেও মানুষ ঈমানকে মজবুত করবে না বরং আরও কারামতের অপেক্ষায় থাকবে আর আল্লাহ তার প্রকাশ ঘটিয়েই যেতে থাকবেন।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية