📘 নফসের গোলামী ও মুক্তির উপায় > 📄 লেখকের আবেদন

📄 লেখকের আবেদন


প্রশংসা মাত্রই আল্লাহ তা'য়ালার জন্য। দরুদ ও সালাম আমাদের নবী মুহাম্মদ (ﷺ) এবং তাঁর পরিবার ও সাহাবাগণের প্রতি বর্ষিত হোক।
প্রতিটি পাপের মূলে হলো নফসের গোলামী। মানুষ যখন তার নফসকে কুরআন ও সুন্নাহর লাগাম পরিয়ে নিজে মালিক হয় তখনই হয় তার নাজাত। আর যখন সে নিজে নফসের গোলাম হয়ে পড়ে তখনই তার ধ্বংস অনিবার্য।
নফসের সাথে জিহাদ করাকে সর্বোত্তম জিহাদ বলে নবী (ﷺ) আখ্যায়িত করেছেন। নফস এমন এক শত্রু ও দুশমন যে সর্বদা নিজের মাঝেই বসবাস করে সর্বপ্রকার ধ্বংসলীলা ঘটাতে থাকে।
নফসের গোলামীর ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে জ্ঞান না থাকায় অনেকে তার ফাঁদে পড়ে দুনিয়া ও আখেরাতের জীবনের সুখ-শান্তি বিনষ্ট করছে।
তাই আমরা মানুষকে নফসের অনিষ্ট থেকে বাঁচার উদ্দেশ্যে “নফসের গোলামী ও মুক্তির পথ” বিষয়ে এই ছোট্ট বইটি উপহার দিচ্ছি।
বইটির প্রথম প্রকাশ করতে পারায় আমরা আল্লাহ তা'য়ালার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। পাঠক মহোদয় ইহা থেকে উপকৃত হলে আমাদের পরিশ্রম সার্থক হবে। যাঁরা এ মহৎ কাজে সহযোগিতা করেছেন, তাঁদের সকলকে আমাদের সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই।
পরিশেষে আমাদের নিবেদন এই যে, সংশোধনের কাজ কোন দিনও চূড়ান্ত করা যায় না। অতএব, বইটি পড়ার সময় কোন ভুল-ত্রুটি বা ভ্রম কারো দৃষ্টিতে পড়লে অথবা কোন নতুন প্রস্তাব থাকলে তা আমাদেরকে অবহিত করালে সাদরে গৃহীত হবে। আর পরবর্তী সংস্করণে যথাযথ বিবেচনা করা হবে।
আল্লাহ তা'য়ালা আমাদের এই মহতী উদ্যোগ ও ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। আমীন!
আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল।
আল-আহসা ইসলামিক সেন্টার, বাংলা বিভাগ, সৌদি আরব।
১০/১০/১৪৩২হি:

📘 নফসের গোলামী ও মুক্তির উপায় > 📄 নফসের গোলামী

📄 নফসের গোলামী


নফসের গোলামী কাকে বলে এবং কিভাবে হয় সে ব্যাপারে মনীষীদের বিভিন্ন বাণী উল্লেখ করা হলো।
* নফস বা প্রবৃত্তি হলো: মানুষ যা চায়, পছন্দ করে ও তাতে সন্তুষ্ট থাকে এবং কামনা-বাসনা করে এবং তারই প্রতি আকৃষ্ট হয়, তাকে নফস বা প্রবৃত্তি বলা হয়।
* নফস তিন প্রকার: (এক) “নফসে আম্মারা” তথা কুপ্রবৃত্তি যা সর্বদা কুমন্ত্রণা ও অন্যায় ও অসৎ কর্মের নির্দেশ করে। (দুই) “নফসে লাওয়ামা” অর্থাৎ- অসৎ ও অন্যায় কাজের জন্য অনুতপ্ত মন; দোটানা মন। (তিন) “নফসে মুতমাইন্না” মানে বিশুদ্ধ ও শান্ত মন।
* কুপ্রবৃত্তি বলতে নফসের প্রবণতা, খেয়াল-খুশী, কামনা-বাসনা, রিপু ও কোন জিনিসের প্রতি টানকে বুঝায়। ইহা অধিকাংশ বক্রতা ও ভ্রষ্টার প্রতি প্রয়োগ হয়।
ইমাম ইবনুল কায়্যেম (রহ:) বলেন: স্বভাব ও মেজাজের অনুকূলের প্রতি টানকে প্রবৃত্তি বলে। নফসের কামনা-বাসনার চাহিদাই হলো প্রবৃত্তি। এ ঝোঁক মানুষের টিকে থাকার জন্যেই তার মাঝে সৃষ্টি করা হয়েছে; কারণ যদি তার খাদ্য, পানি ও বিবাহের প্রতি টান না থাকত, তাহলে সে খানাপিনা ও বিবাহ-শাদি করত না। তাই প্রবৃত্তি মানুষকে উৎসাহিত করে যখন সে চায়। যেমন রাগ যা তাকে কষ্ট দেয় তা দূর করে। তাই সর্বদা প্রবৃত্তিকে দোষারোপ করা বা সর্বদা প্রশংসা করা উচিত নয়। যেরূপ রাগকে সব সময় ভর্ৎসনা বা প্রশংসা করা ঠিক নয়। বরং দুই প্রকারের মধ্যে যে অতিরঞ্জন করত: উপকার ও ক্ষতির সীমা অতিক্রম করবে তাকেই শুধু ভর্ৎসনা করা উচিত।
প্রবৃত্তির গোলামী হলো: অন্তরে বক্রতা ও বিবেক বিপর্যয়ের কারণে সত্য ছেড়ে বাতিলের দিকে ঝোঁকা। ইহাই হলো: প্রতিটি পথভ্রষ্ট বিপথগামী ব্যক্তির পথ। যেমন সত্য ও হেদায়েতের অনুসরণ মুমিনদের পথ।
মানুষের কোন জিনিসের প্রতি মহব্বত এবং অন্তরে তার প্রভাব বিস্তার হওয়াকে প্রবৃত্তি বলে।
শা'বী (রহ:) বলেন: প্রবৃত্তিকে আরবিতে বলে: “হাওয়া” যার অর্থ পতিত হওয়া বা নিচে নামা; কারণ প্রবৃত্তি তার সাথীকে গহীন গহ্বরে পতিত করে দেয়। এর লাগামহীন ঘোড়ার আরোহী পরিণাম না ভেবে উপস্থিত মজার প্রতি আহ্বান করে। আর তাৎক্ষণিক কামনা-বাসনার প্রতি উৎসাহিত করে যদিও ইহকালে-পরকালে তা কঠিন দুঃখ-কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।
শরিয়তের নির্দেশ ও সুস্থ বিবেকের পরামর্শ ছাড়া নফসের কামনা-বাসনার আনুগত্য করাই হলো প্রবৃত্তির গোলামী।

টিকাঃ
১. রাওযাতুল মুহিব্বীন-ইবনুল কায়্যেম: পৃ:৪৬৯ দ্রঃ
১. মুহাব্বাতুল রসূল বাইনাল ইত্তিবায়ে ওয়াল ইবতিদা':১/১৯৩

📘 নফসের গোলামী ও মুক্তির উপায় > 📄 নফসের গোলামীর কারণসমূহ

📄 নফসের গোলামীর কারণসমূহ


১. অজ্ঞতা-মূর্খতা।
২. ইবলীস শয়তানের ধোঁকা ও প্রতারণা।
৩. বাপ-দাদার অন্ধ অনুসরণ-অনুকরণ।
৪. গড ফাদার ও হুজুর-বুজুর্গদের তকলীদ তথা অন্ধ ব্যক্তি পূজা।
৫. সম্পদ, গদি ও নারীর ভালবাসার ফাঁদ।
৬. বিভিন্ন ধরণের সংশয় ও সন্দেহ।
৭. গাফলতি ও অবহেলা।
৮. অন্তরের বক্রতা।
৯. আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমানের দুর্বলতা।
১০. নিজেদের বিবেক বুদ্ধিকে কুরআন-সুন্নার উপরে প্রাধান্য দেয়া।

১. অজ্ঞতা-মূর্খতা।
২. ইবলীস শয়তানের ধোঁকা ও প্রতারণা।
৩. বাপ-দাদার অন্ধ অনুসরণ-অনুকরণ।
৪. গড ফাদার ও হুজুর-বুজুর্গদের তকলীদ তথা অন্ধ ব্যক্তি পূজা।
৫. সম্পদ, গদি ও নারীর ভালবাসার ফাঁদ।
৬. বিভিন্ন ধরণের সংশয় ও সন্দেহ।
৭. গাফলতি ও অবহেলা।
৮. অন্তরের বক্রতা।
৯. আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমানের দুর্বলতা।
১০. নিজেদের বিবেক বুদ্ধিকে কুরআন-সুন্নার উপরে প্রাধান্য দেয়া।

📘 নফসের গোলামী ও মুক্তির উপায় > 📄 নফসের গোলামীর কিছু চিত্র

📄 নফসের গোলামীর কিছু চিত্র


১. বিদাত আবিস্কারে।
২. দলিলহীন মাজহাবের মতামতে।
৩. দলাদলি ও ফের্কাবন্দীতে।
৪. ফতোয়া ও বিধানে।
৫. সত্যকে প্রত্যাহার ও তার অনুসারীদের সাথে ঝগড়ায়।
৬. বাতিল ও তার অনুসারীদের সাহায্য- সহযোগিতায়।
৭. মূর্তি ও প্রতিমা পূজায়।
৮. নেক-বুজুর্গ ব্যক্তিদের অতিরঞ্জন ভক্তিতে।
৯. অশ্লীলতা ও অপরাধের প্রচার-প্রসারে।
১০. নফল কাজে জলদি এবং ফরজ-ওয়াজিব আদায়ে অলসতা প্রদর্শন।
১১. ধর্মের নামে পুঁজি, লাইসেন্স, টেক্স, লোকসান ও চাঁদা ছাড়া মজার ব্যবসায়।

১. বিদাত আবিস্কারে।
২. দলিলহীন মাজহাবের মতামতে।
৩. দলাদলি ও ফের্কাবন্দীতে।
৪. ফতোয়া ও বিধানে।
৫. সত্যকে প্রত্যাহার ও তার অনুসারীদের সাথে ঝগড়ায়।
৬. বাতিল ও তার অনুসারীদের সাহায্য- সহযোগিতায়।
৭. মূর্তি ও প্রতিমা পূজায়।
৮. নেক-বুজুর্গ ব্যক্তিদের অতিরঞ্জন ভক্তিতে।
৯. অশ্লীলতা ও অপরাধের প্রচার-প্রসারে।
১০. নফল কাজে জলদি এবং ফরজ-ওয়াজিব আদায়ে অলসতা প্রদর্শন।
১১. ধর্মের নামে পুঁজি, লাইসেন্স, টেক্স, লোকসান ও চাঁদা ছাড়া মজার ব্যবসায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00