📄 ১৭. যে ব্যক্তি সাম্প্রদায়িকতার প্রতি মানুষকে আহ্বান করে
জুবাইর ইবনু মুতইম থেকে বর্ণিত রাসূলুল্লাহ ﷺ বলেছেন
لَيْسَ مِنَّا مَنْ دَعَا إِلَى عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنّا مَنْ قَاتَلَ عَلَى عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ مَاتَ عَلَى عَصَبِيَّةٍ
যে ব্যক্তি আসাবিয়াতের (সাম্প্রদায়িকতা, জাতীয়তাবাদ, গোত্রবাদ) দিকে ডাকে বা আসাবিয়াতের কারণে লড়াই-যুদ্ধ করে বা আসাবিয়াতের ওপর মৃত্যুবরণ করে সে আমাদের দলভুক্ত নয়।
যে কথাগুলো আজকের মজলিসে আলোচনা হল, আল্লাহ আমাদের সকলকে আমল করার তাওফীক দান করুন। যে কোনো অবস্থায় আমরা যেন আমাদের নবীজীর সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই হিম্মত দান করুন আমীন।
وہ مرد نہیں جو ڈر جائیں حالات کے خونی منظر سے جس دور میں جینا مشکل ہو اس دور میں جینا لازم ہے
পরিবেশের কারণে যে ঘাবড়ে যায়, পিছিয়ে যায়, সে তো মর্দে মুমিন নয়। মর্দে মুমিন তো সে যে পরিবেশকে পাল্টে দেয়।
وَآخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينِ
টিকাঃ
৩৪. আবু দাউদ: ৫১২১