📄 ১৩. যে ব্যক্তি কোনো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করে
আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন
لَيْسَ مِنَّا مَنْ خَبَّبَ امْرَأَةً عَلَى زَوْجِهَا أَوْ عَبْدًا عَلَى سَيِّدِهِ
যে ব্যক্তি কোনো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা দাসকে তার মুনীবের বিরুদ্ধে প্ররোচিত করে সে আমাদের দলভুক্ত নয়。
টিকাঃ
৩০. আবু দাউদ: ২১৭৫
📄 ১৪. যে ব্যক্তি ছিনতাই করে
জাবির ইবনু আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন
مَنِ انْتَهَبَ نُهْبَةً مَشْهُورَةً فَلَيْسَ مِنَّا
যে ব্যক্তি অন্যের মাল ছিনতাই করে, সে আমাদের দলভুক্ত নয়。
টিকাঃ
৩১. আবু দাউদ: ৪৩৪০
📄 ১৫. যে ব্যক্তি সুন্দর সুরে কুরআন পাঠ করে না
আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন
لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَتَغَنَّ بِالْقُرْآنِ যে ব্যক্তি সুন্দর সুরে কুরআন পাঠ করে না, সে আমাদের দলভুক্ত নয়। অথচ আমাদের মধ্যে এমন লোকও আছে, যার সুন্দর করে তেলাওয়াত করা তো দূরের কথা; বরং তেলাওয়াতই করতে পারে না কিংবা পারলেও সহিহ করে পারে না। আর এভাবেই কবরে চলে যাচ্ছে। আল্লাহর বান্দা! আল্লাহর কাছে কী জবাব দিবেন?
টিকাঃ
৩২. বুখারী: ৭০১৯
📄 ১৬. যে ব্যক্তি অত্যাচারী শাসকের সহযোগিতা করে
কা'ব ইবন উজরা রাযি. থেকে বর্ণিত যে, একদিন রাসূলুল্লাহ হুজরা থেকে আমাদের কাছে বের হয়ে এলেন। আমরা সেখানে ছিলাম নয় জন। পাঁচজন আরব আর চারজন আনারব বা এর বিপরীত। তখন রাসূলুল্লাহ বলেছেন
اسْمَعُوا هَلْ سَمِعْتُمْ أَنَّهُ سَيَكُونُ بَعْدِي أُمَرَاءُ فَمَنْ دَخَلَ عَلَيْهِمْ فَصَدَّقَهُمْ بِكَذِبِهِمْ وَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ فَلَيْسَ مِنِّي وَلَسْتُ مِنْهُ وَلَيْسَ بِوَارِدٍ عَلَى الْحَوْضَ وَمَنْ لَمْ يَدْخُلْ عَلَيْهِمْ وَلَمْ يُعِنْهُمْ عَلَى ظُلْمِهِمْ وَلَمْ يُصَدِّقُهُمْ بِكَذِبِهِمْ فَهُوَ مِنِّي وَأَنَا مِنْهُ وَهُوَ وَارِدُ عَلَى الْحَوْضَ তোমরা শোনো, তোমরা কি শুনেছ যে আমার মৃত্যুর পরে অচিরেই এমন কিছু শাসক হবে, যারা তাদের কাছে যাবে এবং তাদের মিথ্যাচারকে সমর্থন করবে আর তাদের জুলুমে তাদের সহযোগিতা করবে তারা আমার নয় এবং আমিও তাদের নই। তারা হাউজে কাউসারে আমার কাছে পৌঁছাতে পারবে না। কিন্তু যারা তাদের কাছে যাবে না, তাদের জুলুমের ক্ষেত্রে তাদের সহযোগিতা করবে না এবং তাদের মিথ্যাচারের সমর্থন করবে না তারা আমার আর আমিও তাদের, তারা হাউজে কাউসারে আমার কাছে আসতে পারবে।
টিকাঃ
৩৩. তিরমিযী: ২২৬২