📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 ১১. মৃত্যুশোক প্রকাশে যে মহিলা বিলাপ করে কাঁদে

📄 ১১. মৃত্যুশোক প্রকাশে যে মহিলা বিলাপ করে কাঁদে


এবার বিশেষত মা-বোনদের উদ্দেশ্যে একটা হাদীস। আমরা স্বাভাবিকভাবেই কারো মৃত্যুতে ব্যথিত হই এবং আমরা কান্নাকাটি করি। এটা নিষেধ নয়। তবে অনেক সময় মহিলারা কী করে? তারা মৃতের জন্য কাঁদতে গিয়ে বিলাপ করে কান্নাকাটি করে, বুক চাপড়ায়, মুখমণ্ডলে আঘাত করে, কাপড় ছিঁড়ে ফেলে। আবার অনেক পুরুষ বা মহিলা আছে শোক পালন করতে গিয়ে চুল মুণ্ডন করে ফেলে। আরও কত কী করে! এগুলো সীমালঙ্ঘন। রাসূলুল্লাহ বলেছেন
لَيْسَ مِنَّا مَنْ حَلَقَ وَمَنْ سَلَقَ وَمَنْ خَرَقَ
মৃত্যুশোক প্রকাশে যে মহিলা মাথা মুড়িয়ে বিলাপ করে কাঁদে এবং কাপড় ছিঁড়ে ফেলে সে আমাদের দলভুক্ত নয়। অপর হাদীসে নবীজী বলেন
لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ، أَوْ شَقَّ الْجُيُوبَ، أَوْ دَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ
যারা মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশে গালে চপেটাঘাত করে, জামার বক্ষ ছিন্ন করে এবং জাহিলী যুগের মত চিৎকার দেয়, তারা আমাদের দলভুক্ত নয়।

টিকাঃ
২৭. আবু দাউদ: ৩১৩০
২৮. বুখারী: ১২৯৭

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 ১২. যে ব্যক্তি মোচ কাটে না

📄 ১২. যে ব্যক্তি মোচ কাটে না


যায়েদ ইবনু আরকাম রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ -কে বলতে শুনেছি
مَنْ لَمْ يَأْخُذْ شَارِبَهُ فَلَيْسَ مِنَّا
যে ব্যক্তি মোচ কাটে না, সে আমাদের দলভুক্ত নয়। সুতরাং পুরুষেরা আর্মির জেনারেলদের মত মোচ রাখবেন না। মোচ ছোট করে রাখবেন।

টিকাঃ
২৯. তিরমিযী: ২৬৫৮

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 ১৩. যে ব্যক্তি কোনো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করে

📄 ১৩. যে ব্যক্তি কোনো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করে


আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন
لَيْسَ مِنَّا مَنْ خَبَّبَ امْرَأَةً عَلَى زَوْجِهَا أَوْ عَبْدًا عَلَى سَيِّدِهِ
যে ব্যক্তি কোনো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা দাসকে তার মুনীবের বিরুদ্ধে প্ররোচিত করে সে আমাদের দলভুক্ত নয়。

টিকাঃ
৩০. আবু দাউদ: ২১৭৫

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 ১৪. যে ব্যক্তি ছিনতাই করে

📄 ১৪. যে ব্যক্তি ছিনতাই করে


জাবির ইবনু আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন
مَنِ انْتَهَبَ نُهْبَةً مَشْهُورَةً فَلَيْسَ مِنَّا
যে ব্যক্তি অন্যের মাল ছিনতাই করে, সে আমাদের দলভুক্ত নয়。

টিকাঃ
৩১. আবু দাউদ: ৪৩৪০

ফন্ট সাইজ
15px
17px