📄 সন্ত্রাস ও দুর্নীতির সলিউশন
এ একটি হাদীসে সন্ত্রাস ও দুর্নীতি উভয়টারই সল্যুশন আছে। যদি দেশের প্রত্যেক সন্ত্রাসী ও দুর্নীতিবাজ এ কথা চিন্তা করত যে, আমি আমার এ জাতীয় কর্মকাণ্ডের কারণে তাঁর উম্মত থেকে খারিজ হয়ে যাচ্ছি, যার সুপারিশ ছাড়া আখেরাতে নাজাতের কল্পনাও করা যায় না; তাহলে এ দেশে কোনো সন্ত্রাসী অস্ত্র পকেটে রাখার এবং কোনো দুর্নীতিবাজ জনগণের সঙ্গে দুর্নীতি করার সাহস করত না। এ কারণে ওলামায়ে কেরাম বলেন, যে যত বড় মুমিন সে তত ভাল সুনাগরিক।
টিকাঃ
২৬ মুসলিম: ১০২