📄 ওলামায়ে কেরামের চেয়ে দরদী কেউ নেই
এ জন্য আবারও বলছি, কথাটা মরণ পর্যন্ত অন্তরে ধরে রাখবেন, আপনাদের জন্য দরদী, হিতাকাঙ্ক্ষী ওলামায়ে কেরামের চেয়ে বেশি আর কেউ নয়।
ইয়াহইয়া ইবনু মুয়ায রহ. বলেন, ওলামায়ে কেরাম উম্মতের প্রতি আমাদের মা-বাবার চেয়েও বেশি দয়ালু। এক ব্যক্তি প্রশ্ন করল, কীভাবে? তিনি উত্তর দিলেন
لأن آباءهم وأمهاتهم يحفظونهم من نار الدنيا، والعلماء يحفظونهم من نار الآخرة কেননা তাদের বাবা-মা তাদেরকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে রাখে আর ওলামায়ে কেরাম তাদেরকে আখেরাতের আগুন থেকে হেফাজত করে।
টিকাঃ
১৯. ইহয়ায়ু উলুমিদ্দীন: ১/১১