📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 বিস্ময়কর ব্যাপার

📄 বিস্ময়কর ব্যাপার


আশ্চর্যের ব্যাপার হল এই যে, এক দিকে আমরা এটা জানি মিডিয়া মানেই মিথ্যার বাজার। অপরদিকে এই মিডিয়ার কথা বিশ্বাস করেই আলেম ওলামার ব্যাপারে খারাপ মন্তব্য-বক্তব্য দিয়ে বসি! আবার এই মিডিয়াই আমার দলের বিরুদ্ধে কিংবা নেতার বিরুদ্ধে কিছু বললে তখন বলি, এসব মিডিয়ার অপপ্রচার! এরূপ দ্বিমুখী আচরণ কেন?
এ জন্য আজ থেকে ওলামায়ে কেরামের সম্মান নষ্ট হয় এমন কোনো কথা বলার আগে অন্ততপক্ষে একবার চিন্তা করবেন, আমার এ জাতীয় আচরণের কারণে لَيْسَ مِنْ أُمَّتِي এর অন্তর্ভুক্ত হয়ে আমি এ উম্মত থেকে খারিজ হয়ে যাচ্ছি না তো? সুতরাং একজন আলেমকে সম্মান দিতে শিখুন। তাঁকে নবীজীর ওয়ারিশ হিসেবে মূল্যায়ন করুন।

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 ওলামায়ে কেরামের প্রতি সম্মান দেখাবেন কেন?

📄 ওলামায়ে কেরামের প্রতি সম্মান দেখাবেন কেন?


খতিবে বাগদাদী রহ. এ মর্মে একটি সুন্দর হাদীস এনেছেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন
أَكْرِمُوا الْعُلَمَاءَ فَإِنَّهُمْ وَرَثَةُ الأَنْبِيَاءِ فَمَنْ أَكْرَمَهُمْ فَقَدْ أَكْرَمَ اللَّهَ وَرَسُولَهُ তোমরা ওলামায়ে কেরামকে সম্মান করো। কেননা তাঁরা আম্বিয়ায়ে কেরামের ওয়ারিশ। যে ব্যক্তি তাঁদের প্রতি ভক্তি-শ্রদ্ধা দেখাবে সে যেন আল্লাহ ও তাঁর প্রতি ভক্তি-শ্রদ্ধা দেখাল।

টিকাঃ
১৭. তারিখু বাগদাদ: ১৬৬৩

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 ওলামায়ে কেরামের সঙ্গে থাকুন

📄 ওলামায়ে কেরামের সঙ্গে থাকুন


সুতরাং বেশি বুঝার চেষ্টা করবেন না; বরং ঈমান বাঁচাতে হলে, আখেরাত ঠিক রাখতে হলে, নিজেকে গোমরাহ হওয়া থেকে রক্ষা করতে হলে ওলামায়ে কেরামের সঙ্গে থাকুন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন
الْبَرَكَةُ مَعَ أَكَابِرِكُمْ যারা দীনের লাইনে তোমাদের চেয়ে বড় তাঁদের সঙ্গে থাক। এর মধ্যেই বরকত।

টিকাঃ
১৮. সহিহ ইবনু হিব্বান: ৫৫৯

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 সমাজের কিছু ভ্রষ্টতা ও সমাধান

📄 সমাজের কিছু ভ্রষ্টতা ও সমাধান


আমাদের সমাজের কথিত আহলে হাদীসের ভাইয়েরা পথভ্রষ্ট কেন? এ কারণে যে, তারা ওলামায়ে কেরাম থেকে বেশি বুঝে ফেলেছে! অনুরুপভাবে কথিত কিছু শায়েখ বা কথিত কিছু 'হাফিযাহুল্লাহ'র কারণে যুবকরা বিভ্রান্ত হচ্ছে। আসল আর নকল সব একাকার হয়ে যাচ্ছে। এর সুযোগ নিচ্ছে ইসলামের শত্রুদের হাতে পরিচালিত মিডিয়াগুলো। তারা দাড়ি-টুপির ব্যাপারে বিভিন্ন কুধারণা মানুষের মগজে বসিয়ে দিচ্ছে। এর একমাত্র সমাধান হল, ওলামায়ে কেরামের সঙ্গে থাকা। তাঁরা যেটাকে দীন বলেন, সেটাকেই দীন মনে করা। যেটাকে জিহাদ বলেন, সেটাকেই জিহাদ মনে করা। যেটাকে জঙ্গিবাদ বলেন, সেটাকে জঙ্গিবাদই মনে করা। যেটাকে তাবলীগ বলেন, সেটাকেই তাবলীগ মনে করা। যাকে হক বলবেন, তাকে হক হিসেবে বিশ্বাস করা। মোট কথা, অন্তত দীনের যে কোনো বিষয়ে তাঁদের কথার বাইরে না যাওয়া এবং তাঁদের সঙ্গে থাকা। এটা ওলামায়ে কেরামের হক বা অধিকার। যদি ওলামায়ে কেরামের এই ন্যূনতম হক আদায় করতে না পারেন, তাহলে নবীজী বলেছেন وَيَعْرِفْ لِعَالِمِنَا حَقَّه যে আমাদের আলেমের হক জানে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।

ফন্ট সাইজ
15px
17px