📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 মিডিয়ার অপপ্রচারের ফাঁদে পড়বো না

📄 মিডিয়ার অপপ্রচারের ফাঁদে পড়বো না


সুতরাং সাবধান! আখেরাত ঠিক রাখতে হলে আলেম ওলামার প্রতি ভক্তি-শ্রদ্ধা রাখতে হবে। মনে রাখবেন, আপনাদের জন্য দরদী, হিতাকাঙ্ক্ষী ওলামায়ে কেরামের চেয়ে বেশি আর কেউ নয়।
অথচ মিডিয়ার অপপ্রচারের ফাঁদে পা দিয়ে আমরা আজ ওলামায়ে কেরামকে গালি দিচ্ছি, কিছু একটা ঘটলেই আলেম ওলামার দিকে আঙ্গুল তুলে দিচ্ছি। আমাদের অবস্থার দিকে তাকালে মনে হয়, আমরা যেন এই শ্রেণির লোকগুলোকে আমাদের সবচেয়ে বড় শত্রু মনে করি।

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 বিস্ময়কর ব্যাপার

📄 বিস্ময়কর ব্যাপার


আশ্চর্যের ব্যাপার হল এই যে, এক দিকে আমরা এটা জানি মিডিয়া মানেই মিথ্যার বাজার। অপরদিকে এই মিডিয়ার কথা বিশ্বাস করেই আলেম ওলামার ব্যাপারে খারাপ মন্তব্য-বক্তব্য দিয়ে বসি! আবার এই মিডিয়াই আমার দলের বিরুদ্ধে কিংবা নেতার বিরুদ্ধে কিছু বললে তখন বলি, এসব মিডিয়ার অপপ্রচার! এরূপ দ্বিমুখী আচরণ কেন?
এ জন্য আজ থেকে ওলামায়ে কেরামের সম্মান নষ্ট হয় এমন কোনো কথা বলার আগে অন্ততপক্ষে একবার চিন্তা করবেন, আমার এ জাতীয় আচরণের কারণে لَيْسَ مِنْ أُمَّتِي এর অন্তর্ভুক্ত হয়ে আমি এ উম্মত থেকে খারিজ হয়ে যাচ্ছি না তো? সুতরাং একজন আলেমকে সম্মান দিতে শিখুন। তাঁকে নবীজীর ওয়ারিশ হিসেবে মূল্যায়ন করুন।

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 ওলামায়ে কেরামের প্রতি সম্মান দেখাবেন কেন?

📄 ওলামায়ে কেরামের প্রতি সম্মান দেখাবেন কেন?


খতিবে বাগদাদী রহ. এ মর্মে একটি সুন্দর হাদীস এনেছেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন
أَكْرِمُوا الْعُلَمَاءَ فَإِنَّهُمْ وَرَثَةُ الأَنْبِيَاءِ فَمَنْ أَكْرَمَهُمْ فَقَدْ أَكْرَمَ اللَّهَ وَرَسُولَهُ তোমরা ওলামায়ে কেরামকে সম্মান করো। কেননা তাঁরা আম্বিয়ায়ে কেরামের ওয়ারিশ। যে ব্যক্তি তাঁদের প্রতি ভক্তি-শ্রদ্ধা দেখাবে সে যেন আল্লাহ ও তাঁর প্রতি ভক্তি-শ্রদ্ধা দেখাল।

টিকাঃ
১৭. তারিখু বাগদাদ: ১৬৬৩

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 ওলামায়ে কেরামের সঙ্গে থাকুন

📄 ওলামায়ে কেরামের সঙ্গে থাকুন


সুতরাং বেশি বুঝার চেষ্টা করবেন না; বরং ঈমান বাঁচাতে হলে, আখেরাত ঠিক রাখতে হলে, নিজেকে গোমরাহ হওয়া থেকে রক্ষা করতে হলে ওলামায়ে কেরামের সঙ্গে থাকুন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন
الْبَرَكَةُ مَعَ أَكَابِرِكُمْ যারা দীনের লাইনে তোমাদের চেয়ে বড় তাঁদের সঙ্গে থাক। এর মধ্যেই বরকত।

টিকাঃ
১৮. সহিহ ইবনু হিব্বান: ৫৫৯

ফন্ট সাইজ
15px
17px