📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 মসজিদে বাচ্চাদের সঙ্গে পুলিশী আচরণ না করি

📄 মসজিদে বাচ্চাদের সঙ্গে পুলিশী আচরণ না করি


আর আমরা কী করি? মসজিদে কোনো বাচ্চাকে দেখলে এমন ধমক দেই যে, তার শিশু মনে মসজিদের ব্যাপারেই ভয় ঢুকিয়ে দেই। তখন সে মনে করে মসজিদে গেলে বড়দের ধমক খেতে হয়। অবশেষে এ শিশুটা আর নামাযের অভ্যাস করতে পারে না।
এমনিতে অবুঝ শিশুকে মসজিদে নিয়ে আসা নিষেধ। একটু বুঝমান হলে তাকে মসজিদে আসার অভ্যাস করাতে হয়। কিন্তু যদি কোনো অবুঝ শিশু মসজিদে চলে আসে তাহলে তার সঙ্গে পুলিশী আচরণ করে তার কচি অন্তরে নামাযের ব্যাপারে অনীহা সৃষ্টি করা যাবে না। যদি তা করেন তাহলে لَيْسَ مِنْ أُمَّتِي সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়-এর আওতায় পড়ে যাবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন আমীন।

ফন্ট সাইজ
15px
17px