📄 সুন্নাতের দৃষ্টান্ত
আমাদের শায়খ ও মুরশিদ মাহবুবুল ওলামা পীর যুলফিকার আহমদ নকশবন্দী মুজাদ্দেদী দা. বা. সুন্নাতের একটি চমৎকার দৃষ্টান্ত দিয়ে থাকেন, তিনি বলেন, যেমনভাবে একটা মেয়েকে যখন বরের উদ্দেশে সাজানো হয় তখন তার যে অঙ্গেই অলঙ্কার রাখা হয় ওই অঙ্গেরই সৌন্দর্য বেড়ে যায়, তেমনিভাবে আমাদের জিন্দেগীর যে অংশেই নবীজী এর সুন্নাত চলে আসবে, ওই অংশেরই সৌন্দর্য বেড়ে যাবে এবং আল্লাহর কাছে মায়ার হয়ে যাবে।