📄 মাশুকের মহব্বতে নিজেকে বিলীন করে দেয়া
আরেফ বিল্লাহ হাকীম আখতার রহ. বলেন, একটি লাইটের প্রতি দূর থেকে তাকালে মনে হয় যেন একটা আলোর গোলা। তার উপরে যে কাঁচ থাকে তা ওই আলোর মাঝে এমনভাবে বিলীন হয়ে যায় যে, দূর থেকে ওই কাঁচ বুঝা যায় না। অনুরূপভাবে মুহিব্ব বা আশেক তার মাহবুব বা মাশুকের মহব্বতে নিজেকে তাঁর মাঝে একেবারে বিলীন করে দেওয়ার নাম মহব্বত।
ہم ترے شوق میں یوں خود کو گنوا بیٹھے ہیں جیسے بچے کسی تہوار میں گم ہو جائیں
'আমি তোমার মহব্বতে নিজেকে হারিয়ে বসেছি; যেমন শিশু বড় ভিড়ের মাঝে হারিয়ে যায়।'
📄 মহব্বত এক প্রকার আগুন
আমাদের শায়খ ও মুরশিদ মাহবুবুল ওলামা পীর যুলফিকার আহমদ নকশবন্দী মুজাদ্দেদী দা. বা. বলেন, মহব্বত হল, অন্তরের এক প্রকার ঢেউ বা উচ্ছ্বাস যা মাহবুবের কাছে পৌঁছার আগ পর্যন্ত থামে না। মহব্বত হল অন্তরের এক প্রকার আগুন যা মাহবুব পর্যন্ত পৌঁছা ছাড়া নিভে না। এ জন্য আল্লাহর আরেফ বলেন
محبت محبت کرتے ہو لیکن محبت نہیں جس میں شدت نہیں ہے
'মহব্বতের দাবী সত্য নয়; যদি না থাকে আতিশয্যতা।'
📄 মহব্বতের পথে চলতে হলে যা জানতে হয়
যে কোনো রাস্তায় চলতে হলে তার মাঝে অবস্থিত বাধা-বিপত্তিগুলো জানতে হয়। সেগুলো এড়িয়ে চলতে হয়। অন্যথায় মনজিলে মাকসুদ পর্যন্ত পৌঁছা যায় না। মহব্বত হল একটি রাস্তা। মাহবুব পর্যন্ত পৌঁছার রাস্তা। আশেক তার মাশুক পর্যন্ত পৌঁছার রাস্তা। এ রাস্তার মাঝে অবস্থিত বাধাগুলো কী কী- তা যদি জানা থাকে তাহলে এ রাস্তাটা অতিক্রম করা সহজ হবে। নবীজি হাদীসের মধ্যে কিছু জিনিস সম্পর্কে বলেছেন لَيْسَ مِنَّا অর্থাৎ এটা আমাদের রাস্তা নয়। لَيْسَ مِنْ أُمَّتِي لَمَ لَيْسَ مِنى অর্থাৎ কেউ যদি এ পথে চলে তাহলে সে আমাকে মহব্বতকারী নয়। কেউ যদি এ পথে চলে তাহলে সে আমার উম্মতভুক্ত নয়। সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়।
📄 মহব্বত যেমন হওয়া চাই
আজকের মজলিসে আমরা এ জাতীয় কিছু হাদীসের আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি হাদীস আমরা নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবো। আল্লাহ না করুন, যে স্বভাবগুলো আলোচনা করা হবে সেগুলো যদি আমাদের মাঝে পাওয়া যায় তাহলে পরিত্যাগ করার ব্যাপারে সচেষ্ট হবো ইনশাআল্লাহ। বরং আমি বলব, আমাদের অবস্থা যেন এমন হয় যেমনটি কবি বলেছেন
میں نے فالی ڈوبتی دیکھی ہے نبض کا ئنات جب مزاج یار کچھ برہم نظر آیا مجھے
'আমি তো গোটা বিশ্ব তলিয়ে যেতে কিংবা ডুবে যেতে দেখেছি; যখন দেখেছি আমার প্রিয়তম আমার কোনো ব্যাপারে নারাজ বা অসন্তুষ্ট।'