📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 নবীজি ﷺ এর প্রতি ভালোবাসা দীনের প্রাণ

📄 নবীজি ﷺ এর প্রতি ভালোবাসা দীনের প্রাণ


আল্লাহর এক আরেফ চমৎকার বলেছেন
محمد کی محبت دین حق کی شرط اول ہے اس میں ہوا گر خامی تو سب کچھ نا مکمل ہے
'মুহাম্মদ এর প্রতি মহব্বত সত্য ধর্মের প্রধান শর্ত; যদি এতে ত্রুটি থাকে তবে সবই অপরিপূর্ণ।' আল্লাহর আরেক আরেফ বলেন
مغز قرآں ، روح ایماں، جانِ دیں هست حب رحمت للعالمین
'কুরআনের মগজ, ঈমানের রূহ এবং দীনের প্রাণ হল, রাহমাতাল লিল আলামীনের প্রতি ভালোবাসা।'

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 মহব্বত কাকে বলে?

📄 মহব্বত কাকে বলে?


এক্ষেত্রে দু'টি পরিভাষা আছে। এক. মহব্বত। দুই. ইশক।
মহব্বতের আতিশয্যকে বলা হয় ইশক। আমরা নবীজি-কে ইশক- মহব্বত করবো। প্রশ্ন হল মহব্বত কাকে বলে? জুনাইদ বাগদাদী রহ.-কে জিজ্ঞেস করা হয়েছিল মহব্বত কাকে বলে? উত্তরে তিনি বলেন
دخول صفات المحبوب على البدل من صفات المحب
অর্থাৎ মহব্বতের মধ্যে দুই পক্ষ থাকে। যিনি মহব্বত করেন, তার নাম মুহিব্ব বা আশেক। যাকে মহব্বত করা হয়, তার নাম মাহবুব বা মাশুক। মহব্বত বলা হয়, মুহিব্ব বা আশেক নিজের মধ্যে বিদ্যমান স্বভাবগুলোকে বিসর্জন দিবে। সেই স্থানে গ্রহণ করবে মাহবুব বা মাশুকের স্বভাব ও বৈশিষ্ট্যকে। মুহিব্ব বা আশেক মনে করবে, আমার ইচ্ছা ইচ্ছা নয়, মাহবুবের ইচ্ছাই ইচ্ছা। আমার রুচি রুচি নয়, মাহবুবের রুচিই রুচি। আমার চাওয়া চাওয়া নয়, মাহবুবের চাওয়াই চাওয়া。

টিকাঃ
৬. সালওয়াতুল আরেফীন: ১৯৮

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 এটাই প্রকৃত মহব্বত

📄 এটাই প্রকৃত মহব্বত


মহব্বতের এই পরিচয় সাহাবায়ে কেরামের মাঝে পরিপূর্ণ মাত্রায় ছিল। তাঁরা নিজেদের কামনা-বাসনা, আবেগ-উচ্ছ্বাস, উৎসাহ-উদ্দীপনা, রাগ- ক্ষোভ; এক কথায় সব কিছুই মাটি করে দিয়েছিলেন নবীজি এর আনুগত্যের সামনে। এটাই প্রকৃত মহব্বত, এটাই প্রকৃত ভালোবাসা।

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 মাশুকের মহব্বতে নিজেকে বিলীন করে দেয়া

📄 মাশুকের মহব্বতে নিজেকে বিলীন করে দেয়া


আরেফ বিল্লাহ হাকীম আখতার রহ. বলেন, একটি লাইটের প্রতি দূর থেকে তাকালে মনে হয় যেন একটা আলোর গোলা। তার উপরে যে কাঁচ থাকে তা ওই আলোর মাঝে এমনভাবে বিলীন হয়ে যায় যে, দূর থেকে ওই কাঁচ বুঝা যায় না। অনুরূপভাবে মুহিব্ব বা আশেক তার মাহবুব বা মাশুকের মহব্বতে নিজেকে তাঁর মাঝে একেবারে বিলীন করে দেওয়ার নাম মহব্বত।
ہم ترے شوق میں یوں خود کو گنوا بیٹھے ہیں جیسے بچے کسی تہوار میں گم ہو جائیں
'আমি তোমার মহব্বতে নিজেকে হারিয়ে বসেছি; যেমন শিশু বড় ভিড়ের মাঝে হারিয়ে যায়।'

ফন্ট সাইজ
15px
17px