📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 আহা কী আনন্দ!

📄 আহা কী আনন্দ!


বেলাল রাযি. মৃত্যুকালীন যন্ত্রণায় ছটফট করলে তাঁর স্ত্রী বেদনাবিধূর হয়ে বললেন
وَابِلا لَاهُ وَاحْزَنَاهُ 'হায় বেলাল! কী দুঃসহ যন্ত্রণা!' এটা শুনে বেলাল রাযি. স্ত্রীকে এমন এক কথা বললেন, যাতে মৃত্যু যন্ত্রণার সঙ্গে মাধুর্যও মিশানো ছিল। তিনি বলেন
وَافَرْحَاهُ 'আহা কী আনন্দ!' কেননা মৃত্যু হয়ে গেলেই রাসূল -এর সঙ্গে সাক্ষাতের রাস্তা খোলাসা হয়ে যাবে। তারপর তিনি বললেন
غَدًا نَلْقَى الْأَحِبَّةَ مُحَمَّدًا وَصَحْبَهُ 'এই তো আমাগীকালই প্রিয়তম রাসূল ও তাঁর সাহাবায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ করব।'

টিকাঃ
৪. শারহুয যুরক্বানী 'আলাল মাওয়াহিবিল লাদুন্নিয়্যা: ১/৪৯৯

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 তৃষ্ণায় শীতল পানীয়ের চাইতেও রাসূল ﷺ অধিক প্রিয়

📄 তৃষ্ণায় শীতল পানীয়ের চাইতেও রাসূল ﷺ অধিক প্রিয়


আলী রাযি.-কে জিজ্ঞেস করা হল যে, রাসূল -কে আপনারা কেমন ভালোবাসতেন? জবাবে তিনি বলেন
كَانَ وَاللَّهِ أَحَبُّ إِلَيْنَا مِنْ أَمْوَالِنَا وَأَوْلادَنَا، وآبائنا وأُمَّهَاتِنَا، وَمِنَ الْمَاءِ الْبَارِدِ عَلَى الظَّمَإِ আল্লাহর কসম! তিনি আমাদের নিকট আমাদের ধন-সম্পদ, সন্তান-সন্ততি, পিতৃ ও মাতৃকুল এবং প্রচন্ড তৃষ্ণার সময় ঠান্ডা পানি যেমন প্রিয়, তার চাইতেও অধিক প্রিয় ছিলেন।

টিকাঃ
৫. আশ-শিফা বি তা'রীফি হুকূক্বিল মুস্তফা: ২/৫২

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 সেখানে রাসূলুল্লাহ ﷺ থাকবেন

📄 সেখানে রাসূলুল্লাহ ﷺ থাকবেন


জনৈক আল্লাহওয়ালাকে প্রশ্ন করা হল, জান্নাতের এমন একটি নেয়ামতের ব্যাপারে বলুন, যা আমাদেরকে জান্নাতের প্রতি আগ্রহী করে তুলবে! তিনি জবাবে বললেন, সেখানে রাসূলুল্লাহ থাকবেন!

📘 নবিজী এর ভাষায় যারা আমাদের মধ্য থেকে নয় 📄 নবীজি ﷺ এর প্রতি ভালোবাসা দীনের প্রাণ

📄 নবীজি ﷺ এর প্রতি ভালোবাসা দীনের প্রাণ


আল্লাহর এক আরেফ চমৎকার বলেছেন
محمد کی محبت دین حق کی شرط اول ہے اس میں ہوا گر خامی تو سب کچھ نا مکمل ہے
'মুহাম্মদ এর প্রতি মহব্বত সত্য ধর্মের প্রধান শর্ত; যদি এতে ত্রুটি থাকে তবে সবই অপরিপূর্ণ।' আল্লাহর আরেক আরেফ বলেন
مغز قرآں ، روح ایماں، جانِ دیں هست حب رحمت للعالمین
'কুরআনের মগজ, ঈমানের রূহ এবং দীনের প্রাণ হল, রাহমাতাল লিল আলামীনের প্রতি ভালোবাসা।'

ফন্ট সাইজ
15px
17px