📘 নবীজির যুদ্ধ জীবন পাঠ ও পর্যালোচনা > 📄 প্রতিরক্ষা নীতি

📄 প্রতিরক্ষা নীতি


বাতিলের বিরুদ্ধে যুদ্ধ রসূল সা.-এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। রসূল সা.-এর মাদানি জীবনে মুশরিকদের বিরুদ্ধে তার নিজের যুদ্ধ এবং মুশরিকদের বিরুদ্ধে তার পাঠানো যোদ্ধাদলগুলোর দিকে তাকালে এটা স্পষ্টই বোঝা যায়। আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন আয়াতে এই সুন্নাহর দিকে ইশারা করেছেন। যেমন আল্লাহ বলেন,
وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَفَسَدَتِ الْأَرْضُ وَلَكِنَّ اللَّهَ ذُو فَضْلٍ عَلَى الْعَالَمِينَ
আল্লাহ্ যদি মানবজাতির এক দলকে অন্য দলের মাধ্যমে প্রতিহত না করতেন তবে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেতো। কিন্তু আল্লাহ জগতসমূহের প্রতি অনুগ্রহশীল।
আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন,
الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٌّ إِلَّا أَنْ يَقُولُوا رَبُّنَا اللَّهُ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ
যাদেরকে তাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দেয়া হয়েছে শুধু এ কারণে যে, তারা বলে, 'আমাদের রব আল্লাহ।' আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন, তাহলে বিধ্বস্ত হয়ে যেতো খ্রিস্টান সংসারবিরাগীদের উপাসনাস্থান, গির্জা, ইয়াহূদীদের উপাসনালয় এবং মসজিদসমূহ- যাতে অধিক স্মরণ করা হয় আল্লাহর নাম। আল্লাহ নিশ্চই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে। নিশ্চই আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী।'
সূরা বাকারার আয়াতটি দেখুন, এই আয়াতের আগে এসেছে হক বাতিলের মধ্যে যুদ্ধের একটি উদাহরণ; তালুত ও তার মুমিন সৈন্যবাহিনী এবং জালুত ও তার অনুসারীদের মধ্যকার যুদ্ধের বিবরণ। এরপর সবশেষে আল্লাহ তাআলা বলেছেন, 'কিন্তু তিনি জগতসমূহের ওপর অনুগ্রহশীল'। সুতরাং বোঝা যাচ্ছে, হক-বাতিলের যুদ্ধের মাধ্যমে অকল্যাণ দূরীভূত হয় এবং এটা পৃথিবীর সব মানুষের ওপরই আল্লাহর অনুগ্রহ。
সূরা হজের আয়াতটির আগে আল্লাহ ঘোষণা করেছেন, তিনি তার মুমিন বন্ধুদের বিরুদ্ধে কাফেরদের প্রতিহত করেন। এরপর আল্লাহ মুসলমানদের অনুমতি দিয়েছেন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার এবং শেষে তার একটি মৌল বিধান উল্লেখ করেছেন, 'নিশ্চই যারা আল্লাহকে সাহায্য করে তিনিও তাদের সাহায্য করেন। নিশ্চই তিনি শক্তিমান, পরাক্রমশালী।'
যুদ্ধের বিধান এসেছে কয়েকটি ধাপে: প্রথম ধাপে যুদ্ধ নিষিদ্ধ ছিল। মুসলমানরা যখন মক্কায় নবী সা.-এর কাছে জিহাদের অনুমতি চেয়েছিলেন, রসূল সা. উত্তরে বলেছিলেন, ধৈর্য ধারণ করো, আমি যুদ্ধের নির্দেশ পাই নি।"
দ্বিতীয় ধাপে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু যুদ্ধ ওয়াজিব করা হয়নি। আল্লাহ বলেছেন, أُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرُه যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে; কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ নিশ্চই তাদেরকে সাহায্য করতে সম্যক সক্ষম।১০
তৃতীয় ধাপে যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন,
وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো; কিন্তু সীমালঙ্ঘন করো না। নিশ্চই আল্লাহ সীমালঙ্ঘনকারীগণকে ভালোবাসেন না।১১
চতুর্থ ধাপে সব কাফেরদের বিরুদ্ধেই যুদ্ধ ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন,
وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
তোমরা মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করো যেমন তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করে। জেনে রাখো আল্লাহ তো মুত্তাকীদের সাথে আছেন। ১২
নতুন ইসলামী রাষ্ট্র ও মুসলিম সেনাবাহিনীর অবস্থা বিবেচনা করেই যুদ্ধের বিধান ধাপে ধাপে এসেছে। রসূল সা.-এর হিজরতের পর প্রথম দিকে যুদ্ধের রসদ, সৈন্য সংখ্যা ও প্রশিক্ষণের দিক থেকে মুসলমানদের অবস্থা ছিল খুবই নাজুক। যুদ্ধের প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন ছিল। প্রাথমিক পর্যায়ে ইসলামের শত্রু মক্কার মুশরিক; যারা মুসলমানদের কষ্ট দিয়েছে এবং তাদের বাড়ি ঘর ছেড়ে হিজরত করতে বাধ্য করেছে, তাদের উপর হামলার অনুমতি দেওয়া হয়েছিল। অর্থাৎ তাদের সাথে যুদ্ধ করা তখন বৈধ ছিল; ওয়াজিব নয়। কারণ তখনও ইসলামী রাষ্ট্র শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়নি। মুসলমানরা যথেষ্ট শক্তি সঞ্চয় করে উঠতে পারেন নি। মুসলমানদের তখন পুরো আরবের বিরুদ্ধে টিকে থাকার কথা ভাবতে হচ্ছিলো। কারণ কুরায়েশদের সাথে যুদ্ধ শুরু হলে তারা مسلمانوں বিরুদ্ধে পুরো আরবকে দাঁড় করাবে এরকম আশংকা ছিল। পরে মুশরিকরা তাই করেছিল। ইসলামী রাষ্ট্র শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়ে ইসলামী সেনাবাহিনী সব সম্ভাবনার মুখোমুখী হওয়ার মতো শক্তি অর্জন করার পর যুদ্ধ ওয়াজিব হয়েছিল। তবে প্রাথমিক পর্যায়ে এই আবশ্যিক না হওয়া ছিল আক্রমনাত্মক যুদ্ধের ক্ষেত্রে। প্রতিরক্ষা যুদ্ধ অর্থাৎ মদিনার উপর আক্রমণ হলে সেই আক্রমণের বিরুদ্ধে যুদ্ধ প্রথম থেকেই ফরজ ছিল। আকাবার দ্বিতীয় বায়াতের সময়ই আনসারদের কাছ থেকে প্রতিরক্ষা যুদ্ধের শপথ নেয়া হয়েছিল। আনসাররা ইসলামের দাওয়াত, নবী সা. ও মুসলমানদের রক্ষার জন্য প্রয়োজনে পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধের অঙ্গীকার করেছিলেন। ১৩

টিকাঃ
* সূরা বাকারা (আয়াত: ২৫১)
* সূরা হজ (আয়াত: ৪০)
* মাফাতিহুল গাইব, ফখরর রাযী (৩/৫১৪)
* আলুসী (৬/১০৮)
১০ সূরা হজ (আয়াত: ৩৯)
১১ সূরা বাকারা (আয়াত: ১৯০)
১২ সূরা তাওবা (আয়াত: ৩৬)
১৩ আল কিতাল ওয়াল জিহাদ, মুহাম্মাদ খাইর হাইকাল (১/ ৪৬৩, ৪৬৪)

📘 নবীজির যুদ্ধ জীবন পাঠ ও পর্যালোচনা > 📄 আত্মিক প্রস্তুতি

📄 আত্মিক প্রস্তুতি


আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের অনুমতি আসার সাথে সাথেই রসূল সা. সাহাবীদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিতে শুরু করেছেন। তাদের সাথে অংশগ্রহণ করেছেন প্রশিক্ষণ ও যুদ্ধ মহড়ায়। যুদ্ধের প্রশিক্ষণ ও মহড়াকে বড় ইবাদত, বিপুল সওয়াবের কাজ গণ্য করেছেন। আল্লাহ যেমন বলেছেন,
وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ وَمِنْ رِبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِنْ دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ
তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি অশ্ববাহিনী প্রস্তুত রাখবে। এগুলো দিয়ে তোমরা সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে এবং অন্যদেরকে যাদেরকে তোমরা জানো না, আল্লাহ তাদেরকে জানেন। আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যায় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না। ১৪
মুসলিম মুজাহিদ গঠনের ক্ষেত্রে রসূল সা. আত্মিক ও দৈহিক প্রশিক্ষণের দিকে সমানভাবে লক্ষ্য রেখেছিলেন。
রসূল সা. মুজাহিদদের আত্মিক শক্তি বাড়াতে চেষ্টা করেছেন। তিনি তাদের মনে এই বিশ্বাস বদ্ধমূল করে দিয়েছিলেন যে, মুসলমান আল্লাহর পথে জিহাদ করে বিজয়ী হয়, নয়তো জান্নাতে চলে যায়। এই দৃঢ় বিশ্বাসের কারণেই মুসলিম সৈন্যরা যুদ্ধের ময়দানে তাদের পরিপূর্ণ শক্তি নিয়োগ করতো। ১৫ রসূল সা. সাহাবায়ে কেরামকে বলেছিলেন, তার শপথ যার হাতে আমার প্রাণ যদি মুমিনদের মধ্যে এমন কিছু মানুষ না থাকতো, যারা আমার সাথে যুদ্ধে যেতে চায় কিন্তু আমি বাহন স্বল্পতার কারণে তাদের নিতে পারি না, তাহলে আমি আল্লার পথের কোনো যুদ্ধ থেকে পিছিয়ে থাকতাম না। আল্লাহর শপথ! আমি কামনা করি আমি আল্লাহর পথে নিহত হবো, আবার জীবিত হবো, আবার নিহত হবো, আবার জীবিত হবো, আবার নিহত হবো। ১৬
রসূল সা. আরও বলেন, জান্নাতে প্রবেশ করে কেউ দুনিয়াতে ফিরে আসতে চাইবে না। কারণ পৃথিবীতে তার পাওয়ার কিছুই থাকবে না। শুধু আল্লাহর পথে শহিদ হওয়া ব্যক্তি শাহাদাতের মর্যাদা প্রত্যক্ষ করার কারণে পৃথিবীতে বার বার ফিরে এসে আল্লাহর রাস্তায় শহিদ হতে চাইবে।১৭

টিকাঃ
১৪ সূরা আনফাল (আয়াত: ৬০)
১৫ দিরাসাহ ফিস সীরাহ (পৃ: ১৬১)
* বুখারী, কিতাবুল জিহাদি ওয়াস সিয়ার, বাবু তামাল্লিশ শাহাদাহ (৩/২৬৮) (হাদিস: ২৭৯৭)
১৭ বুখারী, কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার, বাবু তামানিল মুজাহিদ আন এরজিয়া ইলাদ দুনয়া (৩/২৭৪) (হাদিস: ২৮১৭)

📘 নবীজির যুদ্ধ জীবন পাঠ ও পর্যালোচনা > 📄 যুদ্ধ প্রশিক্ষণ

📄 যুদ্ধ প্রশিক্ষণ


রসূল সা. উম্মতের পুরুষ, নারী, শিশু, যুবক ও বৃদ্ধসহ কর্মক্ষম সব শক্তিকে যুদ্ধের জন্য প্রস্তুত করার চেষ্টা করেছিলেন। তরবারি চালনা, বর্শা নিক্ষেপ, তীর ছোঁড়া ঘোড় দৌড় সহ তৎকালীন সব যুদ্ধ কৌশলেই দক্ষতা অর্জনের উৎসাহ দিতেন তিনি। রসূল সা. একই সাথে তার বাহিনীকে আত্মিক ও দৈহিকভাবে শক্তিশালী করে তুলেছিলেন। তাদের মনে উদগত করেছিলেন বিজয় অথবা জান্নাত প্রাপ্তির আকাঙ্খা। রসূল সা. তীর চালনার কৌশল শিখে ভুলে যাওয়াকে অপরাধ সাব্যস্ত করেছিলেন। রসূল সা. বলেন, যে ব্যক্তি তীর চালনা শিখেছে এবং ছেড়ে দিয়েছে সে আমাদের অন্তর্ভুক্ত নয় অথবা সে অবাধ্য হয়েছে।১৮ এটা যুবক-বৃদ্ধসহ পুরো উম্মতের প্রতিই নির্দেশ যে, তারা যেন যুদ্ধের মহড়া বা চর্চার মাধ্যমে নিজেদের দক্ষতাকে শাণিত রাখে। লক্ষবস্তুর উপর আঘাত ও তীর ছোঁড়ার কৌশল ভুলে না যায়। ইসলাম মুসলমানদের পুরো জনসংখ্যার শক্তিকেই গুরুত্বপূর্ণ বিবেচনা করেছে এবং তাদেরকে দক্ষ ও সাহসী করে তুলতে চেয়েছ।
রসূল সা. সব অবস্থায় সব জায়গায় যুদ্ধ-প্রস্ততির ওপর গুরুত্বারোপ করতেন। যুদ্ধের সব কৌশল শিখতে বলতেন। রসূল সা.-এর একটি উক্তি আছে, তোমরা সাধ্যানুযায়ী শক্তি প্রস্তুত রাখো, জেনে রেখো! নিক্ষেপ শক্তি, নিক্ষেপ শক্তি, নিক্ষেপ শক্তি। ১৯

টিকাঃ
* মুসলিম, কিতাবুল ইমারাহ, বাবু ফাযলির রাময়ি ওয়াল হাসসি আলাইহি (৩/১০২৩) (হাদিস: ১৯১৯)
* মুসলিম, কিতাবুল ইমারাহ, বাবু ফাযলির রাময়ি ওয়াল হাসসি আলাইহি (হাদিস: ১৯১৭)

📘 নবীজির যুদ্ধ জীবন পাঠ ও পর্যালোচনা > 📄 জিহাদ ফি সাবিলিল্লার লক্ষ্য

📄 জিহাদ ফি সাবিলিল্লার লক্ষ্য


১. বিশ্বাসের স্বাধীনতা রক্ষা করা
আল্লাহ তাআলা বলেন,
وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ وَإِنْ تَوَلَّوْا فَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَوْلَاكُمْ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ
এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফেতনা দূরীভূত হয় এবং আল্লাহর দীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং যদি তারা বিরত হয় তবে তারা যা করে আল্লাহ তো তার সম্যক দ্রষ্টা। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো আল্লাহই তোমাদের অভিভাবক; কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী। ২০

২. ইসলামের প্রতীক ও ইবাদত রক্ষা করা
আল্লাহ তাআলা বলেন,
إِنَّ اللَّهَ يُدَافِعُ عَنِ الَّذِينَ آمَنُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورِ أُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرُ الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقَّ إِلَّا أَنْ يَقُولُوا رَبُّنَا اللَّهُ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزُ الَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ
নিশ্চয় আল্লাহ মুমিনদেরকে রক্ষা করেন এবং কোনো বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞকে পছন্দ করেন না। যুদ্ধের অনুমতি দেয়া হল তাদেরকে, যাদেরকে আক্রমণ করা হচ্ছে। কারণ তাদের ওপর নির্যাতন করা হয়েছে। নিশ্চয় আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম। যাদেরকে তাদের নিজ বাড়ী-ঘর থেকে অন্যায়ভাবে শুধু এ কারণে বের করে দেয়া হয়েছে যে, তারা বলে, আমাদের রব আল্লাহ আর আল্লাহ যদি মানবজাতির একদলকে অপর দল দ্বারা দমন না করতেন, তবে বিধ্বস্ত হয়ে যেত খৃস্টান সন্ন্যাসীদের আশ্রম, গির্জা, ইয়াহূদীদের উপাসনালয় ও মসজিদসমূহ- যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন, যে তাকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী। তারা এমন যাদেরকে আমি যমীনে ক্ষমতা দান করলে তারা সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং সৎকাজের আদেশ দেবে ও অসৎকাজ থেকে নিষেধ করবে; আর সব কাজের পরিণাম আল্লাহরই অধিকারে।

৩. পৃথিবী থেকে বিশৃংখলা নির্মূল করা
وَلَمَّا بَرَزُوا لِجَالُوتَ وَجُنُودِهِ قَالُوا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ فَهَزَمُوهُمْ بِإِذْنِ اللَّهِ وَقَتَلَ دَاوُودُ جَالُوتَ وَآتَاهُ اللهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهُ مِمَّا يَشَاءُ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَفَسَدَتِ الْأَرْضُ وَلَكِنَّ اللَّهَ ذُو فَضْلٍ عَلَى الْعَالَمِينَ تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ وَإِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ
আর যখন তারা জালুত ও তার সৈন্যবাহিনীর মুখোমুখি হলো, তখন তারা বললো, 'হে আমাদের রব, আমাদের ওপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন'। অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করলো এবং দাউদ জালূতকে হত্যা করলো। আর আল্লাহ দাউদকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং তাকে যা ইচ্ছা শিক্ষা দিলেন। আর আল্লাহ যদি মানুষের কতককে কতকের দ্বারা প্রতিহত না করতেন, তবে অবশ্যই যমীন ফাসাদপূর্ণ হয়ে যেতো। কিন্তু আল্লাহ বিশ্ববাসীর ওপর অনুগ্রহশীল। এগুলো আল্লাহর আয়াত, যা আমি তোমার ওপর যথাযথভাবে তিলাওয়াত করি। আর নিশ্চয় তুমি রসূলগণের অন্তর্ভুক্ত।২১
ইবনে কাসির তার তাফসিরে বলেন, 'আর আল্লাহ যদি মানুষের কতককে কতকের দ্বারা প্রতিহত না করতেন, তবে অবশ্যই যমীন ফাসাদপূর্ণ হয়ে যেত।' আল্লাহর এই কথার অর্থ হলো, যদি আল্লাহ এক জাতিকে অন্য জাতি দ্বারা প্রতিহত না করতেন যেমন আল্লাহ বনী ইসরাইলকে তালুতের যুদ্ধ ও দাউদের বীরত্বের মাধ্যমে রক্ষা করেছেন, না হয় তারা ধ্বংস হয়ে যেতো।২২

৪. পরীক্ষা, শিক্ষা ও সংশোধন
আল্লাহ বলেন,
فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ فَإِمَّا مَنَّا بَعْدُ وَإِمَّا فِدَاءً حَتَّى تَضَعَ الْحَرْبُ أَوْزَارَهَا ذَلِكَ وَلَوْ يَشَاءُ اللهُ لَانْتَصَرَ مِنْهُمْ وَلَكِنْ لِيَبْلُوَ بَعْضَكُمْ بِبَعْضٍ وَالَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ فَلَنْ يُضِلَّ أَعْمَالَهُمْ سَيَهْدِيهِمْ وَيُصْلِحُ بَالَهُمْ وَيُدْخِلُهُمُ الْجَنَّةَ عَرَّفَهَا لَهُمْ
অতএব তোমরা যখন কাফেরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তাদের ঘাড়ে আঘাত কর। পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণরূপে পর্যুদস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও। তারপর হয় অনুগ্রহ না হয় মুক্তিপণ আদায়, যতক্ষণ না যুদ্ধ তার অস্ত্র নমিয়ে ফেলে। এটাই বিধান। আর আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। আর যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের আমলসমূহ বিনষ্ট করবেন না। অচিরেই তিনি তাদেরকে হেদায়াত দিবেন এবং তাদের অবস্থা সংশোধন করে দিবেন। আর তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পরিচয় তিনি তাদেরকে দিয়েছেন।২৩
'কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান' এই আয়াতের ব্যখ্যায় ইবনে কাসির বলেন, অর্থাৎ কিন্তু তোমাদের জন্য জিহাদকে বিধিবদ্ধ করা হয়েছে তোমাদের পরীক্ষা করার জন্য।২৪ যেমন আল্লাহ অন্য আয়াতে জিহাদের বিধিবদ্ধ করার হেকমত বর্ণনা করতে গিয়ে বলেন,
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ
তোমরা কি মনে কর যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনো জানেননি তাদেরকে যারা তোমাদের মধ্য থেকে জিহাদ করেছে এবং জানেননি ধৈর্যশীলদেরকে। ২৫

৫. কাফেরদের ভীতিপ্রদর্শন এবং তাদের পরাজিত ও অপদস্থ করা
وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ وَمِنْ رِبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِنْ دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ
তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি অশ্ববাহিনী প্রস্তুত রাখবে। এগুলো দিয়ে তোমরা সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে এবং অন্যদেরকে যাদেরকে তোমরা জানো না, আল্লাহ তাদেরকে জানেন। আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যায় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না। ২৬
আল্লাহ আরও বলেন,
قَاتِلُوهُمْ يُعَذِّبْهُمُ اللَّهُ بِأَيْدِيكُمْ وَيُخْزِهِمْ وَيَنْصُرْكُمْ عَلَيْهِمْ وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ وَيُذْهِبْ غَيْظَ قُلُوبِهِمْ وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
তোমরা তাদের সাথে লড়াই কর, আল্লাহ তোমাদের হাতে তাদেরকে আযাব দেবেন এবং তাদেরকে অপদস্থ করবেন, আর তোমাদেরকে তাদের বিরুদ্ধে সাহায্য করবেন এবং মুমিন কওমের অন্তরসমূহকে চিন্তামুক্ত করবেন। আর তাদের অন্তরসমূহের ক্রোধ দূর করবেন এবং আল্লাহ যাকে চান তার তাওবা কবুল করেন। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। ২৭
আল্লাহ আরও বলেন,
فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَكِنَّ اللَّهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى وَلِيُبْلِيَ الْمُؤْمِنِينَ مِنْهُ بَلَاءً حَسَنًا إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ ذَلِكُمْ وَأَنَّ اللَّهَ مُوهِنُ كَيْدِ الْكَافِرِينَ
সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে; বরং আল্লাহই নিক্ষেপ করেছেন এবং যাতে তিনি তাঁর পক্ষ থেকে মুমিনদেরকে পরীক্ষা করেন উত্তম পরীক্ষা। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এই হল ঘটনা এবং নিশ্চয় আল্লাহ কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন। ২৮

৬. মুনাফেকদের চিহ্নিত করা
আল্লাহ বলেন,
مَا كَانَ اللَّهُ لِيَذَرَ الْمُؤْمِنِينَ عَلَى مَا أَنْتُمْ عَلَيْهِ حَتَّى يَمِيزَ الْخَبِيثَ مِنَ الطَّيِّبِ وَمَا كَانَ اللَّهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَلَكِنَّ اللَّهَ يَجْتَبِي مِنْ رُسُلِهِ مَنْ يَشَاءُ فَآمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَإِنْ تُؤْمِنُوا وَتَتَّقُوا فَلَكُمْ أَجْرٌ عَظِيمٌ
আল্লাহ এমন নন যে, তিনি মুমিনদেরকে (এমন অবস্থায়) ছেড়ে দেবেন যার উপর তোমরা আছ। যতক্ষণ না তিনি পৃথক করবেন অপবিত্রকে পবিত্র থেকে। আর আল্লাহ এমন নন যে, তিনি তোমাদেরকে গায়েব সম্পর্কে জানাবেন। তবে আল্লাহ তাঁর রসূলদের মধ্য থেকে যাকে চান বেছে নেন। সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনো। আর যদি তোমরা ঈমান আন এবং তাকওয়া অবলম্বন কর তবে তোমাদের জন্য রয়েছে মহাপ্রতিদান। ২৯
ইবনে কাসির বলেন, এমন কোনো পরীক্ষা থাকা অপরিহার্য যার মাধ্যমে বন্ধু ও শত্রু চেনা যাবে। নিষ্ঠাবান মুমিন এবং নাফরমান মুনাফেকের প্রকৃত চেহারা প্রকাশিত হবে। ওহুদ যুদ্ধের দিন আল্লাহ মুসলমানদের পরীক্ষা করেছেন। সত্যিকার ঈমানদারদের ঈমান, ধৈর্য, দৃঢ়তা ও আল্লাহ ও তার রসূলের প্রতি তাদের আনুগত্য প্রমাণিত হয়েছে এবং মুনাফেকদের মুখোশ ছিড়ে গেছে। তাদের অবাধ্যতা, জিহাদের প্রতি অনাগ্রহ এবং আল্লাহ ও তার রসূলের সাথে তাদের ধোঁকাবাজি সবার সামনে স্পষ্ট হয়ে গেছে। ৩০

৭. পৃথিবীতে আল্লাহর বিধান ও ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা
পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা জিহাদের অন্যতম লক্ষ্য। আল্লাহ তাআলা বলেন,
إِنَّا أَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَاكَ اللَّهُ وَلَا تَكُنْ لِلْخَائِنِينَ خَصِيمًا
নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি, যাতে তুমি মানুষের মধ্যে ফয়সালা কর সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। আর তুমি খেয়ানতকারীদের পক্ষে বিতর্ককারী হয়ো না। ৩১

৮. কাফেরদের শত্রুতা প্রতিহত করা
জিহাদের আরেকটি লক্ষ্য কাফেরদের শত্রুতা প্রতিহত করা। এটা কয়েক ধরণের হতে পারে,
ক. অমুসলিম শাসিত দেশে মুসলমানদের ওপর কাফেরদের জুলুম
যদি কোনো অমুসলিম শাসিত দেশে অমুসলিমরা সংখ্যালঘু মুসলমানদের উপর জুলুম করে এবং ওই দেশে বসবাসকারী মুসলমানদের অন্য কোনো দেশে হিজরত করে নিরাপদে ধর্ম পালন করার এমন সুযোগ বা সামর্থ্যও না থাকে, তাহলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব ওই অমুসলিম শাসিত দেশটির সাথে যুদ্ধ করে মুসলমানদেরকে তাদের জুলুম থেকে মুক্ত করা। ৩২ আল্লাহ বলেন,
فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ وَمَنْ يُقَاتِلْ في سَبِيلِ اللَّهِ فَيُقْتَلْ أَوْ يَغْلِبُ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا
সুতরাং যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রয় করে তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে। আর যে আল্লাহর রাস্তায় লড়াই করবে অতঃপর সে নিহত হোক কিংবা বিজয়ী, অচিরেই আমি তাকে দেব মহা পুরস্কার। আর তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছ না! অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলছে, ‘হে আমাদের রব, আমাদেরকে বের করুন এ জনপদ থেকে যার অধিবাসীরা যালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন। আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী। ৩৩

খ. মুসলিম দেশের ওপর কাফেরদের জুলুম
আল্লাহ তাআলা বলেন,
وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ وَلَا تُقَاتِلُوهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتَّى يُقَاتِلُوكُمْ فِيهِ فَإِنْ قَاتَلُوكُمْ فَاقْتُلُوهُمْ كَذَلِكَ جَزَاءُ الْكَافِرِينَ فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই কর, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমালঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আর তাদেরকে হত্যা কর যেখানে তাদেরকে পাও এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছিল। আর ফেতনা হত্যার চেয়ে কঠিনতর এবং তোমরা মাসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই কোরো না, যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে। অতঃপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তবে তাদেরকে হত্যা কর। এটাই কাফেরদের প্রতিদান। তবে যদি তারা বিরত হয়, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ৩৪
ফকীহরা লিখেছেন, যদি কাফেররা কোনো মুসলিম দেশের সাথে বাড়াবাড়ি করে তাহলে তাদের বিরুদ্ধে প্রতিরক্ষা যুদ্ধ ফরজ হয়ে যায়। কারণ কাফেররা মুসলিম দেশ অধিকার করে নিলে মুসলমানদের ওপর অত্যাচার করে, কুফুরি আইন জারি করে এবং সেই দেশের অধিবাসীদেরকে বাধ্য করে তাদের আনুগত্য স্বীকার করে নিতে। এভাবে মুসলিম দেশটি কাফের দেশে পরিণত হয়।
একজন হানাফী আলেম বলেন, এর সারমর্ম হলো, কোনো মুসলিম দেশ কাফেরদের আক্রমণের আশংকার মধ্যে থাকলে ওই দেশের নেতা ও জনসাধারণের ওপর দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য যুদ্ধ করা ফরজ। যদি তারা না পারে তাহলে নিজেদের রক্ষার সামর্থ্য অর্জন করার আগ পর্যন্ত তাদেরকে সাহায্য করা নিকটবর্তী মুসলিম দেশের ওপর ফরজ। ৩৫

গ. অমুসলিম শাসিত দেশে অমুসলিম জনগণের ওপর জুলুম
কোনো অমুসলিম শাসিত দেশে অমুসলিম জনগণের ওপর জুলুম হলে মুসলমানদের কর্তব্য সেই অমুসলিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে তার জুলুম থেকে জনগণকে রক্ষা করা। কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের ওপর জুলুম হারাম করেছেন। পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সব মানুষের কর্তব্য। মুসলমানরা যদি জালিমের জুলুম থেকে মজলুমদের রক্ষা না করে, তাহলে তারা গুনাহগার হবে। কারণ জিহাদের নির্দেশ এসেছে হকের প্রতিষ্ঠা ও বাতিলের ধ্বংস সাধনের জন্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জুলুমের মুলোৎপাটন করার জন্য। আল্লাহ তাআলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষদানকারী হিসেবে সদা দন্ডায়মান হও। কোনো জাতির প্রতি শত্রুতা যেন তোমাদেরকে প্ররোচিত না করে যে, তোমরা ইনসাফ করবে না। তোমরা ইনসাফ কর, তা তাকওয়ার নিকটতর এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। ৩৬

ঘ. ইসলাম প্রচারে বাঁধা দেওয়া
আল্লাহর বার্তা সব মানুষের কাছে পৌঁছে দেওয়া মুসলমানদের ওপর ফরজ। আল্লাহ তাআলা বলেন,
وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম। ৩৭
আল্লাহর শত্রুরা মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌছতে বাঁধা দেয়। ইসলাম প্রচারকদের জনসাধারণের কাছে যেতে দেয় না। আল্লাহ ও তার বান্দাদের মধ্যে নানা বাঁধা বিঘ্নের দেয়াল নির্মাণ করে। তাই ইসলাম প্রচারে বাঁধাদানকারীদের বিরুদ্ধে যুদ্ধ করাও মুসলমানদের ওপর ওয়াজিব। ৩৮ আল্লাহ বলেছেন,
الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ أَضَلَّ أَعْمَالَهُمْ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَى مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِنْ رَبِّهِمْ كَفَرَ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ ذَلِكَ بِأَنَّ الَّذِينَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَأَنَّ الَّذِينَ آمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَبِّهِمْ كَذَلِكَ يَضْرِبُ اللَّهُ لِلنَّاسِ أَمْثَالَهُمْ فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ فَإِمَّا مَنَّا بَعْدُ وَإِمَّا فِدَاءً حَتَّى تَضَعَ الْحَرْبُ أَوْزَارَهَا ذَلِكَ وَلَوْ يَشَاءُ اللَّهُ لَانْتَصَرَ مِنْهُمْ وَلَكِنْ لِيَبْلُوَ بَعْضَكُمْ بِبَعْضٍ وَالَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ فَلَنْ يُضِلَّ أَعْمَالَهُمْ
যারা কুফরী করেছে এবং অপরকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করেছে, তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন। আর যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মাদের প্রতি যা নাযিল করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে 'আর তা তাদের রবের পক্ষ হতে (প্রেরিত) সত্য, তিনি তাদের থেকে তাদের মন্দ কাজগুলো দূর করে দেবেন এবং তিনি তাদের অবস্থা সংশোধন করে দেবেন। তা এজন্য যে, যারা কুফরী করে তারা বাতিলের অনুসরণ করে, আর যারা ঈমান আনে তারা তাদের রবের প্রেরিত হকের অনুসরণ করে। এভাবেই আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন। অতএব তোমরা যখন কাফেরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তাদের ঘাড়ে আঘাত কর। পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও। তারপর হয় অনুগ্রহ না হয় মুক্তিপণ আদায়, যতক্ষণ না যুদ্ধ তার অস্ত্র নামিয়ে ফেলে। এটাই বিধান। আর আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। আর যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের আমলসমূহ বিনষ্ট করবেন না। ৩৯

টিকাঃ
২০ সূরা আনফাল (আয়াত: ৩৯, ৪০)
২১ সূরা বাকারা (আয়াত: ৫০-৫২)
২২ তাফসীরে ইবনে কাসীর (১/২৬২)
২৩ সূরা মুহাম্মাদ (আয়াত: ৪-৬)
২৪ তাফসীরে ইবনে কাসীর (১/২৬২)
২৫ সূরা আলে ইমরান (আয়াত: ১৪২)
২৬ সূরা আনফাল (আয়াত: ৬০)
২৭ সূরা তওবা (আয়াত: ১৪, ১৫)
২৮ সূরা আনফাল (আয়াত: ১৭, ১৮)
২৯ সূরা আলে ইমরান (আয়াত: ১৭৯)
৩০ তাফসীরে ইবনে কাসীর (১/৩৭)
৩১ সূরা নিসা (আয়াত: ১০৫)
৩২ তাফসীরে ইবনে কাসীর (১/৩৭১)
৩৩ সূরা নিসা (আয়াত: ৭৪, ৭৫)
৩৪ সূরা বাকারা (আয়াত: ১৯০-১৯২)
৩৫ হাশিয়াতু ইবনে আবেদীন (৪/৪২১)
৩৬ সূরা মায়েদা (আয়াত: ৮)
৩৭ সূরা আলে ইমরান (আয়াত: ১০৪)
৩৮ ফিকহুত তামকীন ফিল কুরআনিল কারীম লিসসাল-াবী (পৃ: ৪৮৮)
৩৯ সূরা মুহাম্মাদ (আয়াত: ১-৪)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00