📘 নবীজীর ﷺ হাসি > 📄 হযরত আয়েশা (রা.)-এর খেলার সাথীদের দেখে নবীজীর হাসি

📄 হযরত আয়েশা (রা.)-এর খেলার সাথীদের দেখে নবীজীর হাসি


হযরত আয়েশা (রা.) বলেন, নবীজীর সাথে আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স ৬ বছর। যখন আমি নবীজীর ঘরে যাই তখন আমার বয়স ৯ বছর। আমি মদীনার মেয়েদের সাথে খেলা করতাম। একদিন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসেন। আমি খেলছিলাম।
যখন খেলা শেষে তারা চলে গেল, তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খেলার সাথীদের ব্যাপারে খুশি প্রকাশ করেন। অর্থাৎ তাদের সাথে খেলা তাঁর পছন্দ হয়েছে। [তাবাকাতে ইবনে সা'দ: ৮: ৪০]

📘 নবীজীর ﷺ হাসি > 📄 হযরত আয়েশা (রা.)-এর মেধা দেখে নবীজীর হাসি

📄 হযরত আয়েশা (রা.)-এর মেধা দেখে নবীজীর হাসি


হযরত আয়েশা (রা.) বলেন- একদিন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসেন। আমি আমার সাথীদের সাথে খেলছিলাম। আমাদের কাছে একটা পাখা বিশিষ্ট ঘোড়া ছিল। নবীজী জিজ্ঞেস করেন- আয়েশা! এটা কী? আমি বললাম, এটা সুলাইমান (আ.)-এর ঘোড়া। এটা শুনে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে থাকেন। এক বর্ণনায় এসেছে- নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করেন যে, এটা কী? আয়েশা (রা.) বলেন- এটা ঘোড়া। নবীজী বলেন- ঘোড়ার কি পাখা হয়? আয়েশা বলেন- এটা সুলায়মান (আ.)-এর ঘোড়া। তাঁর ঘোড়ার তো পাখা ছিল। [তাবাকাতে ইবনে সা'দ: ৮: ৪২]

📘 নবীজীর ﷺ হাসি > 📄 হযরত আয়েশা (রা.)-এর কথায় নবীজীর হাসি

📄 হযরত আয়েশা (রা.)-এর কথায় নবীজীর হাসি


হযরত আয়েশা (রা.) বলেন, একদিন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আগমন করেন। বললাম, আজ সারাদিন কোথায় ছিলেন? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- উম্মে সালামার কাছে। আমি বললাম, আপনি উম্মে সালামা (রা.)-এর দ্বারা তৃপ্ত হন না? এটা শুনে নবীজী হেসে ওঠেন।

📘 নবীজীর ﷺ হাসি > 📄 হযরত আয়েশা (রা.)-এর তুলনা উপস্থাপনে নবীজীর হাসি

📄 হযরত আয়েশা (রা.)-এর তুলনা উপস্থাপনে নবীজীর হাসি


হযরত আয়েশা (রা.) বলেন, একদিন আমি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম- আপনি বলুন, যদি আপনি দুটো জিনিস পান এবং তার মধ্যে একটা নতুন এবং একটা পুরাতন বা ব্যবহৃত, তাহলে আপনি কোনটাকে পছন্দ করবেন? নবীজী বলেন- অব্যবহৃত এবং নতুন যেটা, সেটাই আমি পছন্দ করবো। আমি বললাম, আমি আপনার অন্য স্ত্রীদের মত নই। কেননা তারা সবাই এক জামাই হয়ে আপনার কাছে এসেছে। আর আমি সোজা এবং শুধু আপনার কাছে এসেছি। এটা শুনে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দেন। [তাবাকাতে ইবনে সা'দ : ৮ : ৫৫]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00