📘 নবীজি (ﷺ) যেমন ছিলেন তিনি > 📄 লেখক-পরিচিতি

📄 লেখক-পরিচিতি

আয়িয ইবনু আব্দিল্লাহ ইবনি আল-কারনী। আরববিশ্বের প্রখ্যাত আলিম, বিশ্ববরেণ্য ও পাঠকনন্দিত একজন তারকা লেখক। বাংলাদেশসহ পৃথিবীর অধিকাংশ দেশে যিনি ড. আয়িয আল-কারনী-নামেই সমধিক পরিচিত। ১৩৭৯ হিজরীতে সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের মাজদূ আল-কারনী গোত্রে তিনি জন্মগ্রহণ করেন।
লেখাপড়া করেছেন রিয়াদের 'ইমাম মুহাম্মাদ ইবনু সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়'-এ। হিজরী ১৪০৩-১৪০৪ শিক্ষাবর্ষে তিনি এখান থেকেই 'উসুল আদ-দ্বীন'-এর ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৪০৮ হিজরীতে তিনি 'উচ্চতর হাদীসশাস্ত্র'-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এসময়ে তাঁর রচিত গবেষণামূলক প্রবন্ধের নাম ছিল 'ধর্মে নতুন উদ্ভাবন; হাদীসের বর্ণনা ও শিক্ষায় এর প্রভাব'। এরপর ১৪২২ হিজরীতে তিনি লাভ করেন পিএইচডি ডিগ্রি। তার অভিসন্দর্ভটি ছিল ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ-এর আল মুফহিম আলা সাহীহিল মুসলিম গ্রন্থের ওপর একটি বিশ্লেষণাত্মক পাঠের ওপর ভিত্তি করে।
লেখায় ও বলায় ড. আয়িয আল-কারনী ছিলেন সমান পারদর্শী; যে-কারণে বিভিন্ন অডিও সিডি-নির্মাতা প্রতিষ্ঠান থেকে তার ৮০০-এরও বেশি অডিও টেপ প্রকাশিত হয়েছে। যেগুলোতে সংরক্ষিত আছে তার অসংখ্য বক্তৃতা, খুতবা, বয়ান, কবিতা আবৃত্তি প্রভৃতি; কিন্তু এরপরও রচনায় তিনি যে বৈভিক বৈচিত্র্যের অবতারণা করেছেন-তা আমাদেরকে বারবার আপ্লুত করে। মুগ্ধ করে। 'বিশেষ কিছু' পাওয়ার স্বাদ ও তৃপ্তিতে আশ্বস্ত করে।
ড. আয়িয আল-কারনী বিস্ময়কর ধী-শক্তির অধিকারী একজন আলিম। কুরআন হিফযের পাশাপাশি তিনি বুলুগুল মারাম গ্রন্থটিও মুখস্ত করেছেন। এছাড়াও তিনি মুখস্থ বলতে পারেন প্রায় ৫০০০ হাদীস। আর কবিতার ক্ষেত্রে এই সংখ্যা ১০০০০ ছাড়িয়ে যাবে। মহামহিম আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00