📘 নবীজি (ﷺ) যেমন ছিলেন তিনি > 📄 দায়িত্ববান অভিভাবক

📄 দায়িত্ববান অভিভাবক

আল্লাহ তাআলা বলেন—
يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ
তিনি তাদের নিকট পাঠ করেন তাঁর আয়াতসমূহ। তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও হিকমাহ শিক্ষা দেন। [১]
সুতরাং, শিক্ষা-দীক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে দায়িত্বশীলদের অবশ্য কর্তব্য হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে আদর্শ হিসেবে গ্রহণ করা। কারণ, তিনি ছাত্র ও অধীনদের পরম মমতায় বরণ করতেন। পিতৃস্নেহে বুকে আগলে রাখতেন। মায়ার পরশে তাদের ভেতরের সুপ্ত প্রতিভা জাগ্রত করতেন। এক্ষেত্রে কেউ-ই তাঁর সমকক্ষ ছিল না। কাউকে কিছু শেখানোর বেলায় তিনি ছিলেন অত্যন্ত যত্নশীল। অন্যদেরকেও যত্নশীল হওয়ার উপদেশ দিতেন। একটি হাদীসে বলা হয়েছে—
GG
إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفَقَ، وَيُعْطِى على الرفق ما لا يُعطى على العُنْفِ، وَمَا لَا يُعْطِي عَلَى مَا سِوَاهُ
নিঃসন্দেহে আল্লাহ সুকোমল। কোমলতা পছন্দ করেন এবং কোমলতার বিনিময়ে তিনি এমন কিছু দান করেন, যা রুঢ়তার বিপরীতে দান করেন না। [২]
অন্য একটি হাদীসে এসেছে—
❝ إِنَّ الرِّفقَ لَا يَكُونُ فِي شَيْءٍ إِلَّا زَانَهُ، وَلَا يُنْزَعُ مِنْ شَيْءٍ إِلَّا شَانَهُ
কোমলতা ব্যক্তির সৌন্দর্য বৃদ্ধি করে। আর কোমলতা হ্রাস পেলে সৌন্দর্য লোপ পায়। [১]
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্দর গুণাবলির জন্য অন্যরা তার প্রতি সহজেই আকৃষ্ট হতেন। সবাই সারাক্ষণ তাঁর সাহচার্য কামনা করতেন। এদিকে লক্ষ করে মহান আল্লাহ বলেন—
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَا نَفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
আল্লাহর রহমতেই আপনি তাঁদের জন্য কোমল হৃদয় হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রুক্ষ ও কঠিন হৃদয় হতেন, তাহলে তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত। কাজেই আপনি তাঁদের ক্ষমা করে দিন। তাঁদের জন্য মাগফিরাত কামনা করুন এবং কাজে-কর্মে তাঁদের সাথে পরামর্শ করুন। অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন, তখন আল্লাহ তাআলার ওপর ভরসা করুন। আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। [২]
শিক্ষাদানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ধৈর্য ও দূরদৃষ্টির উদাহরণ হিসেবে নিম্নোক্ত ঘটনাটিই যথেষ্ট। একদিন জনৈক বেদুঈন মসজিদে এসে সালাত পড়তে শুরু করেন। তাশাহুদের সময় বলে ওঠেন—
❝ اِرْحَمْنِي وَمُحَمَّدًا وَلَا تَرْحَمْ مَعَنَا أَحَدًا
হে আল্লাহ, আপনি শুধু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আমার ওপর অনুগ্রহ করুন। আমাদের বাইরে আর কারও ওপর অনুগ্রহ করবেন না। [৩]
তার এই প্রার্থনা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে কাছে ডেকে পরম মমতার সঙ্গে বলেন, এভাবে আল্লাহর বিশাল অনুগ্রহকে মাত্র দুইজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ করা উচিত নয়। কেননা, আল্লাহর অনুগ্রহ এতটাই বিশাল যে, সমগ্র পৃথিবীর সমস্ত কিছু তার অনুগ্রহের চাদরে জড়ানো। তাই এই প্রার্থনার মাধ্যমে, 'তুমি অবশ্যই বিশাল একটি জিনিসকে ক্ষুদ্র করে ফেলেছ।'
সালাত শেষ করে বেদুঈন লোকটি মসজিদের এক কোণায় গিয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে মূত্র ত্যাগ করতে শুরু করেন। উপস্থিত সাহাবীগণ তাকে তিরস্কার করেন এবং প্রহার করতে উদ্যত হন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের নিবৃত্ত করে বলেন, 'তাকে বাধা দিয়ো না; বরং স্বাভাবিকভাবে মূত্রত্যাগ শেষ করতে দাও।'
মূত্রত্যাগ শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে কাছে ডেকে বলেন-
❝ إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ ، لَا تَصْلُحُ لِشَيْءٍ مِنْ هَذَا الْبَوْلِ ، وَلَا الْقَذَرِ ، إِنَّمَا هِيَ لِذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ ، وَالصَّلَاةِ ، وَقِرَاءَةِ الْقُرْآنِ
মসজিদে কোনোরকম মূত্রত্যাগ বা ময়লা ফেলার অনুমতি নেই; বরং এটা আল্লাহর স্মরণ, সালাত আদায় এবং কুরআন তিলাওয়াতের স্থান। [১]
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছ থেকে এমন ভদ্রতা ও মহত্ত্বের পরিচয় পেয়ে বেদুঈন স্বজাতির কাছে ফিরে গিয়ে তাদের ইসলামের পথে আহ্বান করে। আল্লাহর অশেষ দয়া ও কুদরতে তারা সবাই তার ডাকে সাড়া দিয়ে ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পদ ও ক্ষমতার অধিকারীদের হৃদ্যতা বা আনুকূল্য লাভের জন্য গরীবদের কখনো কটাক্ষ করেননি; বরং তিনি ধনী-গরীব- এমনকি ছোট বাচ্চাদের সাথেও অত্যন্ত আন্তরিক ও কোমল ব্যবহার করেছেন। একদিন এক বালক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে তার দস্তরখানে খাবার খেতে বসে। ধর্মীয় আদব অনুযায়ী পাত্রের যে-অংশ হাতের সবচেয়ে নাগালে থাকে, সেখান থেকেই খাওয়া উচিত; কিন্তু বালকটি তা না
করে; বরং পাত্রের বিভিন্ন জায়গা থেকে খাবার গ্রহণ করছিল। ব্যাপারটি আদবের পরিপন্থী হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে কিছুই বলেননি; বরং পিতৃস্নেহে তার ভুল শুধরে দিয়ে বলেন, 'হে বালক, বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে খাওয়া শুরু করবে এবং তোমার সামনের দিক থেকে খাবে।'[১]
একবার একদল ইহুদী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে এসে বলে, 'আস-সামু আলাইকুম'। অর্থাৎ, আপনার ওপর মৃত্যু আপতিত হোক। 'আস-সামু' আর আস-সালামু-এর উচ্চারণ কাছাকাছি হলেও অর্থ সম্পূর্ণ ভিন্ন— প্রথমটার অর্থ মৃত্যু আর দ্বিতীয়টার অর্থ শান্তি। তারা ভেবেছিল যে, তাদের এই সূক্ষ্ম ছল-চাতুরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুঝতে পারবেন না; কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার বিবি আয়িশা রাযিয়াল্লাহু আনহা দু-জনেই তা স্পষ্ট ধরতে পেরেছিলেন। তাই আয়িশা রাযিয়াল্লাহু আনহা রেগে গিয়ে বলেন, 'বরং তোমাদের ওপরই মৃত্যু ও আল্লাহর অভিশাপ আপতিত হোক।' আয়িশা রাযিয়াল্লাহু আনহার একথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'শান্ত হও আয়িশা! এসব কী বলছ? নিশ্চয় আল্লাহ অন্যায় কাজ ও অশালীন কথা পছন্দ করেন না।' আয়িশা রাযিয়াল্লাহু আনহা বলেন, 'হে আল্লাহর রাসূল, আপনি তো শুনেছেনই তারা কী বলেছে।' নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর দেন, 'তুমি কি লক্ষ করোনি যে, আমি শুধু ওয়া আলাইকুম বলেছি। এতে তাদের বদদোয়া তাদেরই ওপর আপতিত হবে।'[২]
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শেষোক্ত কথার অর্থ হচ্ছে, তারা 'আস-সামু' বা 'সালামু' যা-ই বলুক না কেন তিনি উত্তরে শুধু বলবেন— 'ওয়ালাইকুম'। তখন অর্থ দাঁড়াবে, 'বরং তোমাদের ওপরেও তা আপতিত হোক।' এতে তাদের বদদোয়া থেকে যেমন বাঁচা যাবে; তেমনই মন্দ ভাষা ব্যবহার পরিহার করাও সম্ভব হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষাদানে আন্তরিকতা রক্ষার পাশাপাশি শিক্ষার পরিমাণ ও সময়-সচেতনতার প্রতিও যথেষ্ট খেয়াল রাখতেন। এজন্যই তিনি
সাহাবীদের কোনো দিন প্রয়োজনের অতিরিক্ত কোনো তথ্য জানাননি। তার বয়ান ও উপদেশ শোনার জন্য সাহাবীদের কোনো দিন একটিবারের জন্যও বাধ্য করেননি। অথচ বাধ্য করা হলেই বরং তারা বেশি খুশি হতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেয়াল রাখতেন তারা যেন প্রতিদিন লম্বা বয়ানে বিরক্ত না হয়ে পড়ে। তাই এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যেতে তিনি যথেষ্ট সময় নিতেন। এতে তাদের শোনার আগ্রহ বজায় থাকত; বরং আরও বৃদ্ধি পেত। ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বয়ান শোনার জন্য তারা অধীর হয়ে থাকতেন। তাছাড়া এ বিরতি পরবর্তী বয়ানের আগ পর্যন্ত তাদের আত্মার খোরাক হিসেবে কাজে দিত।
অধিকন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বয়ানগুলো হতো অত্যন্ত সংক্ষিপ্ত অথচ অর্থপূর্ণ ও সারগর্ভ। তিনি এই গুণ শুধু নিজে ধারণ করেই ক্ষান্ত হননি; বরং অন্যদেরকেও আদর্শ হিসেবে মান্য করার পরামর্শ দিয়েছেন। হাদীসে বর্ণিত হয়েছে-
"
إِنَّ طُولَ صَلَاةِ الرَّجُلِ وَقِصَرَ خُطْبَتِهِ مَبِنَّةٌ مِنْ فِقْهِهِ
বক্তব্যের সংক্ষিপ্ততা এবং সালাতের দীর্ঘতা ব্যক্তির বুদ্ধিমত্তার পরিচায়ক। [১]
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৈধ বিনোদনও সমর্থন করতেন। অনেক সময় উৎসাহও দিতেন। একবার আবিসিনিয়ার লোকেরা মসজিদে বর্শা নিয়ে প্রতিযোগিতামূলক বিনোদনে মেতে ওঠে। উমার রাযিয়াল্লাহু আনহু-এর কাছে ব্যাপারটি অনভিপ্রেত মনে হলে তিনি তাদের বাধা দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
"
دعهم يا عُمرُ لِتَعْلَم يَهُودُ أَنَّ فِي دِينِنَا فُسْحَةً
হে উমার, তাদের সুযোগ দাও-যাতে ইহুদীরা জানতে পারে যে, আমাদের দ্বীনে প্রশস্ততা রয়েছে। [২]
আরেকবার ঈদের সময় আবু বকর রাযিয়াল্লাহু আনহু নবীজির সঙ্গে দেখা করতে যান। তিনি তখন আয়িশা রাযিয়াল্লাহু আনহা-এর কামরায় ছিলেন। আবু বকর রাযিয়াল্লাহু আনহু ভেতরে এসে দেখেন, দুইজন মেয়ে গান গাইছে। তিনি আশ্চর্যান্বিত হয়ে বলে ওঠেন, 'নবীজির উপস্থিতিতে শয়তানের গান গাওয়া হচ্ছে!' এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
GG يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا وَهَذَا عِيدُنَا ওদের সুযোগ দাও, আবু বকর; অবশ্যই সকল সম্প্রদায়েরই নিজস্ব উৎসবের দিন রয়েছে। আর আজ আমাদের উৎসবের দিন। [১]
একবার আনসারদের একটি বিয়ের অনুষ্ঠান সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবি আয়িশা রাযিয়াল্লাহু আনহা-কে জিজ্ঞেস করেন-'সেখানে কি তোমাদের বিনোদনের ব্যবস্থা ছিল? আনসারীরা তো বিনোদন পছন্দ করে।' [২]
স্মরণযোগ্য যে, এখানে যে-বিনোদনের কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ হালাল বিনোদন। এ-বিনোদন মনকে সতেজ করে এবং প্রাত্যহিক কাজের একঘেয়েমি দূর করে। আর যে-বিনোদন হারাম, সে-ব্যাপারে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চেয়ে আর কে বেশি সতর্ক হতে পারে!
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের কার্যকর শিক্ষা দেওয়ার জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতেন। যেমন-নির্দেশিত বিষয়টি তিনবার করে বলতেন। এমন সহজ ও সংক্ষিপ্ত ভাষায় বলার চেষ্টা করতেন, যা সর্বস্তরের মানুষ সহজেই বুঝতে ও মনে রাখতে পারে। তার বলার ভঙ্গি থেকেই বিষয়ের গুরুত্ব বোঝা যেত।
তবে তার সবচেয়ে সেরা শিক্ষাদান-পদ্ধতি এই ছিল যে, তিনি নিজেই সব কিছুর আদর্শ হয়ে যেতেন। তিনি মানুষকে আল্লাহর ভয় শিক্ষা দিতেন। তার এই শিক্ষাদান কেবল মৌখিক বক্তব্যেই সীমাবদ্ধ ছিল না; বরং তিনি যা বলতেন, তা সবার আগে নিজের মধ্যে ধারণ করতেন। আর আল্লাহকে ভয় করার ব্যাপারে তার থেকে অগ্রবর্তী
আর কে হতে পারে! যখন তিনি কোনোকিছু থেকে অন্যকে বিরত থাকতে বলতেন, তখন সবার আগে ওই বিষয়ে তিনিই সর্বোচ্চ সতর্ক থাকতেন। যখন তিনি সাহাবীদের আল্লাহর কথা বলতেন অথবা মৃত্যু-পরবর্তী জীবনের কথা স্মরণ করতে বলতেন, তখন তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ত। তিনি সবাইকে উন্নত আচার-আচরণ আয়ত্ত করার উপদেশ দিতেন; নিজেও সবার সাথে সর্বোত্তম আচরণ করতেন।
মানুষকে তিনি আল্লাহর স্মরণের প্রতি আহ্বান করতেন। মুক্ত হস্তে দান করতে উদ্বুদ্ধ করতেন, পরিবার, প্রতিবেশী এবং অন্য সবার প্রতি সদাচারের আদেশ করতেন। নিজেও এসব ব্যাপারে সর্বাপেক্ষা সজাগ ও সবচেয়ে বেশি যত্নশীল থাকতেন। মোটকথা, যে-ধর্মীয় শিক্ষাই তিনি অন্যদের অনুসরণ করতে বলতেন, তা তিনি নিজেও অনুসরণ করতেন।
এ কারণে সাহাবীদের দেওয়া তার শিক্ষার সুফল ছিল সুদূরপ্রসারী। তাই তো যতদিন তারা বেঁচে ছিলেন, ততদিন তার আদেশ-উপদেশ পালন করে গেছেন। শুধু নিজেরাই চর্চা করে থেমে থাকেননি; বরং পরবর্তী প্রজন্মকেও তা শিক্ষা দিয়ে গেছেন। যে তাকে একবার দেখেছে, বিশ্বাস করেছে এবং মুহূর্তকাল হলেও তার সাথে কাটিয়েছে, সে সারাটা জীবন তাকে মনে রেখেছে। এমনকি ওই ব্যক্তির জীবনে যদি স্মরণীয় দিন বলে কিছু থেকে থাকে তবে নিঃসন্দেহে তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে সাক্ষাতের দিনটি। শিক্ষক হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রভাব এতটাই গভীর ছিল!
অবশ্য এসব সম্ভব হয়েছিল কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি আল্লাহর সীমাহীন দয়া এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সত্যবাদিতা, দায়িত্বশীলতা ও সুন্দর চরিত্রের কারণে।

টিকাঃ
১. সূরা আলে-ইমরান, আয়াত : ১৬৪
২. সহীহ বুখারী: ৬৯২৭, সহীহ মুসলিম : ২৫৯২ ও সাযিয়াল্লাহু আনহা-এর সূত্রে বর্ণিত হয়েছে。
১. সহীহ মুসলিম: ২৫৬৪; হাদীসটি উম্মুল মুমিনীন আয়িশা রাযিয়াল্লাহু আনহা-এর সূত্রে বর্ণিত হয়েছে。
২. সূরা আলে-ইমরান, আয়াত: ১৫৯
৩. সহীহ বুখারী: ৬০১০
১. সহীহ মুসলিম: ৪৩৪
১. সহীহ বুখারী: ৫৩৭৬, ৫৩৭৮; সহীহ মুসলিম: ২০২২; হাদীসটি উমার ইবনু আবি সালামাহ রাযিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণিত হয়েছে。
২. সহীহ বুখারী: ২৯৩৫, ৬০৩০; সহীহ মুসলিম: ২১৬৫, হাদীসটি আয়িশা রাযিয়াল্লাহু আনহা-এর সূত্রে বর্ণিত হয়েছে。
১. সহীহ মুসলিম: ৮৬৯; হাদীসটি আম্মার রাযিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণিত হয়েছে。
২. মুসনাদে আহমাদ: ২৪৩৩৪, ২৫৪৩১; হাদীসটি আয়িশা রাযিয়াল্লাহু আনহা-এর সূত্রে বর্ণিত হয়েছে; কাশফ আল খফা: ৬৫৮
১. সহীহ বুখারী: ৯৫২, ৩৯৩১; সহীহ মুসলিম: ৮৯২; হাদীসটি আয়িশা রাযিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণিত হয়েছে。
২. সহীহ বুখারী: ৫১৬৩; হাদীসটি আয়িশা রাযিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণিত হয়েছে。

📘 নবীজি (ﷺ) যেমন ছিলেন তিনি > 📄 দরূদের আবশ্যকতা

📄 দরূদের আবশ্যকতা

إِنَّ اللَّهَ وَمَلَ بِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরা নবীর জন্য রহমতের দুআ করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো।[১]
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর দরূদ পাঠ আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে। দরুদ পাঠ করলে অন্তরে অসম্ভব রকমের শান্তি অনুভূত হয়। দুশ্চিন্তা ও উদ্বেগ-উৎকণ্ঠা দূরীভূত হয়। আনন্দে হৃদয়ের অলিন্দ কানায় কানায় ভরে যায়। যখন কেউ কোনো মজলিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর দরূদ পাঠ করে, তখন সেই মজলিসে আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হয়। অপার্থিব শান্তি ও নিশ্চিন্ততায় সবার মন ছেয়ে যায়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি দরূদ পাঠ করা তার প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ। এটা একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি আনুগত্য এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও বিশ্বাসের সাক্ষ্য দেয়। কারণ, যে প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে সে তার নবীকে ভালো না বেসে থাকতে পারে না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
❝ مَنْ صَلَّى عَلَى كَتَبَ اللهُ ، عَزَّ وَجَلَّ ، لَهُ بِهَا عَشْرَ حَسَنَاتٍ ، وَتَحَا عَنْهُ بِهَا عَشْرَ سَيِّئَاتٍ ، وَرَفَعَهُ بِهَا عَشْرَ دَرَجَاتٍ ، وَكُنَّ بِهِ عَدْلَ عِتْقِ عَشْرِ رِقَابٍ ❞
যে-ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করবেন। তার সম্মান দশগুণ বৃদ্ধি করে দেবেন। সেই সঙ্গে তার আমলনামায় দশটি ভালো কাজের সাওয়াব লিখে দেওয়া হবে এবং দশটি খারাপ কাজের হিসেব মুছে ফেলা হবে। [১]
অপর এক হাদীসে এসেছে-
❝ أَكْثِرُوا الصَّلَاةَ عَلَى يَوْمَ الْجُمُعَةِ وَلَيْلَةَ الْجُمُعَةِ ❞
জুমুআর আগের রাতে এবং জুমুআর দিনে আমার প্রতি বেশি বেশি দরূদ পাঠ করবে। [২]
অন্যত্র বর্ণিত হয়েছে-
❝ رغم أنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَى ❞
ধিক ওই ব্যক্তির প্রতি, যার উপস্থিতিতে আমার নাম উচ্চারিত হয়, অথচ সে আমার প্রতি দরূদ পাঠ করে না।। [৩]
আরও বর্ণিত হয়েছে-
GG الْبَخِيلُ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ، فَلَمْ يُصَلِّ عَلَى কৃপণ তো সেই ব্যক্তি, যার সামনে আমার নাম উচ্চারিত হয়, কিন্তু সে আমার প্রতি দরূদ পাঠ করে না। [১]
তিনি আরও বলেন-
GG إِنَّ لِلَّهِ مَلَائِكَةٌ سَيَّاحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِي عَنْ أُمَّتِي السَّلَامَ অবশ্যই আল্লাহর অধীনে এমন ফেরেশতা নিযুক্ত আছে-যারা সারা পৃথিবী ঘুরে বেড়ায় এবং আমার উম্মতের কাছ থেকে আমার জন্য সালাম নিয়ে আসে। [২]
অধিকন্তু যখন উবাই ইবনে কাব রাযিয়াল্লাহু আনহু বলেছিলেন, 'আমি আমার সমস্ত দুআ আপনার জন্য করব।' তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বলেছিলেন- 'তাহলে তোমার গুনাহসমূহকে মাফ করে দেওয়া হবে এবং তোমাকে চিন্তামুক্ত করে দেওয়া হবে।'[৩]
দরূদ শরীফ পাঠ করাটা মোটেও হালকাভাবে নেওয়া উচিত নয়; বরং মুসলিম হিসেবে দরূদ পাঠ করতে পারাটা অন্যতম সেরা একটি কাজ-যা আমাদের প্রতিদিন করা দরকার। যখনই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কথা মনে আসে, তখনই দরূদ পাঠ করে নেওয়া উচিত। জুমুআ ও বিয়ের খুতবাতে, ঈদের খুশিতে, বৃষ্টির প্রার্থনায়, জ্ঞান-চর্চার মজলিসে—সবখানে দরূদ পাঠ খুবই জরুরি। বই-পত্রে, চুক্তিনামায়, একে অন্যের সাথে সাক্ষাতে ও বিদায়ে, সকাল-সন্ধ্যার সালাতে, দুআ-মুনাজাতে, সুখে-দুঃখে, তার জীবন নিয়ে আলোচনা সভায়-মোটকথা, যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কথা স্মরণ হবে, তার ওপর দরূদ পাঠ করতে হবে।
হে আল্লাহ, যতদিন দিনের পরে রাত, আর রাতের পরে দিন আসবে, আসমান থেকে বৃষ্টি এসে যমীনকে ভিজিয়ে যাবে, রাতের আকাশে তারা জ্বলতে থাকবে—ততদিন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর অবারিত শান্তি বর্ষিত হতে থাকে।
হে আল্লাহ, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার পবিত্র পরিবার, তার অনুগত আনসার-মুহাজিরীন এবং যারা তাকে সততা ও নিষ্ঠার সাথে অনুসরণ করে তাদের সকলের ওপরই আপনি রাজি হয়ে যান এবং শান্তি বর্ষণ করুন।

টিকাঃ
১. সূরা: আহযাব, আয়াত: ৫৬
১. সুনানু নাসায়ী, আল কুবরা : ৯৮৯০; আমালাল ইয়াওম ওয়াল লায়লা : ৬৩; হাদীসটি আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণিত হয়েছে。
২. মুসনাদে আহমাদ: ৩৬৫৭, ৪১৯৮; সুনানু নাসায়ী: ১২৮২, সুনানু দারিমী: ২৭৭৪; আল হাকিম : ৩৫৭৬; হাদীসটি আব্দুল্লাহ ইবনু মাসউদ রাযিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণিত হয়েছে。
৩. ইবনে আদী, আল কামিল: ৩/১০২; বায়হাকী, আল সুনানুল কুবরা: ৫৭৯০; আশ-শুয়াব আল ইমাম: ৩০৩০; হাদীসটি আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণিত হয়েছে; কাশফ আল খফা: ১/১৯০
১. মুসনাদে আহমাদ: ৭৪০২; জামি তিরমিযী: ৩৫৪৫; আল হাকিম: ২০১৬; হাদীসটি আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণিত হয়েছে。
২. মুসনাদে আহমাদ: ১৭৩৮, জামি তিরমিযী: ৩৫৪৬; হাদীসটি আলী রাযিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণিত হয়েছে; কাশফ আল খফা: ১/৩৩২
৩. জামি তিরমিযী: ২৪৫৭

📘 নবীজি (ﷺ) যেমন ছিলেন তিনি > 📄 সম্মান প্রদর্শন

📄 সম্মান প্রদর্শন

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَن تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنتُمْ لَا تَشْعُرُونَ
মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের ওপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উঁচুস্বরে কথা বল, তার সাথে সেরূপ উঁচুস্বরে কথা বলো না। এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না। [১]
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি শ্রদ্ধাশীল থাকা ইসলামের মূলনীতিগুলোর অন্তর্গত। যে তার প্রতি শ্রদ্ধাশীল থাকবে, তাকে পুরস্কৃত করা হবে। আর যে বীতশ্রদ্ধ হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি আনুগত্য প্রকাশ করা এবং তাকে সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠিত রেখে তার প্রতি সম্মান প্রদর্শন করা ইসলামের একটি মৌলিক বিষয়। তাই আমাদের সবার উচিত হলো পরিমীতিবোধ বজায় রেখে তাকে ভালোবাসা। এক্ষেত্রে কোনো প্রকার শিথিলতা বা সীমালঙ্ঘন না করা। যেমন, খ্রিস্টানরা তাদের রাসূলকে খোদা বলে দাবি করে। এই অত্যুচ্চ মর্যাদার দাবি করা যেমন সীমালংঘন, তেমনই তাকে তুচ্ছতাচ্ছিল্য করাও চরম শিথিলতা।
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে-কাজ করেছেন অথবা যে-কথা সে-কাজ বা কথার বিরোধিতা করা কোনো মুসলিমের পক্ষে শোভা পায় না; বরং তার প্রতিটি আদেশ ও নিষেধ আমাদের খুশিমনে মেন চলা একান্ত অপরিহার্য। উপরন্তু মনে রাখতে হবে যে, সাধারণ মানুষের চিন্তা ও বক্তব্যে শুদ্ধাশুদ্ধির আশঙ্কা থাকলেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যাপারে আদৌ এমন কোনো আশঙ্কা নেই। এমন আশঙ্কা মনে স্থান দেওয়াও ঈমানের দুর্বলতার পরিচায়ক।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বলা প্রতিটি কথা সত্য। কারণ, আল্লাহর অশেষ দয়ায় তিনি ভুলের ঊর্ধ্বে ছিলেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি কোনোভাবেই বীতশ্রদ্ধ হওয়া যাবে না এবং তার স্পষ্ট সত্য-ভাষণ নিয়ে কোনোরূপ সন্দেহ করা যাবে না। তার করা কোনো বিচারের রায় নিয়ে প্রশ্ন তোলা যাবে না। আর কোনোভাবেই কোনো রাজা, নেতা, রাষ্ট্রপতি অথবা শাসকের বলা কথার সাথে তার কথার তুলনা করা চলবে না। কারণ, আল্লাহপাক তাকে এসব-শ্রেনীর অনেক ঊর্ধ্বে স্থান দিয়েছেন।
কার্যত আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে হেয় করা হয় এমন কোনো শব্দ উচ্চারণ করা অথবা কাজে লিপ্ত হওয়া কঠোরভাবে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য। কোনো মুসলিম যদি তাকে রাসূল হিসেবে পেয়ে অত্যন্ত পরিতৃপ্ত থাকে, তার প্রতি গভীর বিশ্বাস স্থাপন করে এবং নিজেকে তার অনুসারী বলে দাবি করে তাহলে তার উচিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে অন্য যে-কোনো মানুষের চেয়ে ওপরে স্থান দেওয়া ও সম্মান করা। তার প্রতি মা-বাবা, স্ত্রী-সন্তান এবং অন্য সবার চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে। এমনকি নিজের চেয়েও তাকে বেশি ভালোবাসতে হবে। তার বলা প্রতিটি কথাকে বিশ্বাস করে তার আদেশ মেনে চলতে হবে এবং নিষেধসমূহ থেকে দূরে থাকতে হবে। তার সুন্নাহ অনুসরণ করতে হবে। তার আনীত বিধি-বিধানে সন্তুষ্ট থাকতে হবে এবং সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তার আদর্শ আঁকড়ে ধরতে হবে।
তাই তার নাম বা তার হাদীস নিয়ে হাসি-ঠাট্টা করা যাবে না, বিরূপ আচরণ বা মন্তব্য করা যাবে না। তার সমস্ত অলৌকিক ঘটনার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে তার ও তার পরিবার এবং সাহাবীদের সম্মান রক্ষার চেষ্টা করে যেতে হবে। কারণ, বর্ণিত হয়েছে—
فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ أُولَبِكَ هُمُ الْمُفْلِحُونَ
সুতরাং, যে-সব লোক তার ওপর ঈমান এনেছে, তার সাহচর্য অবলম্বন করেছে, তাকে সাহায্য করেছে এবং সে-নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধু তারাই নিজেদের উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পেরেছে।।১। [১]
মহান আল্লাহর এই ঘোষণার কারণে সাহাবীগণ যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে আগলে রেখেছেন, তার প্রতি যে-মনোভাব পোষণ করেছেন, আমাদেরও ঠিক তা-ই করতে হবে। তারা অত্যন্ত নিচুস্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে কথা বলতেন। আর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সাথে কথা বলতেন তখন তারা এতটাই মনোযোগী হয়ে উঠতেন, দেখলে মনে হতো-তাদের মাথায় কোনো পাখি বসে আছে। নড়াচড়া করলে যদি পাখি উড়ে যায়, এই আশঙ্কায় যেন তারা ঠায় দাঁড়িয়ে আছেন।
কখনো যদি এমন হতো যে, কোনো ব্যক্তি মসজিদে যাচ্ছে এবং ভেতরে প্রবেশ করার আগেই ভেতর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কণ্ঠে শোনা যায়, 'হে লোকসকল, তোমরা বসে পড়ো' তাহলে তার এই ঘোষণা শোনামাত্রই শ্রবণকারী সেখানেই বসে পড়ত। সাহাবীগণ তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে এতটাই সম্মান করতেন। তাদের আপন সন্তানও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কথা মানতে অস্বীকৃতি জানাত তাহলে তারা তৎক্ষণাৎ সন্তানের সাথে কথা বলতে অস্বীকৃতি জানাতেন। এগুলো সাহাবীদের নবীপ্রেমের অসংখ্য ঘটনার মাঝে সামান্য কিছু ঘটনামাত্র।

টিকাঃ
১. সূরা হুজরাত, আয়াত : ২
১. সূরা আরাফ, আয়াত: ৫৭

📘 নবীজি (ﷺ) যেমন ছিলেন তিনি > 📄 মহান সুসংবাদদাতা

📄 মহান সুসংবাদদাতা

GG
وَبَشِّرِ الْمُؤْمِنِينَ بِأَنَّ لَهُم مِّنَ اللَّهِ فَضْلًا كَبِيرًا
আপনি মুমিনদের সুসংবাদ দিন যে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ। [১]
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
GG
يَسِّرُوا وَلَا تُعَسِّرُوا، وَبَشِّرُوا وَلَا تُنَفِّرُوا
মানুষকে সুসংবাদ দাও। বীতস্পৃহ করো না। বিষয়বস্তু সহজ করো। কঠিন করো না। [২]
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চরিত্রের প্রধান একটি বৈশিষ্ট্য ছিল- মানুষকে সুসংবাদ প্রদান করা। কুরআনে কারীমে ঘোষণা করা হয়েছে-
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا
হে নবী, আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি। [১]
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য অসংখ্য সুসংবাদ নিয়ে এসেছেন। মানবজাতির জন্য বয়ে এনেছেন অজস্র আনন্দবার্তা। আর এর মধ্যে সবচেয়ে বড় সুসংবাদ ছিল মহান আল্লাহর প্রতি ঈমানের আহ্বান। স্বয়ং সৃষ্টিকর্তাকে চিনতে পারার চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আগমনের আগে মানুষ অন্ধকার ও কুফরের যুগে বাস করত। তাদের সকল চিন্তা কেবল এই দুনিয়া ও পার্থিব-জীবন কেন্দ্রিক ছিল। উদ্দেশ্যহীনভাবে তারা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল-এই বিশ্বাসে যে, মৃত্যুই শেষ। মৃত্যুর পর শুধুই শূন্যতা। জান্নাত বা জাহান্নাম বলতে কিছু নেই।
তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন পরকালের সুসংবাদ নিয়ে হাজির হন তখন তারা তাদের রবের কৃপায় জান্নাতের স্বপ্ন দেখতে শুরু করে। তাদের এই স্বপ্ন ছিল আসমান ও যমীনের চেয়েও অধিক প্রশস্ত। তাদের রবের ব্যাপারে সুসংবাদ তো তিনিই এনে দিয়েছেন। আল্লাহর ক্ষমাশীলতা, দয়াপরবশতা এবং উদারতা সম্পর্কে তিনিই তো জানিয়েছেন। মানুষ যত গুনাহই করুক না কেন, আল্লাহর কাছে তওবা করা মাত্রই আল্লাহ তাদের ক্ষমা করে দিতে পারেন-এই সংবাদও তো তিনিই আমাদের দিয়েছেন!
প্রকৃতপক্ষে ইসলামের বিশাল একটি অংশজুড়ে রয়েছে মানবসম্প্রদায়ের সুসংবাদের অজস্র বর্ণনা। যে ওযু করে, তার জন্য রয়েছে প্রত্যেকবার ওযুর সাথে গুনাহ মাফের সুসংবাদ। এক ওয়াক্তের সালাত থেকে আরেক ওয়াক্ত, এক রামাদান থেকে আরেক রামাদান, একটি হজ থেকে আরেকটি হজ এবং এক উমরাহ থেকে আরেক উমরাহ পর্যন্ত একজন মুসলিমের জন্য রয়েছে তার সকল গুনাহ মাফের সুসংবাদ। অবশ্য সেসব কবীরা গুনাহ এর আওতামুক্ত, যেগুলো তওবা ছাড়া মাফ হয় না। আর বলার অপেক্ষা রাখে না যে, এই সকল সুসংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-ই আমাদের দিয়েছেন।
অন্ধের জন্য তিনি এই সুসংবাদ বয়ে এনেছেন যে, তার এ অবস্থায় ধৈর্যধারণের প্রেক্ষিতে আল্লাহ তাকে জান্নাত দেবেন। সন্তানহারা মা-বাবাকে ধৈর্যধারণের শর্তে জান্নাতে সুবিশাল প্রাসাদের মালিক হওয়ার সুসংবাদ দিয়েছেন। যারা দীর্ঘদিন ধরে রোগে-শোকে জর্জরিত, তাদের গুনাহ মাফের প্রতিশ্রুতি দিয়েছেন। আর যারা দুঃখ-দুর্দশায় আক্রান্ত, তাদের মহাকল্যাণের খোশখবর দিয়েছেন। কারণ, আল্লাহ যে-বান্দার ভালো চান, তাকেই দুঃখ-কষ্ট দিয়ে পরীক্ষা করেন।
উপরন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যারা এক ওয়াক্তের সালাত শেষ করে পরবর্তী ওয়াক্তের সালাতের জন্য অপেক্ষা করে তাদের জন্য রয়েছে ফেরেশতাদের দুআ-যতক্ষণ তারা নিজেদের পবিত্রতা ধরে রাখে। ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি খেজুর গাছের সুসংবাদ রয়েছে, যে সারা জীবনে মাত্র একবার 'সুবহানাল্লাহ্' বলেছে। তিনি আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনে একশতবার 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি' পড়ে, তবে তার গুনাহ যদি সাগরের ফেনার সমপরিমাণও হয় তাহলেও আল্লাহ তাকে মাফ করে দেবেন। যে-ব্যক্তি গুনাহ করার পর ওযু করে দুই রাকআত সালাত আদায় করে তার জন্যও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর ক্ষমার সুসংবাদ এনেছেন। যদি কেউ অসুখ-বিসুখ, দুঃখ-দুর্দশা, দুশ্চিন্তা, এমনকি একটি কাঁটার আঘাতও পায়, তাহলে এর বিনিময়েও তার গুনাহ মাফ হওয়ার সুসংবাদ দিয়েছেন।
সর্বোপরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন একটি মহাগ্রন্থ নিয়ে আগমন করেছেন, যাতে সৎকর্মশীল মুমিনদের জন্য রয়েছে মহাপুরস্কারের সুসংবাদ; আর অসৎকর্মপরায়ণ মুমিনদের প্রতি হতাশ হওয়ার নিষেধাজ্ঞা। ইরশাদ হচ্ছে-
إِنَّهُ لَا يَيْأَسُ مِن رَّوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ
আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবিশ্বাসী লোকেরাই কেবল আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। [১]
অন্যত্র ঘোষণা করা হয়েছে
قَالَ وَمَن يَقْنَطُ مِن رَّحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ
তিনি বললেন, পালনকর্তার রহমত থেকে পথভ্রষ্টরা ছাড়া আর কে নিরাশ হয়?[১]
মহান আল্লাহ মানুষকে দুঃখীত হতে নিষেধ করে বলেছেন-
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখও কোরো না। তোমরাই বিজয়ী হবে। যদি তোমরা মুমিন হয়ে থাকো।[২]
সর্বোপরি গুনাহগারদের জন্য এর চেয়ে বড় সুসংবাদ আর কী হতে পারে-
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
বলুন, নিজেদের ওপর যুলুমকারী হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।[৩]
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে ইসলামের পথে আনার জন্য দূর-দূরান্তে দূত প্রেরণ করতেন। তিনি তাদের বলে দিতেন-
بَشِّرُوا وَلَا تُنَفِّرُوا ، وَيَسِّرُوا وَلَا تُعَسِّرُوا
তোমরা মানুষকে সুসংবাদ দাও। বীতস্পৃহ করো না। তাদের জন্য বিষয়বস্তু সহজ করো। কঠিন করো না।[৪]
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের প্রতি রুক্ষ আচরণ করতে বারণ করেছেন। কারণ, রুক্ষতা মানুষের মনে ধর্মের প্রতি অনীহা সৃষ্টি করে। তাই তিনি বলেন-
GG يَا أَيُّهَا النَّاسُ إِنَّ مِنْكُمْ مُنَفِرِينَ فَمَنْ صَلَّى بِالنَّاسِ فَلْيُوجِزُ ، فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالْكَبِيرَ وَذَا الْحَاجَةِ
হে লোকসকল, নিঃসন্দেহে তোমাদের মধ্যে এমন লোকও আছে, যারা অন্যদের ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়। যখন তোমাদের মধ্য হতে কেউ ইমামতি করবে তখন সে যেন সালাত সংক্ষিপ্ত করে। কারণ, মুসল্লিদের মধ্যে দুর্বল, বয়স্ক, ও প্রয়োজন-তাড়িত ব্যক্তিও থাকে।। [১]
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায়ই অন্যদের ভালো সংবাদ দিতেন। তিনি আয়িশা রাযিয়াল্লাহু আনহা-কে আল্লাহর তরফ থেকে পবিত্রতার ঘোষণা শোনান; কাব ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু-কে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ জানান; জাবির রাযিয়াল্লাহু আনহু-কে জানান যে, আল্লাহ তার পিতার সাথে কথা বলেছেন। একবার সাহাবীদের তিনি জায়দ রাযিয়াল্লাহু আনহু, জাফর রাযিয়াল্লাহু আনহু ও ইবনে রাওয়াহাহ রাযিয়াল্লাহু আনহু-এর ব্যাপারে জান্নাতবাসী হবার খবর দেন। বদরের যোদ্ধাদের জন্যও তিনি মহান আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা দিয়েছিলেন যে-
اعْمَلُوا مَا شِئْتُمْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ
তোমরা যা ইচ্ছে করতে পারো। নিশ্চয়ই আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। [২]
এছাড়াও যারা হুদায়বিয়া প্রান্তরে বিখ্যাত বাবলা গাছের নিচে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলেন, তাদের আল্লাহর সন্তুষ্টির খোশখবর দেন। ইসলামী দণ্ডবিধি অনুযায়ী সাজাপ্রাপ্ত জনৈক ব্যক্তি যখন তার সাথে সালাত আদায় করেছিল তখন আল্লাহর রাসূল তাকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্তির সুসংবাদ প্রদান করেন। যে-ব্যক্তি সদা-সর্বক্ষণ সূরা ইখলাস পাঠ করত, তিনি তাকে আল্লাহর ভালোবাসা অর্জনের
সুসংবাদ দেন। মোটকথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাইকে কেবল সুসংবাদ আর সুসংবাদই দিয়ে গিয়েছেন। এ কারণে আনন্দ প্রকাশের জন্য তাদের বিশেষ কোনো উপলক্ষের প্রয়োজন পড়ত না।

টিকাঃ
১. সূরা আহযাব, আয়াত: ৪৭
২. সহীহ বুখারী: ৬৯, ৬১২৫; সহীহ মুসলিম: ১৭৩৪, হাদীসটি আনাস ইবনে মালিক রাযিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণিত হয়েছে。
১. সূরা আহযাব, আয়াত : ৪৫
১. সূরা ইউসুফ, আয়াত : ৮৭
১. সূরা হিজর, আয়াত: ৫৬
২. সূরা আলে-ইমরান, আয়াত: ১৩৯
৩. সূরা যুমার, আয়াত: ৫৩
৪. প্রাগুক্ত
১. সহীহ বুখারী: ৯০, ৭০২; সহীহ মুসলিম: ৪৬৬, হাদীসটি আবু মাসউদ রাযিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণিত হয়েছে。
২. সহীহ বুখারী: ৩০০৭, ৩৯৮৩; সহীহ মুসলিম: ২৪৯৪, হাদীসটি আলী রাযিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণিত হয়েছে。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00