📄 বড় জামরায় কঙ্কর নিক্ষেপ
৭৭- 'তারপর তিনি মাঝপথ ধরে চলতে লাগলেন১০৩, যা বড় জামরার কাছ দিয়ে বের হয়ে গেছে।'১০৪ অবশেষে তিনি গাছের সন্নিকটে অবস্থিত জামরায় এসে পৌঁছলেন।
৭৮- অতপর 'সূর্য পূর্ণ আলোকিত হওয়ার পর'১০৫ তিনি বড় জামরাতে সাতটি কঙ্কর নিক্ষেপ করলেন।
৭৯- প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় 'আল্লাহু আকবার' বললেন। প্রত্যেকটি কঙ্কর ছিল বুটের ন্যায়।১০৬
৮০- তিনি তাঁর বাহনে আরোহন অবস্থায় উপত্যকার মধ্যভাগ থেকে কঙ্কর নিক্ষেপ করেন 'আর তিনি'১০৭ বলছিলেন,'
لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ فَإِنِّي لَا أَدْرِي لَعَلَّى لَا أَحُجُ بَعْدَ حَجَّتِي هَذِهِ
'তোমরা তোমাদের হজের বিধি-বিধান শিখে নাও। কারণ আমি জানি না, হয়ত আমি এই হজের পরে আর হজ করতে পারব না।'১০৮
৮১- জাবের রা. বলেন, রাসূলুল্লাহ ﷺ 'তাশরীকের সব দিনেই'১০৯ 'সূর্য হেলে যাওয়ার পরে'১১০ কঙ্কর নিক্ষেপ করলেন১১১।
৮২- 'তিনি আকাবা তথা বড় জামরাতে কঙ্কর নিক্ষেপকালে সুরাকা তাঁর সাথে সাক্ষাত করলেন। অতপর বললেন, ইয়া রাসূলাল্লাহ, এটা কি খাস করে আমাদের জন্য? তিনি বললেন,
''''না, বরং সবসময়ের জন্য। لاَ بَلْ لأَبَدٍ
টিকাঃ
১০১. এই স্থানে আবরাহার হস্তি বাহিনীকে আল্লাহ তা'আলা ধ্বংস করে দিয়েছিলেন। ইবনুল-কায়ি্যম রহ. বলেন, মুহাম্সার মিনা ও মুযদালিফার মাঝখানে অবস্থিত। এটা মিনা বা মুযদালিফার অন্তর্ভুক্ত নয়।
১০২. দারেমী।
১০৩. ইমাম নাববী রহ. বলেন, এ থেকে জানা গেল, আরাফা থেকে ফেরার সময় এ পথে আসা অর্থাৎ এক পথ দিয়ে যাওয়া এবং আরেক পথ দিয়ে ফেরা সুন্নত।
১০৪. নাসাঈ, আবূ দাউদ।
১০৫. মুসনাদে আহমদ, মুসলিম, আবূ দাউদ।
১০৬. ইমাম নাববী রহ. বলেন, পাথরগুলো ছিল শিমের বিচির মতো। সুতরাং এরচেয়ে বড় বা ছোট না হওয়া সুন্নত। তবে এরচেয়ে ছোট বা বড় হলেও তা জায়িজ হবে।
১০৭. নাসাঈ।
১০৮. মুসলিম, আবূ দাউদ, নাসাঈ।
১০৯. মুসনাদে আহমদ।
১১০. মুসলিম।
১১১. যিলহজ মাসের ১১-১২-১৩ তারিখের দিনগুলোকে আইয়্যামে তাশরীক বলা হয়।
📄 পশু যবেহ ও মাথা মুন্ডন
৮৩- অতপর তিনি পশু যবেহের স্থানে গেলেন। তারপর নিজ হাতে তেষট্টিটি 'উট'১১৩ যবেহ করলেন।
৮৪- অতপর আলী রা. কে অবশিষ্টগুলো যবেহ করার দায়িত্ব দিলেন তিনি তাকে নিজের হাদীতে শরীক রাখলেন।
৮৫- এরপর প্রত্যেক যবেহকৃত উট থেকে এক টুকরো করে নিয়ে রান্না করতে নির্দেশ দিলেন। তখন টুকরোগুলো এক পাতিলে রেখে রান্না করা হল। অতপর দুজনে তার শুরবা পান করলেন।১১৪
৮৬- এক বর্ণনায় রয়েছে, 'জাবের রা. বলেন, রাসুলুল্লাহ ﷺ নিজের স্ত্রীদের পক্ষ থেকে একটি গাভি যবেহ করেন।'১১৫
৮৭- অন্য বর্ণনায় এসেছে, 'তিনি সাত জনের পক্ষ থেকে একটি উট যবেহ করেন। আর সাতজনের পক্ষ থেকে একটি গাভি যবেহ করেন। '১১৬ 'অতপর আমরা সাতজন উটে শরীক হলাম। এক লোক রাসূলুল্লাহ ﷺ কে বলল, আপনি কি মনে করেন, গাভিতেও শরীক হওয়া যাবে? তখন তিনি বললেন,
مَا هِيَ إِلَّا مِنَ الْبُدْنِ
গাভিতো উটের (বিধানের) অন্তর্ভুক্ত।১১৭
৮৮- 'জাবের রা. বলেন, আমরা মিনায় তিনদিন উটের গোশত খেয়ে তারপর খাওয়া থেকে বিরত রইলাম। অতপর রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে অনুমতি দিয়ে বললেন,
كُلُوا وَتَزَوَّدُوا
'তোমরা খাও এবং পাথেয় হিসেবে রেখে দাও ১১৮।১১৯ 'জাবের রা. বলেন, অতপর আমরা খেলাম এবং জমা করে রাখলাম।'১২০ 'এভাবে সেগুলো নিয়ে আমরা মদীনায় পৌঁছলাম।'১২১
টিকাঃ
১১২. বুখারী, মুসলিম।
১১৩. ইবন মাজা।
১১৪. এ থেকে জানা গেল, নফল বা ওয়াজিব কুরবানীর গোশত কুরবানীকারী নিজে খেতে করতে পারবেন।
১১৫. মুসলিম।
১১৬. মুসলিম।
১১৭. বুখারী ফিত-তারীখ।
১১৮. মুশরিকরা তাদের যবেহকৃত হাদীর গোশত ভক্ষণ করত না। তারা নিজেদের জন্য তা হারাম মনে করত। মহান আল্লাহ ও তাঁর রাসূল তা খাওয়ার নির্দেশ প্রদানের মাধ্যমে জাহেলী যুগের কুপ্রথার বিলুপ্তি ঘটান।
১১৯. মুসনাদে আহমদ।
১২০. বুখারী, মুসনাদে আহমদ।
১২১. মুসনাদে আহমদ।
📄 ১০ যিলহজের আমলে ধারাবাহিকতা রক্ষা না হলে কোন অসুবিধা নেই
৮৯- জাবের রা. বলেন, রাসূলুল্লাহ ﷺ পশু যবেহ করলেন, 'অতপর মাথা মুন্ডন করলেন।১২২
৯০- 'কুরবানীর দিন মিনায়১২৩ মানুষের (প্রশ্নোত্তরের) জন্য বসলেন। 'সে দিনের'১২৪ আমলগুলোতে 'আগে পরে হয়েছে'১২৫ এমন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,
لا حَرَجَ لَا حَرَجَ
'কোন সমস্যা নেই, কোন সমস্যা নেই'।১২৬
৯১- এক ব্যক্তি এসে বলল, আমি যবেহ করার পূর্বে মাথা মুন্ডন করে ফেলেছি। রাসূলুল্লাহ ﷺ বললেন,
'কোনো সমস্যা নেই।' وَلَا حَرَجَ
৯২- অন্য একজন এসে বলল, 'আমি কঙ্কর নিক্ষেপের পূর্বে মাথা মুন্ডন করে ফেলেছি, তিনি বললেন,
'কোনো সমস্যা নেই। ' وَلَا حَرَجَ
৯৩- তারপর 'আরেক জন এসে বলল, আমি কঙ্কর নিক্ষেপের পূর্বে তাওয়াফ করেছি, তিনি বললেন,
''কোনো সমস্যা নেই। وَلَا حَرَجٍ
৯৪- 'অন্য এক ব্যক্তি এসে বলল, আমি পশু যবেহের আগে তাওয়াফ করেছি। তিনি বললেন,
'যবেহ কর, কোনো সমস্যা নেই। ' اذْبَحْ وَلَا حَرَجٍ
৯৫- তারপর অন্য আরেক ব্যক্তি এসে বলল, 'আমি কঙ্কর নিক্ষেপের পূর্বে কুরবানী করে ফেলেছি। তিনি বললেন,
ارْمِ ، وَلَا حَرَجَ
'নিক্ষেপ কর। কোন সমস্যা নেই।' ১২৯
৯৬- 'অতপর আল্লাহর নবী ﷺ বললেন,
قَدْ نَحَرْتُ هَهُنَا وَمِنَّى كُلُّهَا مَنْحَرُ
'আমি এখানে যবেহ করলাম, আরা মিনা পুরোটাই যবেহের স্থান। '১৩০
৯৭- 'মক্কার প্রতিটি অলিগলি চলার পথ এবং যবেহের স্থান।১১৩১
৯৮- 'অতএব, তোমরা তোমাদের অবস্থানস্থলে থেকে পশু যবেহ কর।' ১৩২
টিকাঃ
১২২. মুসনাদে আহমদ।
১২৩. ইবন মাজা।
১২৪. ইক্স মাজা।
১২৫. ইবন মাজা।
১২৬. অর্থাৎ তোমার যে আমলগুলো বাকি আছে তা আদায় করে নাও। আর যেগুলো করেছো- তাতে যা আগে-পিছে হয়েছে তাতে কোনো অসুবিধে নেই।
১২৭. দারেমী, ইন্ন মাজা।
১২৮. তাহাবী।
১২৯. মুসনাদে আহমদ।
১৩০. মুসনাদে আহমদ।
১৩১. আবূ দাউদ।
১৩২. মুসলিম।
📄 ইয়াউমুন-নহর তথা ১০ তারিখের ভাষণ
৯৯ - জাবের রা. বলেন, 'কুরবানীর দিন আমাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ ﷺ ভাষণ দিলেন। তিনি বললেন,
أَيُّ يَوْمٍ أَعْظَمُ حُرْمَةً ؟ فَقَالُوا : يَوْمُنَا هَذَا
'সম্মানের দিক থেকে কোন্ দিনটি সবচে' বড় ? তাঁরা বললেন, আমাদের এই দিনটি।
قَالَ : أَيُّ شَهْرٍ أَعْظَمُ حُرْمَةً ؟ فَقَالُوا : شَهْرُنَا هَذَا
'তিনি বললেন, কোন্ মাসটি সম্মানের দিক থেকে সবচে' বড় ? তাঁরা বললেন, আমাদের এই মাসটি।
قَالَ : أَيُّ بَلَدٍ أَعْظَمُ حُرْمَةً ؟ فَقَالُوْا : بَلَدُنَا هَذَا
'তিনি বললেন, কোন্ শহরটি সম্মানের দিক থেকে সবচে' বড় ? তাঁরা বললেন, আমাদের এই শহরটি।'
قَالَ : فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ عَلَيْكُمْ حَرَامٍ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا
'তিনি বললেন, নিশ্চয় তোমাদের রক্ত ও তোমাদের সম্পদ আজকের এই দিন, এই শহর, এই মাসের ন্যায় সম্মানিত।'
هَلْ بَلَّغْتُ ؟ قَالُوا : نَعَمْ . قَالَ : اللَّهُمَّ اشْهَدْ .
'আমি কি পৌঁছে দিয়েছি? তাঁরা বললেন, হ্যাঁ। তিনি বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন।১৩৩
টিকাঃ
১৩০. মুসনাদে আহমদ।
১৩৩. মুসনাদে আহমদ।