📘 নবী সাঃ যেভাবে হজ্জ করেছেন > 📄 দুই ওয়াক্ত সালাত একসাথে আদায় ও আরাফায় অবস্থান

📄 দুই ওয়াক্ত সালাত একসাথে আদায় ও আরাফায় অবস্থান


৫৬- 'এরপর বিলাল রা. একবার আযান দিলেন। '৮৬
৫৭- অতপর ইকামত দিলেন। রাসূলুল্লাহ ﷺ (সবাইকে নিয়ে) যোহরের সালাত আদায় করলেন। বিলাল রা. পুনরায় ইকামত দিলেন। রাসূলুল্লাহ ﷺ আসরের সালাতও আদায় করলেন।
৫৮- তিনি উভয় সালাতের মাঝখানে অন্য কোন সালাত আদায় করেননি।
৫৯- অতপর রাসূলুল্লাহ ﷺ 'কাসওয়া নামক উটনীর'৮৭ পিঠে আরোহন করলেন। এভাবে তিনি উকূফের স্থানে এলেন। তাঁর উটনী কসওয়ার পেট পাথরের৮৮ দিকে ফিরিয়ে রাখলেন। যারা পায়ে হেঁটে তাঁর সাথে এসেছিলেন, তিনি তাঁদের সকলকে তাঁর সামনে রাখলেন এবং কিবলামুখী হলেন।৮৯
৬০- সূর্য ডুবে যাওয়া পর্যন্ত তিনি সেখানেই উকূফ করলেন। এমনিভাবে (পশ্চিম আকাশের) হলুদ আভা ফিকে হয়ে গেল এমনকি লালিমাও দূর হয়ে গেল৯০।
৬১- আর তিনি বললেন,
قَدْ وَقَفْتُ هَهُنَا وَعَرَفَةُ كُلُّهَا مَوْقِفٌ
'আমি এখানে উকূফ করলাম; কিন্তু আরাফার পুরো এলাকা উকূফের স্থান।'৯১
৬২- এরপর তিনি উসামা ইন্ন যায়েদ রা. কে তাঁর উটনীর পেছনে বসালেন।

টিকাঃ
৮৬. দারেমী।
৮৭. ইবন মাজা।
৮৮. এ পাথরটি জাবালে রহমতের নিচে বিছানো। জাবালে রহমত অবস্থিত আরাফার মাঝামাঝি স্থানে। ইমাম নাববী রহ. বলেন, এটিই উকূফের মুস্তাহাব স্থান। অনেকে মনে করেন জাবালে রহমতে না ওঠলে উকূফ পূর্ণ হবে না- এটি সঠিক নয়।
৮৯. অন্য হাদীসে এসেছে, তিনি উকূফ করেছেন, উভয় হাত তুলে দু'আ করেছেন। হাজ্জাতুন-নবী : ৭৩ পৃষ্ঠা।
৯০. সূর্যাস্তের পর আরাফা থেকে রাসূলুল্লাহ ﷺ এর প্রস্থান মুশরিকদের আচারের সাথে ভিন্নতা সৃষ্টির লক্ষ্যেই ছিল। কেননা মুশরিকরা সূর্যাস্তের আগেই আরাফা ত্যাগ করতো। রাসূলুল্লাহ ﷺ বলেন, আমাদের আদর্শ তাদের থেকে ভিন্ন।

📘 নবী সাঃ যেভাবে হজ্জ করেছেন > 📄 আরাফা থেকে প্রস্থান

📄 আরাফা থেকে প্রস্থান


৬৮- অতপর রাসূলুল্লাহ ﷺ মুযদালিফার দিকে রওয়ানা হলেন। 'আর তিনি ছিলেন শান্ত-সুস্থির।৯২ তিনি কাসওয়া নামক উষ্ট্রীর লাগাম শক্তভাবে টেনে ধরলেন, এমনকি উষ্ট্রীর মাথা তাঁর হাওদার সাথে ছুঁয়ে যাচ্ছিল। আর তিনি তাঁর ডান হাত দিয়ে ইশারা করে বললেন,
أَيُّهَا النَّاسُ السَّكِينَةَ السَّكِينَةَ
'হে লোকসকল! শান্ত হও শান্ত হও, ধীর-স্থিরভাবে এগিয়ে চল’|
৬৭- যখনই তিনি কোন বালুর টিলায় পৌঁছছিলেন, তখনই তা অতিক্রম করার সুবিধার্থে উষ্ট্রীর রশি ঢিলা করে দিচ্ছিলেন। এমনিভাবে তাতে উঠে তা অতিক্রম করছিলেন।

টিকাঃ
৯১. আবূ দাউদ, নাসাঈ, মুসনাদে আহমদ।
৯২. আবূ দাউদ, নাসাঈ ।

📘 নবী সাঃ যেভাবে হজ্জ করেছেন > 📄 মুযদালিফায় একসাথে দুই সালাত আদায় এবং সেখানে রাত্রি যাপন

📄 মুযদালিফায় একসাথে দুই সালাত আদায় এবং সেখানে রাত্রি যাপন


৬৮- এভাবে তিনি মুযদালিফায় এলেন। অতপর এক আযান ও দুই ইকামতসহ মাগরিব ও ইশার সালাত একসাথে আদায় করলেন এবং এ দুই সালাতের মাঝখানে তিনি কোন তাসবীহ বা নফল সালাত আদায় করলেন না।
৬৯- এরপর রাসূলুল্লাহ ﷺ শুয়ে পড়লেন। এভাবেই সুবহে সাদেক উদিত হল। ফজরের সময় সুস্পষ্ট হওয়ার পর (আওয়াল ওয়াক্তে) আযান ও ইকামতের পর ফজরের সালাত আদায় করলেন।
৭০- অতপর তিনি কাসওয়ায় আরোহন করে মাশ'আরে হারামে এলেন।৯৩ অতপর তিনি তাতে আরোহন করলেন। '৯৪
৭১- এরপর তিনি কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দু'আ করলেন। 'অতপর আল্লাহর প্রশংসা করলেন। '৯৫ তাঁর মহত্ব, শ্রেষ্ঠত্ব ও একত্ববাদের ঘোষণা দিলেন। পূর্ব আকাশ পূর্ণ ফর্সা হওয়া পর্যন্ত তিনি সেখানে উকূফ করলেন।
৭২- 'তিনি বললেন,
قَدْ وَقَفْتُ هَهُنَا وَالْمُزْدَلِفَةُ كُلُّهَا مَوْقِفُ
'আমি এখানে উকূফ করেছি; তবে মুযদালিফার পুরোটাই উকূফের স্থান। '৯৬

টিকাঃ
৯৩. মাশআরে হারাম দ্বারা উদ্দেশ্য 'কুযাহ' নামক স্থান। এটি মুযদালিফার একটি প্রসিদ্ধ পাহাড়। সকল সীরাতবিদ ও মুফাসসিরের মতে, সমগ্র মুযদালিফাকেই মাশআরে হারাম বলে। ইমাম নাববী রহ.।
২৫. আবূ দাউদ।
৯৫. আবূ দাউদ।

📘 নবী সাঃ যেভাবে হজ্জ করেছেন > 📄 জামরায় কঙ্কর নিক্ষেপের উদ্দেশ্যে মুযদালিফা থেকে রওয়ানা

📄 জামরায় কঙ্কর নিক্ষেপের উদ্দেশ্যে মুযদালিফা থেকে রওয়ানা


৭৩- অতপর তিনি সূর্য উঠার পূর্বেই 'মুযদালিফা'৯৭ থেকে মিনার দিকে রওয়ানা হলেন।৯৮ 'আর তিনি ছিলেন শান্ত ও সুস্থির। '৯৯
৭৪- তিনি ফযল ইবন আববাস রা কে নিজের উটনীর পেছনে বসালেন।১০০ আর তিনি ছিলেন সুন্দর চুল ও উজ্জ্বল ফর্সা চেহারার অধিকারী।
৭৫- রাসুলুল্লাহ ﷺ যখন মিনার দিকে রওয়ানা হলেন। তখন তাঁর কাছ দিয়ে কতিপয় মহিলা চলতে লাগল, আর ফযল তাদের দিকে তাকাতেন লাগলেন, রাসূলুল্লাহ ﷺ তাঁর হাত ফযলের চেহারায় রাখলেন। তখন ফযল তার চেহারা অন্য দিকে ফিরিয়ে নিলেন। এরপর রাসূলুল্লাহ ﷺ তাঁর হাত অন্য দিক থেকে সরিয়ে ফযলের চেহারার ওপর আবার রেখে যেদিকে তিনি তাকাচ্ছিলেন সেদিক থেকে তার চেহারা ঘুরিয়ে দিলেন।
৭৬- অবশেষে তিনি মুহাম্সার উপত্যকার মধ্যস্থলে১০১ পৌঁছলে উটের গতি কিছুটা বাড়িয়ে দিলেন এবং বললেন,
''''তোমরা শান্ত ও সুস্থিরভাবে চল।' عَلَيْكُمُ السَّكِينَةُ

টিকাঃ
৯৬. নাসাঈ।
৯৭. বাইহাকী।
৯৮. সূর্যোদয়ের পূর্বে মুযদালিফা থেকে প্রস্থান মুশরিকদের নিয়মের বিপরীত করার লক্ষ্যেই ছিল, কেননা মুশরিকরা মুযদালিফা ত্যাগ করতো সূর্যোদয়ের পর। রাসূল ﷺ বলেছেন, 'আমাদের আদর্শ ওদের থেকে ভিন্ন।'
৯৯. আবূ দাউদ।
১০০. এ হাদীস এবং পূর্বে বর্ণিত ৫৬ নং হাদীস থেকে বুঝা যায় বাহনের পেছনে কাউকে নিতে কোনো অসুবিধা নেই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00