📘 নবী রসূলগনের দাওয়াতী মূলনীতি 📄 i. তাওহীদ, আল্লাহর উপর ঈমান এবং শরীকবিহীন একমাত্র আল্লাহর ইবাদতের দিকে দা‘ওয়াত দান

📄 i. তাওহীদ, আল্লাহর উপর ঈমান এবং শরীকবিহীন একমাত্র আল্লাহর ইবাদতের দিকে দা‘ওয়াত দান


তাওহীদ, আল্লাহর উপর ঈমান এবং শরীকবিহীন একমাত্র আল্লাহর ইবাদতের দিকে দা'ওয়াত দান (الدعوة إلى التوحيد والإيمان بالله وعبادته وحده لا شريك له):

আল্লাহ তা'আলা বলেন: ﴿وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ ﴾ [الأنبياء: 25] 'আর তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি, যার প্রতি আমি এ অহী অবতরণ করিনি যে, 'আমি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই; সুতরাং তোমরা আমার ইবাদত কর' (সূরা আল-আম্বিয়া: ২৫)।

আল্লাহ তা'আলা আরও বলেন: ﴿ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1) اللَّهُ الصَّمَدُ (2) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ (4)﴾ [الإخلاص: 1 - 4] 'বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়। (১) আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। (২) তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। (৩) আর তাঁর কোন সমকক্ষও নেই' (সূরা আল-ইখলাছ: ১-৪)।

আল্লাহ তা'আলা আরও বলেন: ﴿وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ﴾ [النحل: 36] 'আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি এমর্মে যে, তোমরা আল্লাহর ইবাদত কর এবং পরিহার কর ত্বাগূতকে' (সূরা আন-নাহল: ৩৬)।

📘 নবী রসূলগনের দাওয়াতী মূলনীতি 📄 ii. মানুষের সাথে সুন্দর কথা বলা

📄 ii. মানুষের সাথে সুন্দর কথা বলা


মানুষের সাথে সুন্দর কথা বলা (حسن الكلام مع الناس):

আল্লাহ তা'আলা বলেন: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا (70)} ... [الأحزاب: 70] 'হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল' (সূরা আল- আহযাব: ৭০)।

আল্লাহ তা'আলা আরও বলেন: ﴿وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ (83)﴾ [البقرة: 83] 'আর যখন আমি বনী ইসরাঈলের অঙ্গীকার গ্রহণ করলাম যে, তোমরা আল্লাহ ব্যতিত কারো ইবাদত করবে না এবং সদাচার করবে পিতা-মাতা, আত্মীয়- স্বজন, ইয়াতীম ও মিসকীনদের সাথে। আর মানুষকে উত্তম কথা বল, ছালাত কায়েম কর এবং যাকাত প্রদান কর। অতঃপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ব্যতীত তোমরা ফিরে গেলে। আর তোমরা (স্বীকার করে অতঃপর তা থেকে) বিমুখ হও' (সূরা আল-বাক্বারাহ: ৮৩)।

আল্লাহ তা'আলা আরও বলেন: ﴿وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنْزَغُ بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنْسَانِ عَدُوًّا مُبِينًا (53)﴾ [الإسراء: 53] ‘আর আমার বান্দাদেরকে বলো, তারা যেন এমন কথা বলে যা অতি সুন্দর। নিশ্চয় শয়তান তাদের মধ্যে বৈরিতা সৃষ্টি করে; নিশ্চয় শয়তান মানুষের স্পষ্ট শত্রু' (সূরা বনী ইসরাঈল: ৫৩)।

আল্লাহ তা'আলা আরো বলেন: ﴿اذْهَبَا إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَى (43) فَقُولَا لَهُ قَوْلًا لَيْنَا لَعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَى (44)﴾ [طه: 43 – 44] 'তোমরা দু'জন ফির'আউনের নিকট যাও, কেন না সে সীমালঙ্ঘন করেছে। (৪৩) তোমরা তার সাথে নরম কথা বলবে। হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে' (সূরা ত্বহা: ৪৩-৪৪)।

ফন্ট সাইজ
15px
17px