📘 নবী সাঃ প্রীতি ও তার নিদর্শন সমূহ > 📄 নবী ﷺ এর নিকট আযাবের কথা শ্রবণ করে জনৈকা মহিলার নিজ গহনা ত্যাগ

📄 নবী ﷺ এর নিকট আযাবের কথা শ্রবণ করে জনৈকা মহিলার নিজ গহনা ত্যাগ


পুরুষারাই কেবল রাসূলের অনুকরণ করতেন তা নয় বরং মু'মিনাহ মহিলা যাঁরা রাসূলকে ভালবাসতেন তাঁরাও তাঁর আনুগত্য করতেন।

عن عبد الله عمرو رضى الله عنهما قال إن امرأة أنت رسول الله ومعها ابنة لها، وفي يد ابنتها مسكتان (١٠٤) غليظتان من ذهب فقال: أتعطين زكاة هذا ، قالت : لا قال : أيسرك أن يسورك الله بهما يوم القيامة سوارين من نار؟ قال: فخلعهما فألقاهما إلى رسول الله صلى الله عليه وسلم، وقالت: هما الله عز وجل ولرسوله (আবূদাঊদ, সহীহ)
অর্থ, আব্দুল্লাহ বিন আম্র কর্তৃক বর্ণিত, তিনি বলেন, জনৈক মহিলা তার কন্যাকে সঙ্গে নিয়ে রাসূলের কাছে আসে, তার কন্যার হাতে ছিল দুটি সোনার বালা, রাসূল বললেন, তুমি কি এর যাকাত আদায় কর? সে বলল, না, রাসূল বললেন, ঐ দুটি বালার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনের দুটি বালা পরালে তুমি কি তাতে সন্তুষ্ট? বর্ণনাকারী বলেন, (এই কথা শ্রবণ করে) মহিলাটি তার হাত থেকে সে দুটি খুলে রাসূলের নিকটে দিয়ে বলেন, এ দুটি আল্লাহ ও তাঁর রাসূলের জন্য। (আবুদাউদ, সহীহ) (-)
আল্লাহু আকবার! নবী ভক্তা মুমিনা মহিলারাও বালার যাকাত প্রদানের মধ্য দিয়ে তাঁর আনুগত্য সীমাবদ্ধ ছিল না বরং সে দুটি ছেড়ে দেন এবং রাসূলের সামনে দিয়ে দেন।

টিকাঃ
106 বালা, (দেখুন গারীবিল হাদীস, ইবনুল জাওযী, মীম পাঠ, ৩৫৯/২)
107 সহীহ সুনানে আবী দাউদ, কিতাবুয যাকাত, পাঠ, কান্য কি?এবং গয়নার যাকাত, হাদীস সংখ্যা ২৯১/১, ১৩৮২। শায়েখ আল-বানী এটিকে উত্তম বলেছেন (দেখুন, ঐ।

📘 নবী সাঃ প্রীতি ও তার নিদর্শন সমূহ > 📄 রাসূলের আদেশ পালনার্থে গলি রাস্তায় জনৈক পদচারিনীর কাপড় দেওয়াল স্পর্শ

📄 রাসূলের আদেশ পালনার্থে গলি রাস্তায় জনৈক পদচারিনীর কাপড় দেওয়াল স্পর্শ


রাসূলের জন্য মহিলাদের আনুগত্য বিরল, এ ধারণা যেন কেউ না করে।যে ব্যক্তি নিম্নে লিখিত মহিলাদের জীবন চরিত পাঠ করবে সে এটি উপলব্ধি করতে পারবে।

আসুন আমরা ইমাম আবু দাউদের বর্ণিত সেই রকমই একটি ঘটনা শ্রবণ করি:-

عن أبي أسيد الأنصاري رضى الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم وهو خارج من المسجد، فاختلط رجال مع النساء في الطريق ، فقال رسول الله صلى الله عليه وسلم : استأخرن فإنه ليس لكن أن تحققن ( ١٠٨) الطريق، عليكن بحافات الطريق، فكانت المرأة تلتصق بالجدار ان ثوبها يتعلق بالجدار من لصوقها به (আবূদাউদ, সহীহ)
অর্থ, আবু উসায়েদ কর্তৃক বর্ণিত, তিনি রাসূল ﷺ কে বলতে শুনেছেন যে, যখন তিনি মাসজিদ হতে বের হন তখন রাস্তায় পুরুষ-মহিলাকে এক সঙ্গে যেতে দেখেন। অত:পর মহিলাটিকে উদ্দেশ্য করে বলেন, রাস্তার মাঝখান দিয়ে তোমার চলা উচিৎ নয়, তোমাদের রাস্তার পাশে পাশে চলা উচিৎ। এরপর থেকে মহিলারা এমন ভাবে পথ চলত যে তাদের কাপড় দেওয়ালে লেগে যেত। (আবু দাউদ, সহীহ)(-)

চতুর্থ নিদর্শনের আলোচনা শুরু করার পূর্বে আমরা নিজেদের বিচার করে দেখি যে, আমরা কি সে যুগের মহিলা-পুরুষের ন্যায় রাসূলের আনুগত্য করি? আমাদের মধ্যে কি অনেকে রাসূলের সুন্নতকে হত্যা করে দিনের সূচনা করে না?(-) আমাদের মধ্যে অনেক নাম ধারী মুসলিম মহিলা বাজারে ও অনুষ্ঠানে গিয়ে রাসূলের বিরোধিতা করে না? আমাদের মধ্যে এমন কিছু পুরুষ-মহিলা নেই কি? তারা যখন অন্য পরিবেশে যায় তখন তাদেরকে মুসলিম না ইয়াহুদী-খৃষ্টান বলে চিনা যায় না?

টিকাঃ
108 মাঝ পথে চলা (দেখুন, বিদায়াহ ফী-গারীবিল হাদীস অল-আসার, ধাতু, (حقق) ৪১৫/১
109 সহীহ সুনানে আবী দাউদ, কিতাবুল আদাব, পাঠ, রাস্তায় মহিলাদের পুরুষের সাথে চলা, হাদীস সংখ্যা ১৮১/৩,৪৩৯২।
110 অর্থাৎ দাঁড়ি চাঁচা।

📘 নবী সাঃ প্রীতি ও তার নিদর্শন সমূহ > 📄 তাঁর সুন্নতের সাহায্য ও দ্বীনের প্রতিরক্ষা

📄 তাঁর সুন্নতের সাহায্য ও দ্বীনের প্রতিরক্ষা


চতুর্থ অধ্যায়

চতুর্থ নিদর্শন

তাঁর সুন্নতের সাহায্য ও দ্বীনের প্রতিরক্ষা

এ কথা খুবই স্পষ্ট যে প্রেমিক নিজ শক্তি, জান-মাল ঐ পথেই বা উদ্দেশ্যে খরচ করে যে পথে তার প্রিয় ব্যক্তি খরচ করেছে। আল্লাহ তাঁর নবীকে শক্তি, সম্পদ যা দান করেছিলেন তার সব কিছুই মানুষকে অন্ধকার থেকে আলো, সৃষ্টির পূজা থেকে স্রষ্টার উপাসনার দিকে আনার জন্য খরচ করেছেন, আল্লাহর কালেমাকে প্রকাশ ও বিজয়ী, কাফেরদের কালেমাকে পরাস্ত করার জন্য যথাযথ জিহাদ ও লড়াই করেছেন যাতে ফিতনা বন্ধ হয় এবং আল্লাহর দ্বীন সম্পূর্ণ বিজয়ী হয়। যাঁরা রাসূলকে ভালবাসেন তাঁরা তাঁর প্রদর্শিত পথের অনুসরণ করেন। এবং পরিপূর্ণ ভাবে তাঁর চরিত্রে চরিত্রবান হন। আল্লাহর শত কোটি প্রশংসা আজও তারা নিজেদের শক্তি, জান-মাল ঐ উদ্দেশ্যে খরচ করছেন, যাতে তাদের প্রিয় নবী সম্পদ, সময় ও জীবন দান করেছেন। এ কথার প্রমাণে ঐ সকল সৎ ব্যক্তিদের কিছু নমুনা নিম্নে উল্লেখ করছি।

📘 নবী সাঃ প্রীতি ও তার নিদর্শন সমূহ > 📄 আল্লাহর পথে জীবন দান ও অন্যদেরকেও তার জন্য আহবান

📄 আল্লাহর পথে জীবন দান ও অন্যদেরকেও তার জন্য আহবান


উহুদের যুদ্ধে মুসলিমদের অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, এ কথা যেমন ইতি পূর্বে উল্লেখিত হয়েছে, ঐ যুদ্ধে লোকদের মাঝে মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়ে যে রাসূল নিহত হয়েছেন, এই সংবাদে প্রভাবিত হয়ে কতিপয় সাহাবা অস্ত্র ত্যাগ করে বসে যান, অত:পর আনাস বিন নাযর তাদের নিকট এসে বলেন, কে আপনাদেরকে বসিয়ে দিয়েছে? তাঁরা বললেন, রাসূল নিহত হয়েছেন, আনাস বিন নাযর বলেন, রাসূলের মৃত্যুর পর আপনারা বেঁচে থেকে কি করবেন! উঠুন এবং মৃত্যু বরণ করুন সেই পথে যে পথে রাসূল ﷺ মৃত্যু বরণ করেছেন। (-) আল্লাহর কালেমাহকে বিজয়ী ও দ্বীনের প্রতিরক্ষার জন্য তিনি কি ভাবে জীবন দান করেছেন?

عن أنس رضي الله عنه قال : فلما كان يوم أحد وانكشف المسلمون (۱۱۱) قال (أنس بن النضر رضي الله عنه): اللهم إني اعتذر إليك مما صنع هولاء - يعني أصحابه و أبرأ إليك مما صنع هولاء- يعني المشركون - ثم تقدم فاستقبله ابن معاذ- رضى الله عنه - فقال : يا سعد بن معاذ الجنة سعد ورب النضر إني أجد ريحها من دون أحد . قال سعد رضى الله عنه فما استطعت يارسول الله ما صنع ، قال أنس رضى الله عنه فوجدنا به بضعا وثمانين ضربة بالسيف أو طعنة برمح أو رمية بسهم ، و وجدناه قد قتل ومثل (۱۱۳) به المشركون، فما عرفه أحد إلا أخته ببنانه. قال أنس رضى الله كنا نرى أو نظن أن هذه الآية نزلت فيه وفي أشباهه" من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه إلى آخر الآية (البخاري كتاب الجهاد)
অথ, 'আনাস কর্তৃক বর্ণিত, তিনি বলেন, উহুদের যুদ্ধে মুসলিমরা যখন পিছিয়ে যায় তখন (আনাস বিন নাযর) বললেন, হে আল্লাহ! এরা অর্থাৎ সাহাবারা যা করেছেন তার জন্য আমি আপনার কাছে দোষ মুক্ত হতে চাচ্ছি, আর মুশরিকরা যা করেছে তা থেকে সম্পর্ক ছেদ করছি。

অতঃপর তিনি সামনে এগিয়ে যান এবং সাদ বিন মুয়াযের সাথে সাক্ষাৎ হয়, অতঃপর বললেন, হে সাদ, নাযরের রবের কসম! জান্নাত, ওহুদ পাহাড়ের ঐ দিক থেকে আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি। সাদ বিন মুয়ায বলেন, হে আল্লাহর রাসূল, তিনি (আনাস বিন নাযর) যা করেছেন আমি তা করতে পারিনি। হাদীস বর্ণনাকারী আনাস বলেন, আমরা তাঁর শরীরে আশির অধিক তলোয়ারের আঘাত অথবা বর্শার অথবা তীরের আঘাত দেখতে পেয়েছি। তাঁকে আমরা মৃতাবস্থায় দেখতে পেয়েছি, মুশরিকরা তখন তাঁকে তাঁর নাক-কান কেটে মুড়ো বানিয়ে দিয়েছে, কেবল তাঁর বোন তাঁর আঙ্গুল দেখে চিনতে পারে, আর কেউ চিনতে সক্ষম হয়নি। আনাস বলেন, আমরা মনে করি নিম্ন লিখিত আয়াতটি : من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه. (অর্থাৎ কতিপয় মুমিন ব্যক্তি আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছিল তা সত্য প্রমাণ করেছেন) তাঁর এবং ঐধরণের সাহাবীদের ঘটনাকে কেন্দ্র করে অবর্তীণ হয়েছে। (বুখারী) ()

টিকাঃ
১১১ দেখুন সিরাতে ইবনে হিশাম, ৩০/৩, এবং আসসিরাতুন নাবাবীয়াহ, ইবনে হিব্বান আল- বাসতী পৃ: ২২৫, অয়া জাওয়ামেউস্ সিরাহ পৃ: ১৬২।
১১২ অন্য বর্ণনায় “ইনহাযামাননাস” শব্দ এসেছে। (দেখুন ফাতহুলবারী ২২৬)
১১৩ নাক, কান কাটা ইত্যাদি। (দেখুন ঐ।)
114 সহীহ বুখারী, কিতাবুল জিহাদ, পাঠ, আল্লাহর বানী, ) من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ) হাদীস সংখ্যা ২১/৬,২৮০৫।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00