📄 জান্নাতে রাসূলের সঙ্গী হওয়ার জন্য রাবী ﷺ এর আবেদন
আরো একজন প্রকৃত নবী প্রেমী রাবীআ, বিন কাআ, ব আল-আসলামীকে আবেদন করার সুযোগ দেয়া হলে তাঁর আবেদন কি ছিল? ইমাম মুসলিম তার আবেদনের কথা তাঁর ভাষায় এভাবে বর্ণনা করেন: كنت أبيت مع رسول الله صلى الله عليه سلم فآتيته بوضوئه وحاجته، فقال لي: سل، فقلت: أسألك مرافقتك في الجنة، قال أو غير ذلك؟ قلت: هو ذاك، قال: فأعني على نفسك بكثرة السجود (مسلم) অর্থ, আমি রাসূলের নিকটে রাত কাটাতাম। (একদিন) তার নিকট ওযুর পানি এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে উপস্থিত হই, অত:পর আমাকে বলেন, তুমি কিছু চাও, আমি বল্লাম, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই, তিনি বলেন, এছাড়া আর কিছু? আমি বল্লাম, এটাই, তিনি বলেন, (এই আশা পূরণের জন্য) বেশী বেশী সিজদাহ করে আমাকে সহযোগিতা কর। ()(মুসলিম)
আল্লাহু আব্বার! প্রকৃত নবী প্রেমী কিছু চাওয়ার সুযোগ পাওয়ার সাথে সাথে বিনা দ্বিধায় জান্নাতে রাসূলের সঙ্গী হওয়ার দাবী করেন, দ্বিতীয়বার সুযোগ দেয়া হলে একই চাহিদার পুনরাবৃত্তি করেন, অন্য কোন কিছু চাওয়ার কথা তার চিন্তায় আসেনি।
টিকাঃ
47 সহীহ মুসলিম, কিতাবুস্সালাহ, পাঠ, সিজদার ফযীলত ও তার জন্য উৎসাহ প্রদান, হাদীস সংখ্যা ৩৫৩/১,৪৮৯।
📄 আনসারগণের উট-ছাগলের উপর রাসূল ﷺ এর সাহচর্যের অগ্রাধিকার
অন্য জিনিসের উপর রাসূলের সঙ্গ ও সাহচর্যের গ্রহণ করার ক্ষেত্রে কেবল রাবীআ, বিন কাআব, ও আল-আসলামী একা নন। বরং রাসূল ﷺ এর অন্যান্য সাহাবাগণের অবস্থাও এই রূপ ছিল। হুনাইনের যুদ্ধে রাসূল ﷺ আনসারগণের সম্বন্ধে প্রশ্ন রাখেন, তোমরা কি উট, ছাগল নিয়ে তোমাদের শহর মদিনায় প্রত্যাবর্তন করতে চাও? না কি রাসূল ﷺ কে নিয়ে তোমাদের শহর মদিনায় যেতে চাও? তাঁরা সকলে বিনা দ্বিধায় উট, ছাগলের উপর তাঁর সঙ্গ ও সাহচর্যের অধিকার দেন। হাদিস এবং সীরাত গ্রন্থে এ ঘটনা বিস্তারিত ভাবে আলোচিত হয়েছে। ইমাম বুখারী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আসেমের সনদে এটি বর্ণনা করেছেন।
“আল্লাহ তা’আলা যখন হুনাইনের যুদ্ধে নিজ রাসূলকে গনীমতের মাল প্রদান করেন তখন তিনি সেগুলো এ মানুষের (নব মুসলিমের) মাঝে এজন্য বন্টন করেন যাতে তারা ইসলামের উপর দৃঢ় থাকে, তা থেকে আন্সারগণকে কিছু দেননি। আন্সারদের মনে একথা জাগতে পারে যে, তিনি আমাদেরকে কিছু দিলেন না, এই জন্য তিনি আন্সারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আন্সারগণ, আমি তোমাদেরকে সরল পথ ব্যতীত বিপথগামী পাইনি। আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে হিদায়াত করেন, তোমরা বিছিন্ন ছিলে আমার মাধ্যমে তোমাদেরকে একত্রিত করেন, তোমরা দরিদ্র ছিলে আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে ধনী করেন। রাসূল যা বলছিলেন তার উত্তরে আন্সারগণ বলছিলেন, আল্লাহ তাআলা ও তাঁর রাসূল অতি দয়াবান। রাসূল তাদেরকে বলেন, তোমরা যদি চাও তাহলে বলতে পার আপনিও তো আমাদের নিকটে (মক্কা থেকে মদীনায়) ঐ একই অবস্থায় এসেছিলেন।(-) (এর পর তিনি বলেন,) তোমরা কি এতে সন্তুষ্ট নও যে, অন্য মানুষেরা ছাগল, উট নিয়ে বাড়ী ফিরুক আর তোমরা নবী ﷺ কে নিয়ে নিজ গৃহে প্রত্যাবর্তন কর? (-) যদি হিজরত না হত তাহলে আমি আনসারদের মধ্যে গণ্য হতাম। মানুষ যে স্থানের দিকে মুখ করুক না কেন আমি আনসারগণের স্থানের দিকেই যাব। তারা আমার শেয়ার (নিকটের) (-) আর অন্যরা (দেসার) দূরের। আমার পরে তোমরা নিজেদেরকে ‘উসরাতান’ (~) (একাধী) মনে করবে। সুতরাং হুজুগে কাওসারের নিকট আমার সঙ্গে সাক্ষাৎকরা পর্যন্ত ধৈর্য ধারণ কর।” আবু সাঈদ খুদরী হাদীসে এ শব্দ রয়েছেঃ اللهم ارحم الأنصار وأبناء الأنصار وأبناء أبناء الأنصار অর্থাৎ, হে আল্লাহ আপনি আনসার, তাদের সন্তানদের এবং তাদের সন্তানদের সন্তানদের উপর রহম কর। (ফাতহুল বারী৮/৫০)
قال: فبكى القوم حتى أخضلوا لحاهم، وقالوا: رضينا برسول الله صلى الله عليه وسلم قسما وحظا" (البخاري) অর্থাৎ, আবু সাঈদ বলেন, অত:পর লোকেরা এমন কান্না করে যে, তাদের অশ্রুতে দাড়ি ভিজে যায় এবং বলে, রাসূলকে আমাদের ভাগে পেয়ে আমরা সন্তুষ্ট। (বুখারী)(-)
ইমাম ইবনে কাইয়েম বলেন, রাসূল যখন আনসারগণের সামনে মাল বণ্টনের রহস্য বর্ণনা করেন তখন তারা তাঁর আনুগত্যের দিকে ফিরে আসেন, তারা বুঝে নেন যে সব চেয়ে বৃহৎ নিয়ামত হচ্ছে নবীকে নিয়ে নিজ এলাকায় ফিরা। তারা নবীজীর জীবন-মরণ উভয় অবস্থায় বৃহৎ সম্পদ হাতে পেয়ে ছাগল, উট, দাস-দাসীর কথা ভুলে যান। (ফাতহুল বারী৮/৫২) (-)
টিকাঃ
৪৮ আবু সাঈদের হাদীসে রয়েছ যে তাঁরা বলেন, আমরা আর কি উত্তর দিব আল্লাহ ও তাঁর রাসূলের দয়া ও মেহের বানী। (ফাতহুলবারী হতে গৃহীত ৫০/৮)
৪৯ আনাস এর হাদীসে রয়েছে যা ইমাম আহমাদ বর্ণনা করেছেন: তোমরাও তো একথা বলতে পারতে যে আপনিও তো আমাদের কাছে ভীতাবস্থায় এসেছিলেন আপনাকে নিরাপত্তা দিয়েছি, বিতাড়িত হয়েছিলেন আমরা স্থান দিয়েছি, দুর্বল ছিলেন অসহায় ছিলেন আমরা সাহায্য করেছি। অতঃপর তারা প্রত্যুত্তরে বলেন, আল্লাহ ও তাঁর রাসুল আমাদের প্রতি দয়া (সন্তুষ্ট)। ইবনে হাজর এর সানাদকে সহীহ বলেছেন।
51 “শেয়ার” ঐ কাপড় যা শরীরের চামড়ার সাথে লেগে থাকে। “দেসার” অর্থাৎ হালকা কাপড় যা তার উপর থাকে। ঐ শব্দ আনসারদের নিকটতম বুঝানোর জন্য তিনি ব্যবহার করেছেন, এবং তাঁরা তাঁর খুব খাস ও একাধারে গোপনের একমাত্র বৃত্তান্তে চেয়েছেন।
52 “উসরাতান” শরীকের অংশে থেকে আলাদা হওয়া এবং তাতে কাউকে শরিক না করা।
53 সহীহ বুখারী, কিতাবুল মাগাযী, পাঠঃ গাওয়াতুতু তাহাক্বীক্ব কী শওআল সনাতা সামান, হাদীস নং ৪৪৭৬, ৪৩০৩
ফাতহুলবারী থেকে গৃহীত: ৫২/৮। ঐ।
📄 উমার ফারুকের রাসূল ﷺ এর পাশে কবরস্থ হওয়ার আশা
রাসূল ﷺ এর প্রকৃত প্রেমী আমীরুল মুমিনীন উমার এই দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় নিচ্ছেন, এ সময় তাঁর সব চেয়ে বড় আশা হচ্ছে রাসূলের পার্শ্বে কবরস্থ হওয়া। এটি ইমাম বুখারী এ ভাবে বর্ণনা করেন:
عن عمرو ميمون الأودى قال: رأيت عمر بن الخطاب رضی الله عنه،،،،،، قال: يا عبد الله بن عمر ،،،،، انطلق إلى عائشة أم المؤمنين رضى الله عنها فقل: يقرأ عمر بن الخطاب عليك السلام ولا تقل " أمير المؤمين" فإني لست اليوم للمؤمنين أميرا، وقل يستأذن عمر بن الخطاب أن يدفن مع صاحبيه فسلم واستأذن ثم دخل عليها فوجدها قاعدة تبكى فقال : يقرأ عليك السلام عمر بن الخطاب ويستأذن أن يدفن مع صاحبيه فقالت: كنت أريده لنفسي ولا وثرته به اليوم على نفسي. فلما أقبل قيل هذا عبد الله بن عمر قد جاء، قال: ارفعوني فأسنده رجل إليه. فقال : ما لديك؟ قال الذي تحب يا أمير المؤمنين، أذنت قال الحمد الله ، قال : ما كان من شئ أهم إلى من ذلك ، فإذا أنا قضيت فاحملوني ثم سلم فقل: يستأذن عمر بن الخطاب ، فإن أذنت لي فادخلوني وإن ردتني ردوني إلى مقابر المسلمين،،،،، (البخاري)
অর্থ, আম্র বিন মাইমুন কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি উমার কে বলতে দেখেছি, তিনি আব্দুল্লাহ বিন উমারকে বলেন, তুমি মু, মিনীন জননী আয়েশা (رضی الله عها( এর নিকটে গিয়ে বল, উমার আপনাকে সালাম দিয়েছেন এবং আমীরুল মুমিনীন বল না, কারণ আমি আজ মুমিনীনদের আমীর নই। বল, তিনি নিজ সঙ্গীদ্বয়ের পার্শ্বে কবরস্থ হওয়ার জন্য আপনার অনুমতি কামনা করছেন। আব্দুল্লাহ বিন উমার তাঁর উপর সালাম দিয়ে অনুমতি চেয়ে (আয়েশার কাছে) যান, তখন তিনি বসে বসে কান্না করছিলেন। তিনি তাঁকে বলেন, উমার বিন খাত্তাব আপনাকে সালাম দিয়েছেন এবং তাঁর সঙ্গীদ্বয়ের নিকট দাফন হওয়ার জন্য অনুমতি চাচ্ছেন, প্রত্যুত্তরে তিনি বলেন, এ স্থানটি আমি নিজের জন্য রেখেছিলাম, কিন্তু আজ আমি তাঁকে নিজের উপর অগ্রাধিকার দিচ্ছি। তিনি যখন ফিরে আসেন তখন বলা হয় এই তো আব্দুল্লাহ বিন উমার ফিরে এসেছেন। অত:পর তিনি (উমার) বলেন, আমাকে উঠাও জনৈক ব্যক্তি তাঁকে নিজের উপর হেলান দিয়ে বসান, এরপর বলেন, তোমার কাছে কি (সংবাদ) আছে? তিনি বলেন, তিনি (আয়েশা) আপনার জন্য অনুমতি দিয়েছেন, উমার আল-হামদুল্লিল্লাহ বলার পর বলেন, ঐ স্থানটির চেয়ে আমার নিকট আর কিছু গুরুত্বপূর্ণ ছিল না, আমি যখন মৃত্যু বরণ করব তখন আমাকে তাঁর (আয়েশার) কাছে নিয়ে যাবে এবং অনুমতি চাবে যদি অনুমতি দেন তাহলে আমাকে সেখানে দাফন করবে নচেৎ মুসলিমদের কবরস্থানে দাফন করবে (বুখারী)(-)
টিকাঃ
56 সহীহ বুখারী কিতাবু ফাযায়েলিস সাহাবা, পাঠ, কিসসাতুল বাইয়ে অল ইত্তেফাক আলা উসমান অয়া ফীহে মাকতালু উমার বিন খাত্তাব হাদীস সংখ্যা ৬১-৬০/৭,৩৭০০।
📄 রাসূল ﷺ এর মৃত্যুর সময় জানতে আবু বাকর ﷺ এর কান্না
জনাব রাসূল খুতবা দিচ্ছেন, তাঁর প্রকৃত প্রেমী আবু বাক্স খুতবার ইশারা-ইঙ্গিত থেকে বুঝে নিচ্ছেন যে, তাঁর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তাঁর চক্ষু দিয়ে আপনা আপনি অশ্রু নির্গত হচ্ছে। ইমাম বুখারী এটি আবু সাঈদ খুদরীর সানাদে বিস্তারিত ভাবে বর্ণনা করেন:
خطب رسول الله صلى الله عليه وسلم الناس وقال: إن الله خير عبدا بين الدنيا وبين ما عنده، فاختار ذلك العبد ما عند الله قال : فبكى أبو بكر رضى الله عنه، فعجبنا لبكائه أن يخبر رسول الله صلى الله عليه وسلم عن عبد خير، فكان رسول الله صلى الله عليه وسلم هو المخير، وكان أبوبكر رضي الله عنه أعلمنا (البخاري)
অর্থ, রাসূল খুতবায় বলেন, আল্লাহ এক বান্দাকে দুনিয়া ও আল্লাহর নিকট যা আছে তার মধ্যে একটিকে গ্রহণ করার এখতিয়ার দেন, কিন্তু ঐ বান্দা আল্লাহর কাছে যা আছে তা গ্রহণ করেন। আবু সাঈদ বলেন, (একথা শুনে ) আবু বাকর কান্না করতে আরম্ভ করেন। আমরা তাঁর কান্নায় অবাক হই যে, রাসূল জনৈক বান্দার জন্য বল্লেন যে, দুটি জিনিসের মধ্যে একটিকে গ্রহণ করার এখতিয়ার দেয়া হয়েছে। (এ কথায় তিনি কান্না করছেন কেন?) আসল কথা হলো, যাকে এখতিয়ার দেয়া হয়েছে তিনি হচ্ছেন রাসূল। আবু বাকর রাসূল এর কথাকে আমাদের মধ্যে সব চেয়ে গভীর ভাবে বুঝেছিলেন।(বুখারী) মুআবিয়া বিন আবী সুফিয়ানের বর্ণিত হাদীসে এরূপ এসেছে: فلم يلقنها إلا أبو بكر رضى الله عنه فبكى، فقال نفيدك بآبائنا وأمهاتنا وأبنائنا.
অর্থাৎ, আবু বাক্রؓ ছাড়া আর কেউ রাসূলের কথা বুঝেনি। তাঁর কথার গভীরে পৌঁছে তিনি কান্না করেন এবং বলেন, আমরা আমাদের পিতা-মাতা এবং সন্তানদেরকে আপনার জন্য কুরবানী করছি। (মাজমাউয যাওয়ায়েদ ওয়া মাম্বাউল ফাওয়ায়েদ ৯/৪৩) ()
টিকাঃ
57 সহীহ বুখারী, কিতাবু ফাযায়েলিস সাহাবাহ, পাঠ, নবীজীর কাউল "সকল দরজা বন্ধ কর কেবল আবুবাকরের দরজা খোলা রাখ, হাদীস সংখ্যা ১২/৭, ৩৬৫৪।
58 দেখুন মাজমাউয যাওয়ায়েদ ওয়া মাম্বাউল ফাওয়ায়েদ, কিতাবুল মানাকেব, পাঠ, আবু বাকরের সম্পর্কে যা বর্ণিত হয়েছে, ৪২/৯ হাফেয আল-হাইসেমী বলেন, এ হাদীসের বর্ণনা সূত্রকে উত্তম, ঐ।