📘 নবী সাঃ প্রীতি ও তার নিদর্শন সমূহ > 📄 রাসূল ﷺ এর প্রতি ভালবাসা সমস্ত সৃষ্টির চেয়ে অধিক হওয়া অপরিহার্য

📄 রাসূল ﷺ এর প্রতি ভালবাসা সমস্ত সৃষ্টির চেয়ে অধিক হওয়া অপরিহার্য


প্রথম অধ্যায়

রাসূল ﷺ এর প্রীতি সমস্ত সৃষ্টির চেয়ে বেশী অপরিহার্য

রাসূল ﷺ এর প্রতি ভালবাসা ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। কুরআন-সুন্নাহর দৃষ্টিতে প্রতিটি ব্যক্তির অন্তরে রাসূলের প্রতি ভালবাসা নিজ পিতা-মাতা, 'পরিবার, সন্তান, সম্পদ এবং দুনিয়ার সকল বস্তুর চেয়েও অধিক হওয়া বাঞ্ছনীয়। যার অন্তরে রাসূলের ভালবাসা নেই সে আল্লাহর আযাবের হকদার। দুনিয়া অথবা আখেরাতে অথবা দুনিয়া ও আখেরাতে উভয় স্থানে তার উপর আযাব অবর্তীণ হওয়ার ধমক রয়েছে।

📘 নবী সাঃ প্রীতি ও তার নিদর্শন সমূহ > 📄 নিজ জীবনের চেয়ে রাসূল ﷺ কে ভালবাসা আবশ্যক

📄 নিজ জীবনের চেয়ে রাসূল ﷺ কে ভালবাসা আবশ্যক


নিজ জীবনের চেয়ে রাসূল ﷺ কে ভালবাসা আবশ্যক

এ সর্ম্পকে নিম্ন লিখিত হাদীস:
عن عبد الله بن هشام رضى الله عنه قال : كنا مع النبي صلى الله عليه وسلم وهو أخذ بيد عمر بن الخطاب رضى الله عنهما فقال له عمر رضى الله عنه يارسول الله لأنت أحب إلى من كل شيء إلا من نفسي، فقال النبي صلى الله عليه وسلم لا ، والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك، فقال له عمر فإنه الآن والله لأنت أحب إلى من نفسي فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر
)البخاري( অর্থ, আব্দুল্লাহ বিন হিশাম কর্তৃক বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূল ﷺ এর সঙ্গে ছিলাম, তিনি উমার এর হাত ধরে ছিলেন ইতি অবসরে উমার বল্লেন, হে আল্লাহর রাসুল আমার জীবন ব্যতীত সকল বস্তুর চেয়ে আপনি অবশ্য আমার নিকট প্রিয়। রাসূল ﷺ বল্লেন না, ঐ সত্তার কসম যাঁর হস্তে আমার জীবন আছে, যতক্ষণ না আমি তোমার জীবন থেকেও প্রিয় হব ততক্ষণ তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। উমার বলেন, নিশ্চয় এখন আপনি আমার জীবন থেকে অধিক প্রিয়, তিনি বলেন, এখন হয়েছে হে উমার। (¹ (বুখারী)
"لا والذي نفسي بيده ! حتى أكون أحب إليك من نفسك"
“ঐ সত্তার কসম! যাঁর হস্তে আমার জীবন আছে, যতক্ষণ না আমি তোমার জীবনের চেয়ে তোমার নিকট অধিক প্রিয় হব” এ অংশের ব্যাখ্যায় আল্লামাহ আইনী বলেন, "তোমার ঈমান ততক্ষণ পরিপূর্ণ হবে না যতক্ষণ আমি তোমার জীবনের চেয়েও অধিক প্রিয় হব।"(²) “الآن ياعمر” এ অংশের ব্যাখ্যায় তিনি বলেন," এখন তোমার ঈমান পরিপূর্ণ হল হে উমার। এ হাদীসে অন্য কথা ব্যতীত একটি কথা অনুধাবন করা উচিৎ যে, রাসূল সত্যবাদী ও আমানতদার হয়েও কসম করে বলেন, ঈমানের পূর্ণতার জন্য মুমিনকে নিজেদের জীবনের চেয়েও তাঁকে ভালবাসা অবশ্য কর্তব্য। অথচ তিনি সত্য ও সততার এমন অধিকারী যে তিনি কসম খান চাহে না, খান তাঁর সমস্ত কথা সত্য এবং সন্দেহ মুক্ত। এরপরও তিনি যদি কোন কথা কসম খেয়ে বলেন তবে সেটি কত সুনিশ্চিত? কেননা কসম কথাকে দৃঢ় করে এটি আমরা সকলে জানি。

টিকাঃ
¹ সহীহ বুখারী, কিতাবুল ঈমান অয়া ননুযুর পাঠ, নবী এর কসম কেমন ছিল, হাদীস সংখ্যা ১১/৫২৩, ৬৬২৩।
² উমদাতুল কারী, ২৩/১৬৯

📘 নবী সাঃ প্রীতি ও তার নিদর্শন সমূহ > 📄 নবী প্রীতি নিজ পিতা-মাতা, সন্তানাদির চেয়েও অধিক অপরিহার্যতা

📄 নবী প্রীতি নিজ পিতা-মাতা, সন্তানাদির চেয়েও অধিক অপরিহার্যতা


সকল মুসলিমের জন্য তাঁর পিতা-মাতা, সন্তানাদির চেয়েও নবীজীকে ভালবাসা বাঞ্ছনীয়। এর প্রমাণে নিম্ন লিখিত হাদীস:
عن أبي هريرة رضى الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : فوالذي بيده نفسي لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. (البخاري)
অর্থ আবু হুরাইরাহ কর্তৃক বর্ণিত, রাসূল বলেছেন ঐ সত্তার কসম যাঁর হস্তে আমার জীবন আছে ,তোমারদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা সন্তানদের চেয়ে অধিক প্রিয় হব। (বুখারী)

এই হদীসে মুহাদ্দিসগণ প্রশ্ন তুলেছেন যে, তাতে কেবল পিতার কথা উল্লেখিত হয়েছে, মায়ের কথা উল্লেখিত হয়নি।

হাফেয ইবনে হাজর এ প্রশ্নের উত্তরে বলেন, যার বাচ্চা আছে তাকেই যদি “ওয়ালেদ” বলা হয়ে থাকে তাহলে “ওয়ালেদ” শব্দ দ্বারা পিতা-মাতা উভয়কে বুঝাবে, অথবা উক্ত প্রশ্নের উত্তরে এও বলা যেতে পারে যে, পিতা-মাতার মধ্যে কোন একজনকে উল্লেখ করা হলে অপরজন এমনিই অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন বিপরীত দুটি বস্তুর মধ্যে একটি উল্লেখ করা হলে অপরটি এমনিই এসে যায়। এই উত্তরের আলোকে বুঝে নিতে হবে যে, “ওয়ালেদ” (পিতা) শব্দটি উদাহরণ স্বরূপ বলা হয়েছে। যার উদ্দেশ্য হল চরম নিকটাত্মীয়। সুতরাং রাসূল ﷺ এর বাণীর অর্থ হল যে, তিনি যেন নিকটতম আত্মীয় চেয়েও মু’মিনদের নিকট প্রিয় হন। (³)

টিকাঃ
³ সহীহ বুখারী, কিতাবুল ঈমান, পাঠ, রাসূলের ভালবাসা ঈমানের অঙ্গ, হাদীস সংখ্যা ১/৫৮.১৪।

📘 নবী সাঃ প্রীতি ও তার নিদর্শন সমূহ > 📄 পরিবার ও সম্পদের চেয়েও নবী প্রীতির অপরিহার্যতা

📄 পরিবার ও সম্পদের চেয়েও নবী প্রীতির অপরিহার্যতা


পরিবার, ধন-সম্পদ এবং পৃথিবীর সকল মানুষের চেয়েও যেন নবী ﷺ মুমিনদের নিকট প্রিয় হন, এটি সকল মুমিনের জন্য বাঞ্ছনীয়, নিম্ন লিখিত হাদীস এ অর্থের ইঙ্গিত বহন করে।

عن أنس رضى الله قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن عبد حتى أكون أحب إليه من أهله وماله والناس أجمعين. (مسلم) অর্থ, আনাস কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন ততক্ষণ পর্যন্ত কোন বান্দা মুমিন হতে পারে না যতক্ষণ না আমি তার পরিবার- পরিজন, ধন-সম্পদ এবং সকল মানুষের চেয়ে তার নিকট প্রিয় হব। (মুসলিম)

টিকাঃ
* ফাতহুল বারী/৫৯/১।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00