📘 নিজে বাঁচুন পরিবার বাঁচান > 📄 ফরয আদায়ে বাধ্য ও অভ্যস্ত করা

📄 ফরয আদায়ে বাধ্য ও অভ্যস্ত করা


বহু মানুষ তার কঠিন ইলম তার অন্তরের রোগ নির্ণয় ও তা প্রতিকারের প্রতি মনোনিবেশ করা থেকে বিরত রেখেছে; বিমুখ করে রেখেছে, ভুলিয়ে রেখেছে। অথচ মানুষের অন্তরে মরিচা পড়ে; আর সে মরিচা দূর করা ও পরিষ্কার করার মাধ্যম হচ্ছে আল্লাহ ﷺ-র যিকির।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- আমাদের পরিবারকে তালিম ও শিক্ষাদানের এ ধারা যেন ধারাবাহিক হয়; অব্যাহতভাবে চলতে থাকে। তা যেন খণ্ড ও বিচ্ছিন্নভাবে না হয়। প্রয়োজনে পরিবারের সকলের জন্য প্রতি সপ্তাহে একটি দিন নির্ধারণ করে নেওয়া হবে, যে দিনের মজলিসে সকলেরই বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে; কোনো অবস্থাতেই তাতে অনুপস্থিত থাকা যাবে না। এ তালিম ও দরসদান আজীবন চলবে; কোনো বিরতি বা অবসর দেওয়া যাবে না।
২. ফরয আদায়ে বাধ্য ও অভ্যস্ত করা
ফরয বিধান আদায়ের ব্যাপারে পরিবারকর্তার যত্নবান হওয়া এবং তা আদায়ে স্ত্রী-পরিজন ও সন্তানদের তদারকি করা জরুরি। বিশেষত সালাতের ব্যাপারে। অতএব, তাদেরকে বাধ্য করতে হবে যাবতীয় রুকন-আরকান, শর্ত-ওয়াজিব ও সুন্নাত-মুস্তাহাবসহ ওয়াক্তমতো সালাত আদায়ের ব্যাপারে। বিশেষভাবে ফজরের সালাত।
আমি একবার শায়খ আব্দুল আযীয বিন বায -কে জিজ্ঞাসা করেছিলাম- এক ব্যক্তি ফজরের সালাতের জন্য ঘর থেকে বের হয়েছেন। সালাতের পর তিনি মসজিদে দরসে উপস্থিত হবেন। এমতাবস্থায় তার পরিবার-পরিজন ঘুমিয়ে আছে। এখন তার করণীয় কী? তার জন্য কি ফিরে গিয়ে পরিবার-পরিজনকে ঘুম থেকে জাগানো জরুরি, যদিও তার দরসের কিছু অংশ এমনকি পুরো দরসই ছুটে যায়? না তিনি দরসে উপস্থিত হবেন?
শায়খ উত্তরে বলেছেন, না; বরং তার জন্য ফিরে যাওয়া ওয়াজিব। কেননা, পরিবার-পরিজনকে সালাতের আদেশ করা ওয়াজিব। আর দরসে উপস্থিত হওয়া মুস্তাহাব। মুস্তাহাবকে কখনোই ওয়াজিবের উপর প্রাধান্য দেওয়া যাবে না।
অথচ পরিবার-পরিজন ও সন্তানাদিকে সালাতের আদেশদান ও গুরুত্ব প্রদানের ব্যাপারে আমাদের ভূমিকা ও বাস্তবতা খুবই দুঃখজনক, বেদনাদায়ক। এক্ষেত্রে আমাদের অবহেলা ও ত্রুটি সীমাহীন, অমার্জনীয়।
ওহে মুসলিম ভাই! ওহে পরিবারকর্তা ও দায়িত্বশীল ভাই! আপনি কি জানেন আপনার সন্তান আদায় শেষে কীভাাবে? আজ আমাদের সন্তানরা একে অপর থেকে সালাত আদায়ের শেষে। তাদের প্রত্যেকেই অপরের দিকে তাকায়- সে কীভাবে সালাত আদায় করে?
এভাবে দেখে দেখে সে-ও এমনভাবে সালাত আদায় শেখে, যে সালাতে কোনো খুশুযুযু থাকে না; যেখানে সুন্নাতের কোনো গুরুত্ব থাকে না। কেন আমাদের সন্তানরা তাদের পিতার কাছ থেকে সালাত আদায় শেখে না? কেন তাদের অভিভাবকের থেকে শিখতে পারে না? আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য- সালাত আদায়ে আমাদের পরিবার-পরিজনের যথাযথ তদারকি করা; তাদের খোঁজ-খবর নেওয়া।
পরিবারের আরও যেসকল বিষয়ে আমাদের খোঁজ-খবর নেওয়া ও তদারকি করা জরুরি, তার একটি হচ্ছে- যাকাত আদায় করা। যদি পরিবারের কারও কাছে সম্পদ থাকে, অলংকার থাকে কিংবা ব্যবসাযিক পণ্য থাকে, যার উপর যাকাত ফরয হয়, তা হলে আমাদের দায়িত্ব ও কর্তব্য- তাকে যাকাত আদায় করতে আদেশ করা। পবিত্র কুরআনে হযরত ইসমাঈল -র ব্যাপারে বর্ণিত হয়েছে, তিনি তাঁর পরিবারকে সালাত ও যাকাতের ব্যাপারে আদেশ করতেন। যেমন-
وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَبِيًّا وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِنْدَ رَبِّهِ مَرْضِيًّا

এই কিতাবে ইসমাঈলের কথা বর্ণনা করুন, তিনি প্রতিশ্রুতি পালনে সত্যশ্রয়ী এবং তিনি ছিলেন রাসূল, নবী। তিনি তাঁর পরিবারবর্গকে সালাত ও যাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি তাঁর পালনকর্তার কাছে পছন্দনীয় ছিলেন। [সূরা মারইয়াম : ৫৪-৫৫]
পরিবারকর্তার আরও দায়িত্ব হচ্ছে, তার অধীনস্ত সদস্যদের রোযার ব্যাপারে তদারকি করা, খোঁজ-খবর রাখা। কোনো কারণে কোনো রমযানের কোনো রোযা ছুটে গিয়ে থাকলে সেগুলো কাযা করে নেওয়ার ব্যাপারে সহযোগিতা করা। প্রয়োজনে তিনিও তাদের সাথে [নফল] রোযা রাখবেন। এভাবে তাদের রোযাগুলো দ্রুত কাযা করে নেওয়ার ব্যাপারে উৎসাহিত করবেন।
আমাদের আরও কর্তব্য হচ্ছে, নারীদের জন্য হজ-উমরা আদায়কে সহজ করে দেওয়া। প্রয়োজনে তাদের সাথে সফর করা। যাতে তারা এই মহান দুই ইবাদত [হজ ও উমরা] আদায় করতে পারে। কারণ, মহিলাদের সফরের জন্য সঙ্গে মাহরাম থাকা আবশ্যক।
কোনো নারীর উপর হজ ফরয হলে তিনি যদি হজ আদায়ে উদ্যোগী হন এবং তার সাথে মাহরামও থাকে, তা হলে স্বামীর কর্তব্য তাকে বাধা না দেওয়া; স্বামীর পথে প্রতিবন্ধক না হওয়া।
-এক্ষেত্রে স্বামীর জন্য স্ত্রীকে ফরয হজ আদায়ে বাধা দেওয়া জায়েয নেই। এমনকি যদি [মাহরামসহ শরীয়তের যাবতীয় বিধান মেনে] যাওয়ার জন্য সক্ষম হন এবং যেতেও চান আর স্বামী তাকে যেতে নিষেধ করেন, তা হলে স্ত্রীর জন্য স্বামীর এ [অবৈধ] আদেশ মান্য করা ওয়াজিব নয়।
প্রিয় মুসলিম ভাই আমার!
ওই ঘরের হায়াত জীবন কতই না শান্তিময়, যে ঘরের প্রতিটি সদস্য আল্লাহমুখী হয়! যে ঘরের প্রতিটি সদস্য আল্লাহ ﷺ-র আদেশ মান্যকারী ও নিষিদ্ধ বিষয়ে परहेजকারী হয়।

📘 নিজে বাঁচুন পরিবার বাঁচান > 📄 ইবাদত ও ধার্মিক জীবনের তারবিয়াত প্রদান

📄 ইবাদত ও ধার্মিক জীবনের তারবিয়াত প্রদান


পুরুষের কর্তব্য পারিবারিক জীবনে পরিবারের সদস্যদের ইবাদত-বন্দেগী ও ধার্মিকতার উচ্চ স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা-মেহনত করা। এক্ষেত্রে তাদের ফরয বিধানাবলি আদায়ের ব্যাপারে তদারকি ও খোঁজ-খবর নেওয়াই যথেষ্ট নয়; বরং তাদেরকে সুন্নাত নফল ও মুস্তাহাবসমূহ আদায়ের প্রতিও উৎসাহিত করতে হবে। যেমন, নবীজী ﷺ তাঁর পরিবার-পরিজনের সঙ্গে করতেন।
হযরত আয়েশা সিদ্দীকা থেকে বর্ণিত, তিনি বলেন—
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ وَأَيْقَظَ أَهْلَهُ وَجَدَّ وَشَدَّ الْمِئْزَرَ

রমযানের শেষ দশক শুরু হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা রাত জেগে থাকতেন, নিজ পরিবারের সদস্যদের ঘুম থেকে জাগিয়ে তুলতেন এবং তিনি নিজে জোরালোভাবে ইবাদতে লেগে যেতেন। [সহীহ বুখারী, হাদীস নং ২০২৪, সহীহ মুসলিম, হাদীস নং ২০০৮, ভাষ্য মুসলিমের]
উম্মে সালামা থেকে বর্ণিত, তিনি বলেন—
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَيْقَظَ لَيْلَةً فَقَالَ سُبْحَانَ اللهِ مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الْفِتْنَةِ مَاذَا أُنْزِلَ مِنَ الْخَزَائِنِ مَنْ يُوقِظُ صَوَاحِبَ الْحُجُرَاتِ يَا رُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الْآخِرَةِ

নবীজী ﷺ একরাতে ঘুম থেকে জেগে উঠে বললেন, সুবহানাল্লাহ! আজ রাতে কতই না ফিতনা নাযিল করা হল! আজ রাতে কতই না [রহমতের] ভাণ্ডার নাযিল করা হল! কে জাগিয়ে দিবে হুজরাগুলোরবাসিন্দাদের? ওহে শোন! দুনিয়ায় অনেক বস্ত্র পরিহিতা আখেরাতে বিবস্ত্রা হয়ে যাবে। [সহীহ বুখারী, হাদীস নং ১০৮৮]
আয়েশা থেকে আরও বর্ণিত হয়েছে, তিনি বলেন—
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ فَإِذَا أَوْتَرَ قَالَ قُومِي فَأَوْتِرِي يَا عَائِشَةُ

রাসূলুল্লাহ ﷺ রাতে সালাত আদায় করতেন। বিতর আদায় করার সময় হলে বলতেন, হে আয়েশা! উঠো! বিতর আদায় কর। [সহীহ মুসলিম, হাদীস নং ৭৪৪]
আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজী ﷺ ইরশাদ করেছেন—
رَحِمَ اللهُ رَجُلًا قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّى وَأَيْقَظَ امْرَأَتَهُ فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ رَحِمَ اللهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَصَلَّتْ وَأَيْقَظَتْ زَوْجَهَا فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ

আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করুন, যে রাত জেগে সালাত আদায় করে; অতঃপর স্বীয় স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে। আর যদি সে ঘুম থেকে উঠতে না চায়, তা হলে তার চোখে পানি ছিটিয়ে দেয় [নিদ্রাভঙ্গের জন্য]। আল্লাহ ওই নারীর উপর রহম করুন, যে রাতে উঠে সালাত আদায় করে এবং স্বীয় স্বামীকে জাগ্রত করে। যদি সে ঘুম থেকে উঠতে অস্বীকার করে, তা হলে তার চোখে পানি ছিটিয়ে দেয়। [সুনানে আবু দাউদ, হাদীস নং ১৩০৮, সুনানে নাসায়ী, হাদীস নং ১৬১০]
আবু ওয়াইল থেকে বর্ণিত, তিনি বলেন—
عَدَوْنَا عَلَى عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ يَوْمًا بَعْدَ مَا صَلَّيْنَا الْغَدَاةَ فَسَلَّمْنَا بِالْبَابِ فَأَذِنَ لَنَا قَالَ فَمَكَثْنَا بِالْبَابِ هُنَيْهَةً قَالَ فَخَرَجَتِ الْجَارِيَةُ فَقَالَتْ أَلَا تَدْخُلُونَ فَدَخَلْنَا فَإِذَا هُوَ جَالِسٌ يُسَبِّحُ فَقَالَ مَا مَنَعَكُمْ أَنْ تَدْخُلُوا وَقَدْ أُذِنَ لَكُمْ فَقُلْنَا لَا إِلَّا أَنَّا ظَنَنَّا أَنَّ بَعْضَ أَهْلِ الْبَيْتِ نَائِمٌ قَالَ ظَنَنْتُمْ بِآلِ ابْنِ أُمِّ عَبْدٍ غَفْلَةً قَالَ ثُمَّ أَقْبَلَ يُسَبِّحُ حَتَّى ظَنَّ أَنَّ الشَّمْسَ قَدْ طَلَعَتْ فَقَالَ يَا جَارِيَةُ انْظُرِي هَلْ طَلَعَتْ قَالَتْ لَا ثُمَّ أَقْبَلَ يُسَبِّحُ حَتَّى إِذَا ظَنَّ أَنَّ الشَّمْسَ قَدْ طَلَعَتْ قَالَ يَا جَارِيَةُ انْظُرِي هَلْ طَلَعَتْ فَقُلْتُ لَهُ طَلَعَتْ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَقَالَنَا يَوْمَنَا هَذَا وَلَمْ يُهْلِكْنَا بِذُنُوبِنَا

একদিন সকালে ফজরের সালাত আদায়ের পর আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ -র কাছে গেলাম। আমরা দরজায় দাঁড়িয়ে সালাম করলে তিনি আমাদের অনুমতি দিলেন। রাবী আবু ওয়াইল বলেন, আমরা কিছুক্ষণ দরজায় অবস্থান করলাম। তখন বাঁদি বেরিয়ে এসে বলল, আপনারা প্রবেশ করছেন না কেন? তখন আমরা তখন প্রবেশ করলাম। তিনি [আব্দুল্লাহ বসে তাসবীহ পড়ছিলেন। তিনি বললেন, তোমাদের অনুমতি দেওয়া সত্ত্বেও কিসে তোমাদের প্রবেশে বাধা দিয়েছিল? তখন আমরা বললাম, না [ তেমন কিছু নয়] তবে কিনা আমরা ধারণা করেছিলাম- ঘরের কেউ হয়তো ঘুমিয়ে রয়েছে। তিনি বললেন, ইবনে উম্মে আব্দ এর পরিবার তোমরা আলস্য ও উদাসীনতার ধারণা করলে? [তোমরা কি ধারণা করলে যে, আমার পরিবারের লোকজন ফজরের সালাতের জন্য ওঠে না? কিংবা তারা ফজরের পর আল্লাহ ﷺ-র যিকির করে না?] রাবী [আবু ওয়াইল] বলেন, এরপর তিনি তাসবীহ পাঠ শুরু করলেন। পরে যখন ধারণা করলেন- সূর্য উদিত হয়েছে, তখন বললেন, হে দাসী! দেখ তো! সূর্য উঠেছে কি না? দাসী বলল, সে নজর করে দেখল যে, এখনও সূর্য উঠেনি। তিনি আবার তাসবীহ পাঠ শুরু করলেন। অবশেষে যখন তাঁর ধারণা হল সূর্য উদিত হয়েছে, তখন বললেন, হে দাসী! দেখ তো! সূর্য উঠেছে কি? এবার সে দেখতে পেল যে, তা উদিত হয়েছে। তখন তিনি বললেন, সমস্ত প্রশংসা সেই সত্তার, যিনি আমাদের এ দিনটি ফিরিয়ে দিয়েছেন এবং তিনি আমাদের পাপের কারণে আমাদের ধ্বংস করে দেননি। [সহীহ মুসলিম, হাদীস নং ৮২৩]
ইমাম নববী বলেন, এ হাদীসে একজন পুরুষের স্বীয় পরিবার-পরিজন ও অধীনস্তদের দ্বীনী বিষয়ে দায়িত্ববান ও যত্নশীল হওয়ার বিষয়টি স্পষ্ট ও পরিষ্কার হয়ে ফুটে ওঠে।

📘 নিজে বাঁচুন পরিবার বাঁচান > 📄 উত্তম আখলাক, পবিত্রতা ও লজ্জাশীলতার তারবিয়াত

📄 উত্তম আখলাক, পবিত্রতা ও লজ্জাশীলতার তারবিয়াত


মুজাহিদ বলেন, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে তাকওয়া অবলম্বনে ওসিয়ত কর এবং তাদেরকে আদব শিক্ষা দাও। [সহীহ বুখারী, তা'লীকান : ৪/১৮৬৮, অধ্যায় : তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে, তাই তোমরা উভয়ে তাওবা করলে ভালো হয়।]
পরিবারকর্তার উপর আবশ্যক- পরিবার-পরিজনের মাঝে উত্তম আখলাক সৃষ্টির মেহনত করা; উৎকৃষ্ট গুণাবলি বিকাশের চেষ্টা করা। উদাহরণস্বরূপ, তিনি শিক্ষা দিবেন- সত্যবাদিতা, আমানতদারিতা, উদারতা, বদান্যতা, অল্পেতুষ্টি, মহানুভবতা, সংযম ও ধীরস্থিরতা। আরও শিক্ষা দিবেন বিনয় ও লজ্জাশীলতা। পাশাপাশি শিক্ষা দিবেন- পিতা-মাতার সঙ্গে কেমন আচরণ করতে হয়, প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়।
স্ত্রী-কন্যাদের যুবকদের প্রতি লক্ষ রাখাও পরিবারকর্তার কর্তব্য। যাতে তারা গীবত, পরনিন্দা ও অন্যের দোষচর্চায় লিপ্ত হতে না পারে।
এর পাশাপাশি স্ত্রী-কন্যাদের জন্য নেককার মহিলাদের মজলিসে বসা ও তাদের সাহচর্য গ্রহণে পরিবেশ তৈরি করে দিবেন। নেককারদের ছাড়া অন্যদের সঙ্গে ওঠা বসা ও মেলামেশার পথ বন্ধ করে দিবেন। নেককার মহিলারা ব্যতীত অন্যদের জন্য ঘরে প্রবেশাধিকার নিষিদ্ধ করে দিবেন। কারণ, মহিলাদের অধিকাংশ মজলিসেই ব্যাপক গুনাহের ছড়াছড়ি থাকে। পক্ষান্তরে নেককার মহিলাদের সান্নিধ্য ও সাহচর্য এ সকল গুনাহের মাত্রা অনেকটাই কমিয়ে দেয়।
কখনও কখনও নারী-মজলিসের কোনো কোনো দুরাচারী নারী আমাদের নারীদের এমন কিছু গর্হিত কর্ম শিক্ষা দেয়, যা মানুষের সুস্থ বিবেক ও শরীয়ত কোনোটিই সমর্থন করে না। যেমন, এক ভদ্রলোক বর্ণনা করেছেন, তার স্ত্রী একদিন তাকে পায়ুপথে সঙ্গমের জন্য আহ্বান করেছে। সাথে এ-ও বলেছে- তার এক বান্ধবী তাকে জানিয়েছে, সে তার স্বামীর সঙ্গে প্রায়ই এমনটা করে থাকে! নাউযুবিল্লাহ।
আমাদের নারীদের আর যে বিষয়টির প্রতি গুরুত্বর সঙ্গে সতর্ক করা উচিত, তা হচ্ছে- সময়ের হেফাযত করা। সময় নষ্ট না করা। কোনো কোনো মহিলা মোবাইলে ফোনে দীর্ঘক্ষণ অযথা কথা বলে বহু সময় নষ্ট করে ফেলেন, যে কথায় কোনো ধরনের ফায়দা নেই। অতএব, একজন সচেতন দায়িত্বশীলের উচিত, স্বীয় পরিবারের সময়ের সঠিক মূল্যায়ন ও যথাযথ কদর করার তালিম দেওয়া।
আরও দায়িত্ব হচ্ছে- অপরিচিত পুরুষদের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, তার পদ্ধতি ও আদব শিক্ষা দেওয়া। পরস্পরের কথা বলা ও আলাপ-আলোচনার ক্ষতির দিক নিয়ে যথাযথভাবে সতর্ক করা। তা ছাড়া নারীরা কোনো ওলীমা-অনুষ্ঠান বা অন্যকোনো অনুষ্ঠানে যাওয়ার আগে সেখানে প্রকৃত অবস্থা যাচাই করে নেওয়া, সেখানে কোনো ধরনের গর্হিত কাজ বা পরিস্থিতির সম্মুখীন হতে হবে কি না- তার খোঁজ-খবর নেওয়া পরিবারকর্তারই দায়িত্ব।
নারীরা যে হিজাব ও পর্দা পরে বাইরে বের হন, তার ব্যাপারেও খোঁজ-খবর রাখা পরিবারকর্তার দায়িত্ব- তা শরয়ী পর্দার জন্য পর্যাপ্ত ও যথেষ্ট কি না? সম্পূর্ণ অঙ্গে তা আচ্ছাদন করতে সক্ষম কি না? সেটি ঘন, গাঢ় ও পুরু কি না? স্বচ্ছ থেকে মুক্ত কি না? পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ কি না? কাফের-মুশরিকরা নারীদের পোশাকের সাথে পার্থক্য ও ব্যবধান আছে কি না? যথেষ্ট প্রশস্ত ও ঢিলে কি না? অসংলগ্ন ও মোটাসোটা কি না?
অত্যন্ত আক্ষেপ ও দুঃখের সঙ্গে বলতে হয়, কোনো কোনো পুরুষ চরিত্রে- হাঁ, কোনো কোনো মুসলিম পুরুষের চরিত্রে বে-গায়রতি, আত্মমর্যাদাহীনতা, নষ্টা ও লম্পটের উপস্থিতি আছে। অনুভূতির দিক থেকে মৃত ও নির্বোধ! তারা তাদের স্ত্রী-কন্যাদের পবিত্রতা ও চারিত্রিক নিশ্চয়তার এতটুকু যত্নবান না! পর্দা পুষিদার কোনো তদারকি করে না। আপনি দেখবেন, এ ধরনের লোক তাদের কন্যাদের স্বাধীনতা ছেড়ে দেয়; নিজেদের ইচ্ছামত চলাফেরা করতে দেয়। মেয়েদের যখন যেখানে ইচ্ছা চলে যাচ্ছে; যার সঙ্গে ইচ্ছা চলে যাচ্ছে! তাদের কোনো জবাবদিহিতা নেই, ধরা-বাঁধা কোনো তত্ত্বাবধায়ক নেই। এ বিষয়ে সেসকল পুরুষকে তিরস্কার-ভর্ৎসনা করা হলে এ বলে ওজুহাত পেশ করে- সে তো এখনও অনেক ছোট! কিংবা তার ব্যাপারে আমার পূর্ণ আস্থা আছে!
কেউ কেউ স্ত্রী-পরিজন ও কন্যাদের নিয়ে বিভিন্ন পার্কে, বাগানে, বিনোদন কেন্দ্রে ঘুরতে যান। সেখানে গিয়ে তাদের লাগাম সম্পূর্ণরূপে মুক্ত করে দেন। তারা আপন মনে যেভাবে ইচ্ছা সেভাবে বেড়ান, খেলাধুলা করেন। পর্দার কোনো বালাই থাকে না। হিজাব খুলে যায়। অনেকের দেহও উন্মুক্ত হয়ে যায়। সামগ্রিকভাবে এসব বিষয়ে তারা চূড়ান্ত অবহেলা ও উদাসীনতার পরিচয় দেন।
এর চাইতেও নিকৃষ্ট ও ভয়াবহ ব্যাপার হচ্ছে- অনেকেই তাদের স্ত্রী-কন্যাদের একবার প্রশ্নও করেন না- তারা কোথায় যাচ্ছে? কোত্থেকে আসছে? বরং স্ত্রী-কন্যারা আদেশ করছে- ‘আমাদের অমুক স্থানে পৌঁছিয়ে দাও’ আর অমনিই তারা সেখানে পৌঁছিয়ে দিচ্ছেন। একবার জানতেও চাচ্ছেন না- তারা যেখানে যাচ্ছে বা যেতে চাচ্ছে, সেখানে তাদের কী কাজ? কিংবা সেখানকার অবস্থিতি বা কী? আল্লাহ বলেন, এক ব্যক্তি এ সবকিছুর ব্যাপারে জিজ্ঞাসা হবেন। আমাদের সকলের জন্যই রাসূলুল্লাহ ﷺ-র জীবনে রয়েছে উত্তম আদর্শ ও নমুনা। দেখুন, এ ব্যাপারে রাসূলুল্লাহ তাঁর স্ত্রীদের প্রতি কত গায়রতওয়ালা ও আত্মমর্যাদাসম্পন্ন ছিলেন! হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন—
دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدِي رَجُلٌ قَاعِدٌ فَاشْتَدَّ ذَلِكَ عَلَيْهِ وَرَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللهِ إِنَّهُ أَخِي مِنَ الرَّضَاعَةِ قَالَتْ فَقَالَ انْظُرْنَ إِخْوَتَكُنَّ مِنَ الرَّضَاعَةِ فَإِنَّمَا الرَّضَاعَةُ مِنَ الْمَجَاعَةِ

একদিন রাসূলুল্লাহ ﷺ আমার কাছে এলেন। তখন আমার কাছে একজন পুরুষ বসা ছিলেন। এতে তাঁর মন ভারাক্রান্ত হল এবং আমি তাঁর চেহারায় ক্রোধের আলামত দেখতে পেলাম। তিনি [আয়েশা] বলেন, আমি তখন বললাম, হে আল্লাহ রাসূল! এ ব্যক্তি আমার দুধভাই। [আয়েশা] বলেন, তখন রাসূলুল্লাহ বললেন, কারা তোমাদের দুধভাই- তা তোমরা ভালো করে দেখে নিয়ো। ‘রাযাআত’ সাব্যস্ত হয় যখন দুগ্ধপানের দ্বারা সন্তানের ক্ষুধা নিবারিত হয়। [অর্থাৎ দুগ্ধপানের মেয়াদের ভিতর দুধ পান করলে রাযাআত সাব্যস্ত হয়] [সহীহ বুখারী, হাদীস নং ৫১০২, সহীহ মুসলিম, হাদীস নং ১৪৫৫, ভাষ্য মুসলিমের]
অর্থাৎ তোমরা কাউকে দুধভাই বলে ডাকতে থাকবে এবং তাদেরকে তোমাদের প্রবেশ করতে দেওয়ার পূর্বে খুব ভালোভাবে যাচাই করে নিবে, তাদের দুগ্ধপান কি দুগ্ধপানের মেয়াদে ভিতর হয়েছে না মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর হয়েছে। দুগ্ধপান যদি দুগ্ধপানের মেয়াদে পর হয়ে থাকে, তা হলে এ দুগ্ধপানের দ্বারা রাযাআত সাব্যস্ত হবে না। ফলে তারা তোমাদের দুধভাই বলেও বিবেচিত হবে না। আর তখন তাদের সাথে তোমাদের দেখা-সাক্ষাৎ না-জায়েয হওয়ার বিষয়টি তো বলাই বাহুল্য।

📘 নিজে বাঁচুন পরিবার বাঁচান > 📄 চক্রান্তকারীদের চক্রান্ত সম্পর্কে সতর্ক করা

📄 চক্রান্তকারীদের চক্রান্ত সম্পর্কে সতর্ক করা


সত্য, স্থিতি ও স্খলনের হাত থেকে পরিবারকে রক্ষা করার গুরুত্বপূর্ণ একটি পন্থা হচ্ছে- পরিবারের সদস্যদেরকে চক্রান্তকারীদের চক্রান্ত, ষড়যন্ত্র ও তাদের জঘন্য ক্রিয়াকর্ম সম্পর্কে অবহিত করা। ঘর, সংসার ও পরিবার ধ্বংস করা এবং পরিবারের সদস্যদের পথভ্রষ্ট ও বিভ্রান্ত করার জন্য তারা যেসব চক্রান্ত ও জঘন্য কর্মকাণ্ড করে চলেছে, সে সম্পর্কে পরিবারকে সতর্ক করা। চক্রান্তকারীরা তাদের চক্রান্ত বাস্তবায়ন করার জন্য মধুর মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে! সত্য, নোংরামি ও নষ্টামিকে সমাজের সামনে উপস্থাপন করছে বাহ্যত সুন্দর মোড়কে! এসবকে অভিহিত করছে আসল রূপ ও নাম আড়াল করে ভিন্ন ভিন্ন চটকদার নামে!
আমাদের নারীদের যেসব বিষয়ে গুরুত্বের সাথে সতর্ক করা উচিত, তার মধ্যে শীর্ষস্থানীয় হচ্ছে নিম্নোক্ত দু'টি বিষয়। যথা-
এক. চক্রান্তকারীরা সর্বাত্মক চেষ্টা করছে- নারী থেকে পর্দা খুলে ফেলতে; পর্দা ও নারীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিতে। নারীকে ঘরের নিরাপদ আশ্রয় থেকে টেনে বাইরে বের করে আনতে। যাতে তাদেরকে ব্যবসার জন্য আর কোনো সামগ্রী আনতে পারে। আর একেই তারা অভিহিত করে ‘নারী স্বাধীনতা' নামে।
দুই. তারা চাচ্ছে ইসলামী পরিবার-ব্যবস্থাকে ধ্বংস করে দিতে; পারিবারিক সুন্দর চিত্র মুছে ফেলতে। যেকোনো উপায়ে মুসলিম উম্মাহর সংখ্যা কমিয়ে আনতে। আর একে তারা নামকরণ করছে ‘পরিবার পরিকল্পনা' নামে।
এ সকল চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য বহু স্যাটেলাইট চ্যানেল চালু করা হয়েছে। যে চ্যানেলগুলোর জন্মই হয়েছে মানুষের আখলাক-চরিত্র নষ্ট করার জন্য; আত্মিক পবিত্রতা ও নিষ্কলুষতাকে গলা টিপে হত্যা করার জন্য; সর্বোপরি মুসলিম পরিবার ও ইসলামী পরিবার-ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00