📘 নারীর হজ্জ ও উমরাহ > 📄 এক. বংশীয় মাহরাম

📄 এক. বংশীয় মাহরাম


বংশীয় মাহরাম মোট সাত শ্রেণি:
1- মহিলার মূল যেমন, পিতা, দাদা, নানা। (যত উপরেই যাক)
2- মহিলার শাখা যেমন, পুত্র, পুত্রের পুত্র, কন্যার পুত্র। (যত নিচেই যাক)
3- মহিলার ভাই। আপন ভাই বা বৈপিত্রেয় ভাই অথবা বৈমাত্রেয় ভাই।
4- মহিলার চাচা। আপন চাচা বা বৈপিত্রেয় চাচা অথবা বৈমাত্রেয় চাচা। অথবা কোনো মহিলার পিতা বা মাতার চাচা।
5- মহিলার মামা, আপন মামা বা বৈপিত্রেয় মামা অথবা বৈমাত্রেয় মামা। অথবা কোনো মহিলার পিতা বা মাতার মামা।
6- ভাইপো, ভাইপোর ছেলে, ভাইপোর কন্যাদের ছেলে (যত নিচেই যাক)।
7- বোনপো, বোনপোর ছেলে, বোনপোর কন্যাদের ছেলে (যত নিচেই যাক)।

📘 নারীর হজ্জ ও উমরাহ > 📄 দুই. দুধ খাওয়া জনিত মাহরাম

📄 দুই. দুধ খাওয়া জনিত মাহরাম


দুধ খাওয়াজনিত মাহরামও বংশীয় মাহরামের মত সাত শ্রেণি। যাদের বর্ণনা উপরে চলে গেছে।

📘 নারীর হজ্জ ও উমরাহ > 📄 তিন. বৈবাহিক সম্পর্কের কারণে মাহরাম

📄 তিন. বৈবাহিক সম্পর্কের কারণে মাহরাম


বৈবাহিক কারণে চার শ্রেণি মাহরাম হয়।
1- মহিলার স্বামীর পুত্রগণ, তাদের পুত্রের পুত্রগণ, কন্যার পুত্রগণ (যত নীচেই যাক)।
2- মহিলার স্বামীর পিতা, দাদা, নানা (যত উপরেই যাক)।
3- মহিলার কন্যার স্বামী, মহিলার পুত্র সন্তানের মেয়ের স্বামী, মহিলার কন্যা সন্তানের মেয়ের স্বামী (যত নিচেই যাক)
4- যে সমস্ত মহিলাদের সাথে সহবাস হয়েছে সে সমস্ত মহিলার মায়ের স্বামী এবং দাদি বা নানির স্বামী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00