📘 নারীর হজ্জ ও উমরাহ 📄 আর্থিক সংগতি বলতে কী বুঝায়? তার পরিমাণ কত?

📄 আর্থিক সংগতি বলতে কী বুঝায়? তার পরিমাণ কত?


যদি কেউ ঋণ পরিশোধ করা, যাদের খাবার দেওয়া তার ওপর ওয়াজিব তাদের খাবার দেওয়া, নিজের অত্যাবশ্যক সামগ্রী যেমন, খাবার, পানীয়, পরিধেয়, বাসস্থান ও এতদসংক্রান্ত অতি প্রয়োজনীয় বস্তু যেমন বাহন, বইপত্র ইত্যাদির বাইরে হজে যাওয়া আসা করা এবং সেখানে খরচ করার মত সম্পদ থাকে তবে সে অবশ্যই হজের জন্য ক্ষমতাবান। তাকে হজ করতে হবে। আর এটাই শরী'আতের দৃষ্টিতে আর্থিক সংগতি ধরা হবে। এর পরিমাণ সময়, কাল, অবস্থা ও ব্যক্তির ভিন্ন হওয়া সাপেক্ষে ভিন্ন ভিন্ন হতে বাধ্য।

📘 নারীর হজ্জ ও উমরাহ 📄 মাহরাম কারা?

📄 মাহরাম কারা?


এখানে মাহরাম তারাই যাদের সাথে বিয়ে হওয়া স্থায়ীভাবে হারাম। তারা তিন শ্রেণিতে বিভক্ত:
এক. বংশীয় মাহরাম।
দুই. দুধ খাওয়াজনিত মাহরাম।
তিন. বৈবাহিক সম্পর্কের কারণে মাহরাম।

📘 নারীর হজ্জ ও উমরাহ 📄 মাহরাম-এর কিছু শর্ত

📄 মাহরাম-এর কিছু শর্ত


মাহরামকে অবশ্যই মুসলিম, বিবেকবান এবং প্রাপ্ত বয়স্ক হতে হবে।

📘 নারীর হজ্জ ও উমরাহ 📄 হজের আদবসমূহ

📄 হজের আদবসমূহ


১- একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও তার সাওয়াবের আশা করা।
২- খাটি তাওবা করে নেওয়া।
৩- পাওনাদারদের কাছ থেকে মাফ নেয়া।
৪- হজের মালটুকু পবিত্র হওয়া।
৫- প্রতিটি কাজে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং ওপর ভরসা করা।
৬- যেহেতু সে এক বরকতময় সফরে বের হয়েছে সুতরাং প্রত্যেক মানসিক, শারীরিক এবং আর্থিক কষ্ট ও খরচের জন্য সওয়াবের আশা করা।
৭- হজের যাবতীয় কষ্টকে ধৈর্য সহকারে মোকাবিলা করা।
৮- যাদের সাথে বের হলে ঈমান ও আমল ঠিক থাকবে তাদের সাথী হওয়া।
৯- নিয়মিত ফরয সালাতসমূহ আদায় করা।
১০- বেশি বেশি করে আল্লাহর যিকির করা।

ফন্ট সাইজ
15px
17px