📄 এক. আর্থিক সক্ষমতা
পুরুষের জন্য এ সক্ষমতা দু'ধরনের:
এক. আর্থিক সক্ষমতা।
দুই. শারীরিক সক্ষমতা।
যদি কারও আর্থিক ও শারীরিক ক্ষমতা থাকে তবে সে নিজেই হজ করতে হবে। আর যদি আর্থিক ক্ষমতা থাকে কিন্তু শারীরিক ক্ষমতা না থাকে তবে কাউকে দিয়ে হজ করাতে হবে। আর যদি শুধু শারীরিক ক্ষমতা আছে কিন্তু আর্থিক ক্ষমতা নেই তাহলে তার ওপর হজ ফরয নয়। কিন্তু তারপরও যদি সে তা করে তা গ্রহণযোগ্য হবে।
নারীদের জন্য সক্ষমতা তিন ধরনের:
এক. আর্থিক সক্ষমতা।
দুই. শারীরিক সক্ষমতা।
তিন, মাহরাম সাথে থাকা।
সুতরাং যদি কোনো মহিলা আর্থিক ও শারীরিক ক্ষমতাসম্পন্ন হয় এবং মাহরাম পাওয়া যায় তবে তার ওপর হজ ফরয হবে। কিন্তু যদি শুধু আর্থিক ক্ষমতা থাকে তবে মহিলার ওপর হজ ফরয হবে, তিনি নিজে না গেলে কাউকে তার পরিবর্তে হজে পাঠাতে হবে। আর যদি শুধু শারীরিক ক্ষমতা থাকে তবে তার জন্য হজ ফরয নয়। কিন্তু যদি তিনি কোনভাবে হজে গমন করেন তবে তার হজ হয়ে যাবে। মুহরিম সাথে না থাকলে সেজন্য গুনাহগার হবে。