📘 নারীর হজ্জ ও উমরাহ > 📄 হজের শর্তসমূহ

📄 হজের শর্তসমূহ


অন্যান্য এবাদতের মতো হজেরও কিছু শর্ত রয়েছে, তন্মধ্যে এমন কিছু শর্ত রয়েছে যা না পাওয়া গেলে হজ শুদ্ধই হবে না। যেমন,
1- মুসলিম হওয়া।
2- বিবেকবান হওয়া।
এ ছাড়া আরো কিছু শর্ত রয়েছে যা হজ ফরয হওয়ার জন্য শর্ত। শুদ্ধ হওয়ার জন্য নয়। যেমন,
3- বালেগ হওয়া। যদি কোনো শিশু হজ করে তবে তা তার নিজের ফরয হজ হিসেবে আদায় হবে না।
4- স্বাধীন হওয়া। দাসের ওপর হজ করা ফরয নয়। কিন্তু যদি কোনো দাস হজ করে তবে তা শুদ্ধ হবে। এ শর্তগুলোর ক্ষেত্রে নারী পুরুষ সমান।
5- মক্কায় যাওয়ার ক্ষমতা থাকা।

📘 নারীর হজ্জ ও উমরাহ > 📄 আর্থিক সংগতি বলতে কী বুঝায়? তার পরিমাণ কত?

📄 আর্থিক সংগতি বলতে কী বুঝায়? তার পরিমাণ কত?


যদি কেউ ঋণ পরিশোধ করা, যাদের খাবার দেওয়া তার ওপর ওয়াজিব তাদের খাবার দেওয়া, নিজের অত্যাবশ্যক সামগ্রী যেমন, খাবার, পানীয়, পরিধেয়, বাসস্থান ও এতদসংক্রান্ত অতি প্রয়োজনীয় বস্তু যেমন বাহন, বইপত্র ইত্যাদির বাইরে হজে যাওয়া আসা করা এবং সেখানে খরচ করার মত সম্পদ থাকে তবে সে অবশ্যই হজের জন্য ক্ষমতাবান। তাকে হজ করতে হবে। আর এটাই শরী'আতের দৃষ্টিতে আর্থিক সংগতি ধরা হবে। এর পরিমাণ সময়, কাল, অবস্থা ও ব্যক্তির ভিন্ন হওয়া সাপেক্ষে ভিন্ন ভিন্ন হতে বাধ্য।

📘 নারীর হজ্জ ও উমরাহ > 📄 মাহরাম কারা?

📄 মাহরাম কারা?


এখানে মাহরাম তারাই যাদের সাথে বিয়ে হওয়া স্থায়ীভাবে হারাম। তারা তিন শ্রেণিতে বিভক্ত:
এক. বংশীয় মাহরাম।
দুই. দুধ খাওয়াজনিত মাহরাম।
তিন. বৈবাহিক সম্পর্কের কারণে মাহরাম।

📘 নারীর হজ্জ ও উমরাহ > 📄 মাহরাম-এর কিছু শর্ত

📄 মাহরাম-এর কিছু শর্ত


মাহরামকে অবশ্যই মুসলিম, বিবেকবান এবং প্রাপ্ত বয়স্ক হতে হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00